এক্সপ্লোর

Belarus President Ill: পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পরেই গুরুতর অসুস্থ! বিষক্রিয়া? না কি অন্যকিছু?

Vladimir Putin: তড়িঘড়ি হাসপাতালের ভর্তি করাতে হয়েছে বেলারুশের প্রেসিডেন্টকে। মস্কোতেই দুই রাষ্ট্রপ্রধানের দেখা হয়েছিল, সেখানেই মিটিং হয়। সূত্রের খবর, তারপরেই অসুস্থ হয়ে পড়েন লুকাশেঙ্কো।

নয়াদিল্লি: ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সঙ্গে মিটিংয়ের পরেই গুরুতর অসুস্থ বেলারুশের প্রেসিডেন্ট আলেকজ্যান্ডার লুকাশেঙ্কো (Alexander Lukashenko)। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে যায় যে তড়িঘড়ি হাসপাতালের ভর্তি করাতে হয়েছে বেলারুশের প্রেসিডেন্টকে। মস্কোতেই দুই রাষ্ট্রপ্রধানের দেখা হয়েছিল, সেখানেই মিটিং হয়। সূত্রের খবর, তারপরেই অসুস্থ হয়ে পড়েন লুকাশেঙ্কো। পূর্ব ইউরোপের দেশগুলির মধ্যে বেলারুশ বরাবরই রাশিয়া-ঘনিষ্ঠ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে, পূর্ব ইউরোপের এই দেশটিই প্রথম থেকে রাশিয়ার পাশে থেকেছে।

লুকাশেঙ্কোর অসুস্থতার খবর ট্যুইট করেছেন বেলারুশের বিরোধী নেতা ভ্যালেরি সেপকালো (Valery Tsepkalo)। তিনি ট্যুইটে লিখেছেন, 'প্রাথমিক ভাবে যা খবর পাওয়া গিয়েছে, পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পরেই লুকাশেঙ্কোকে তড়িঘড়ি মস্কোর সেন্ট্রাল ক্লিনিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে এখন চিকিৎসাধীন রয়েছেন তিনি।' লুকাশেঙ্কোর রক্ত পরিশোধন করা হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।  বেলারুশের বিরোধী নেতা বিষক্রিয়ার ঘটনার দিকেও ইঙ্গিত করেছেন। তাঁর নিশানা রাশিয়া।

বেশ কিছুদিন ধরেই বেলারুশের প্রেসিডেন্ট  আলেকজ্যান্ডার লুকাশেঙ্কোর স্বাস্থ্য ভাল যাচ্ছিল না। সম্প্রতি তাঁকে দৃশ্যতই ক্লান্ত লেগেছে, হাতে ব্যান্ডেজও দেখা গিয়েছিল। ফলে তাঁর স্বাস্থ্যের অবস্থা নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল। গত সপ্তাহে অবশ্য লুকাশেঙ্কো নিজেই দাবি করেছিলেন যে তিনি ভাল রয়েছেন। সর্দি-কাশিতে ভুগছেন বলেও জানিয়েছেন তিনি। 

১৯৯৪ সাল থেকে বেলারুশের ক্ষমতায় লুকাশেঙ্কো। বিরোধীরা তাঁর বিরুদ্ধে একনায়কতন্ত্র চালানোর অভিযোগও এনেছেন। গত বছর ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়াকে বেলারুশের মাটি ব্যবহারের অনুমতি দিয়েছিলেন তিনি। সম্প্রতি রাশিয়া থেকে কিছু কৌশলী পরমাণু অস্ত্র বেলারুশে নিয়ে যাওয়া হচ্ছিল। তার মাঝেই এমন ঘটনায় আন্তর্জাতিক স্তরে তুঙ্গে জল্পনা। হঠাৎ কেন অসুস্থ বেলারুশের প্রেসিডেন্ট? বিষক্রিয়া না কি অন্য কোনও কারণ? বেলারুশ সরকারের পক্ষ থেকে এখও সরকারি ভাবে কিছু না জানানোয় জল্পনা আরও বাড়ছে।

আরও পড়ুন: আর্থ্রারাইটিসের তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? রোজের মেনুতে রাখতে পারেন এই ফলগুলি, পাবেন উপকার

 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bangladesh News: অন্তরাল কাটিয়ে বেরিয়ে আসছেন শেখ হাসিনা, দু’বছর পর দেখা দেবেন, কোথায়, কখন?
অন্তরাল কাটিয়ে বেরিয়ে আসছেন শেখ হাসিনা, দু’বছর পর দেখা দেবেন, কোথায়, কখন?
Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
Indonesia Ferry Fire: মাঝ সমুদ্রে জাহাজে আগুন, জলে ঝাঁপ দিলেন অনেকে, এখনও নিখোঁজ ৪১, নিহত ৫
মাঝ সমুদ্রে জাহাজে আগুন, জলে ঝাঁপ দিলেন অনেকে, এখনও নিখোঁজ ৪১, নিহত ৫
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget