এক্সপ্লোর

Bangladesh News : শুল্ক ধাক্কা সামলাতে হিমশিম বাংলাদেশ, ট্রাম্পের কাছে ইউনূসের মিনতি, 'তিন মাস সময় দিন'

বাংলাদেশ থেকে রফতানি করা পণ্যের ওপর আরোপিত পাল্টা শুল্ক কার্যকরের সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত রাখার জন্য অনুরোধ জানিয়ে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি পাঠালেন মহম্মদ ইউনূস। 

বিভিন্ন দেশ থেকে আমেরিকায় রফতানি হওয়া পণ্যের উপর চড়া হারে শুল্ক আরোপের কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার মধ্যরাত থেকেই এই  নয়া শুল্কনীতি কার্যকর হওয়ার কথা। ট্রাম্পের পাল্টা-শুল্কের তালিকায় বাংলাদেশের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপের কোপ পড়েছে। কিন্তু পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে অর্থনীতিতে টালমাটাল অবস্থা বাংলাদেশের, অর্থনীতির বিশেষজ্ঞের একাংশের এমনটাই মত। এই পরিস্থিতিতে চাপে পড়ে ট্রাম্পের কাছে কার্যত কাকুতিমিনতি করলেন মহম্মদ ইউনূস। বাংলাদেশ থেকে রফতানি করা পণ্যের ওপর আরোপিত পাল্টা শুল্ক কার্যকরের সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত রাখার জন্য অনুরোধ জানিয়ে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি পাঠালেন মহম্মদ ইউনূস। 

ইউনূসের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সোমবার এই তথ্য সংবাদমাধ্যকে এই তথ্য জানান।  প্রথম আলো সূত্রে খবর, চিঠিতে ইউনূস যুক্তরাষ্ট্রের পণ্য বাংলাদেশের বাজারেশুল্ক–সুবিধা দেওয়ার কথাও বলেছেন। গ্যাস টারবাইন, সেমিকন্ডাক্টর, চিকিৎসা সামগ্রীর মতো সামগ্রীর ক্ষেত্রে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের প্রধান রফতানি পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক কমানোর কথা বলেছেন। চিঠিতে অধ্যাপক ইউনূস বলেছেন,'আমরা আগামী প্রান্তিকের মধ্যে আমাদের পরিকল্পনা অনুসারে কাজ শেষ করব।'

শনিবারই পরিস্থিতি সামলাতে ঢাকায় গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। বাংলাদেশের যমুনা ভবনে এই বৈঠক আয়োজিত হয়। সেদিনই ঢাকার তরফে জানানো হয় আমেরিকার সঙ্গে কথা বলে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হবে। অবশেষে ট্রাম্পকে চিঠি দিলেন ট্রাম্প। সেখানে তিনি লিখেছেন, বাংলাদেশকে তিন মাস সময় দেওয়া হোক, যাতে আমদানি বাড়িয়ে এবং শুল্ক কাঠামো সংস্কার করে একটি ভারসাম্যপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলা যায়। 

৮.৪ বিলিয়ন ডলারের রফতানি

বাংলাদেশের প্রধান রফতানি পণ্য হল তাদের তৈরি পোশাক (RMG)। বাংলাদেশ থেকে বিরাট পরিমাণে টেক্সটাইল রফতানি করা হয়। আমেরিকায় বাংলাদেশ প্রায় ৮.৪ বিলিয়ন ডলারের জিনিস রফতানি করে। তার মধ্যে পোশাক অন্যতম গুরুত্বপূর্ণ ।

বাংলাদেশের অর্থনীতির পতন অব্যাহত  

২০২৪ সালের অগাস্টে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে বাংলাদেশের অর্থনীতিতে অবনতি দেখা দিয়েছে। ব্যবসায়িক খাত সংকটের মুখোমুখি হচ্ছে এবং অনেক বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাণিজ্যে । এর ফলে বাংলাদেশের উদ্যোক্তারা কাঁচামাল আমদানিতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। সেই সঙ্গে বকেয়া বেতন এবং খারাপ কাজের পরিবেশের জন্য পোশাক কারখানার শ্রমিকরাও ক্রমাগত বিক্ষোভ দেখিয়েই যাচ্ছে। ধর্মঘট চলছে অবিরত। বিভিন্ন প্রতিবেদনে দাবি, শ্রমিকদের ক্রমাগত বিক্ষোভের জন্য অনেক কারখানা বন্ধ হয়ে গেছে এবং অনেক শ্রমিক প্রাণ হারিয়েছেন অথবা গুরুতর আহত হয়েছেন।

বাংলাদেশের প্রথমসারির বাংলা দৈনিক প্রথম আলো জানিয়েছে,রাজস্ব আদায়, মুদ্রাস্ফীতি, বেকারত্ব, বেসরকারি বিনিয়োগ, মূলধন সরঞ্জাম আমদানি, পুঁজিবাজার এবং বিদেশী বিনিয়োগের মতো ক্ষেত্রে অর্থনৈতিক সূচক ভাল লক্ষণ দেখাচ্ছে না। ঢাকার সেন্টার ফর পলিসি ডায়ালগও (সিপিডি) বলছে, রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতা ছাড়া কোনও দেশ দেশী বা বিদেশী বিনিয়োগ আকর্ষণ করতে পারবে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ৮ আবাসিকের মৃত্যুর খবর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ৮ আবাসিকের মৃত্যুর খবর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
Dimagi Naxal Janta Party: আরেকটি নতুন 'পার্টি'? প্রধানমন্ত্রীর লালকেল্লার ভাষণের পরই সোশ্যাল-মিডিয়ায় পেজ খুলল 'দিমাগি নক্সাল পার্টি'
আরেকটি নতুন 'পার্টি'? সোশ্যাল-মিডিয়ায় পেজ খুলল 'দিমাগি নক্সাল পার্টি', কারা এরা?
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
Kolkata News: তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget