এক্সপ্লোর

Bangladesh Hindu Situation : বেছে বেছে খুন, বাড়িতে অগ্নি-সংযোগ, পাশবিক অত্যাচার, বাংলাদেশে হিন্দুদের আর্তনাদের ভিডিও ভাইরাল

Bangladesh Situation :  আতঙ্কে রয়েছেন সে দেশের সংখ্যালঘু হিন্দুরা ! জ্বালিয়ে দেওয়া হচ্ছে বাড়িঘর। ভাইরাল হয়েছে মহিলাদের আর্ত চিৎকার।

কলকাতা : সেনাবাহিনীর আশ্বাসই সার। কোথাও জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে, কোথাও রাস্তায় ঝুলিয়ে রাখা হয়েছে সারি সারি মৃতদেহ। বাংলাদেশজুড়ে নৈরাজ্যের ভয়াবহ ছবি।  আতঙ্কে রয়েছেন সে দেশের সংখ্যালঘু হিন্দুরা ! জ্বালিয়ে দেওয়া হচ্ছে বাড়িঘর। অত্যচারের নজির বিহীন ছবি বাংলাদেশজুড়ে। মৃত্যুর পরও রেহাই নেই! জুতো দিয়ে মেরে থেঁতলে দেওয়া হচ্ছে মুখ। 

একের পর এক হিন্দু মন্দিরে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। বেছে বেছে হিন্দুদের উপর করা হচ্ছে আক্রমণ। মহিলাদের উপর চলছে অবাধে অত্যাচার। ভাইরাল হয়েছে মহিলাদের আর্ত চিৎকার। মেহেরপুরে এক আওয়ামি লিগ নেতা-সহ হিন্দুদের ৯টি বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। ঢাকাতেও একাধিক হিন্দু পরিবারের বাড়িঘর ভাঙচুর করে লুঠপাট চালানো হয়েছে।

সোমবার সন্ধেয় মালোপাড়ার ছয়টি হিন্দু বাড়িতে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। দিনাজপুর সদর উপজেলায় ফুলতলা শ্মশানঘাট এলাকায় হরিসভা ঘর, দুর্গামন্দির ভাঙচুর করা হয়েছে। বোচাগঞ্জ উপজেলার ঈশানিয়া ইউনিয়নের চৌরঙ্গী বাজারে সংখ্যালঘুদের অন্তত ৪০টি দোকানপাটে ভাঙচুর ও লুঠপাট করা হয়েছে। 

সূত্রের খবর এদিন কেন্দ্রীয় সরকারের ডাকা সর্বদল বৈঠকে  বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার বিষয় নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন রাহুল গান্ধী। তিনি বলেন, প্রতিবেশী দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা ও পরিস্থিতি ভারতের জন্য উদ্বেগের বিষয়। 

 

সংখ্যালঘুদের নিয়ে কী ভাবছে সরকার

বিদেশমন্ত্রীও আশ্বাস দিয়েছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতির উপর আমরা নজর রাখছি। খবর মিলেছে, তাদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে উদ্যোগী হয়েছে বিভিন্ন গোষ্ঠী ও সংগঠন। এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি আমরা, তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উদ্বেগ বজায় থাকবে। এদিন বিদেশমন্ত্রী এস জয় শঙ্কররের কাছে তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও'ব্রায়েন বলেন, বাংলায় আপনাদের নেতাকে (শুভেন্দু অধিকারী) সংযত করুন এবং তাঁকে আজেবাজে কথা বলতে নিষেধ করুন। 

সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য উদ্বেগ বিদেশেও

বাংলাদেশে নৈরাজ্য ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচার নিয়ে চিন্তিত আন্তর্জাতিক মহল। ব্রিটেনের বিদেশসচিব ডেভিড ল্যামি বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এই হিংসা বন্ধে সবাইকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মিশনগুলোর রাষ্ট্রদূতেরা সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উপাসনালয় ও লোকজনের ওপর হামলার খবরে গভীর উদ্বেগ জানিয়েছেন।  অন্যদিকে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হিংসা ও হামলা বন্ধের আহ্বান জানিয়ে  ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন,  ভিন্ন ধর্মাবলম্বীদের বাড়িতে, ধর্মীয় উপাসনালয়ে হামলা হচ্ছে। ভিন্ন রাজনৈতিক মতাদর্শের যাঁরা রয়েছেন তাঁদের বাড়িতেও হামলা হচ্ছে। এটা সমর্থন করি না। 

সম্প্রীতির ছবি দেখা গেছে বাংলাদেশের গাজিপুরে। সেখানে বিভিন্ন মন্দিরে পাহারা দিচ্ছেন ইসলামি আন্দোলন বাংলাদেশের সদস্যরা। 

সাড়ে তেরো শতাংশ থেকে কমতে কমতে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ হিন্দুর সংখ্যা এসে দাঁড়িয়েছে 
মাত্র আট শতাংশে। এবার তাদের অস্তিত্বও সঙ্কটে । 

আরও পড়ুন, কেন বাংলাদেশের মানুষ ভারতের প্রতি 'ক্ষুব্ধ'? দিল্লিকে নীতি পরিবর্তন করতে বললেন মহ. ইউনুস

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annapurna Yojana : এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
Manasa Puja 2026: মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget