এক্সপ্লোর

এসএমএসে লিঙ্ক, ক্লিক করলেই অ্যাকাউন্ট ফাঁকা, করোনা আতঙ্ক কাজে লাগিয়ে সক্রিয় প্রতারণাচক্র

সাইবার বিশেষজ্ঞরা বলছেন, ওই একটা ক্লিকেই আপনার মোবাইল ফোনের সমস্ত তথ্য প্রতারকদের হাতে চলে যেতে পারে।

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: করোনা সংক্রান্ত তথ্য জানতে চান? ক্লিক করুন এই লিঙ্কে, সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেওয়া হবে যাবতীয় দরকারি খুঁটিনাটি। ফোনে ফোনে আসছে এসএমএস। ক্লিক করলেই ফাঁকা হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এই পরিস্থিতিতে অযথা আতঙ্কিত না হয়ে সাবধান থাকার পরামর্শ দিচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা। করোনা আক্রান্তের সংখ্যা যত বাড়ছে, তত বাড়ছে ধোঁয়াশা আর আতঙ্ক। ঠিক কী করলে এই ভাইরাসের হাত থেকে নিজেকে ও প্রিয়জনদের বাঁচানো যাবে তা বুঝতে পারছেন না অনেকে। আর এই অনিশ্চয়তার সুযোগ নিয়ে ময়দানে নেমে পড়েছে প্রতারকরা। নিশ্চয় ভাবছেন, করোনার সুযোগ নিয়ে প্রতারণা কী করে হতে পারে? ধরুন, এখন আপনার মোবাইল ফোনে ভারত সরকারের নাম করে একটি মেসেজ এল। তাতে লেখা, করোনা সম্পর্কে আরও তথ্য জানতে নীচের লিঙ্কে ক্লিক করুন। অনেকেই সেই লিঙ্কে ক্লিক করবেন। এবার অপশন এল। ওপেন, সেটিংস, ইনস্টল। কিন্তু মোবাইল খুলে অ্যাপ্লিকেশন দেখা গেল না। অথচ সাইবার বিশেষজ্ঞরা বলছেন, ওই একটা ক্লিকেই আপনার মোবাইল ফোনের সমস্ত তথ্য প্রতারকদের হাতে চলে যেতে পারে। সাইবার বিশেষজ্ঞদের মতে, আমাদের অনেকের মোবাইল ফোনেই এধরনের বাল্ক মেসেজ আসে। কিন্তু, আপাত নিরীহ সেই মেসেজই আপনাকে পথে বসানোর জন্য যথেষ্ট। লিঙ্ক ক্লিক করলে হাতবদল হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য। ফলে পরে পস্তানোর চেয়ে এখন থেকে সাবধান হওয়া ভাল। করোনা সম্পর্কে জানতে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন, অজানা লিঙ্কে কখনও ক্লিক করবেন না। অনেকে বলছেন, এখন করোনা থেকে বাঁচব, না প্রতারকদের থেকে!

সেরা শিরোনাম

Breaking : বিমানবন্দরে মিসাইল হানায় ছিন্নভিন্ন একের পর এক দেহ, আতঙ্কে তীর্থযাত্রীদের ছোটাছুটি, হাড়হিম করা ছবি সামনে
বিমানবন্দরে মিসাইল হানায় ছিন্নভিন্ন একের পর এক দেহ, আতঙ্কে তীর্থযাত্রীদের ছোটাছুটি, হাড়হিম করা ছবি সামনে
Petrol-Diesel Price Hike: পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
Airport Missile Attack: সৌদি আরবে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু ভারতীয়ের, আহত একাধিক
সৌদি আরবে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু ভারতীয়ের, আহত একাধিক
Man in Tiger Cage: চিড়িয়াখানায় বাঘের খাঁচায় ঢুকে পড়লেন ব্যক্তি! ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য, কী জানাল কর্তৃপক্ষ?
চিড়িয়াখানায় বাঘের খাঁচায় ঢুকে পড়লেন ব্যক্তি! ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য, কী জানাল কর্তৃপক্ষ?

ভিডিও

Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget