এক্সপ্লোর

Nabadwip Accident: জামাইষষ্ঠী উপলক্ষে শ্বশুরবাড়ি এসেছিলেন, নবদ্বীপে মুখোমুখি বাইক সংঘর্ষে মৃত ২

Nadia News: মৃত রাহুল ঘোষের বাড়ি পূর্ব বর্ধমান জেলার  (নাদনঘাট) থানা এলাকায়। জানা গিয়েছে, জামাইষষ্ঠী উপলক্ষে তিনি ইদ্রাকপুরে শ্বশুরবাড়িতে এসেছিলেন।

প্রদ্যোৎ সরকার, নবদ্বীপ: মর্মান্তিক পথ দুর্ঘটনা নবদ্বীপে। দুটো মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ২ যুবকের। ঘটনায় গুরুতর আহত  আরও দুই বাইক আরোহী। শনিবার সন্ধ্যা নাগাদ নবদ্বীপ থানার ইদ্রাকপুর গ্রামে মাঠের রাস্তায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। দ্রুত গতিতে বিপরীত দিক থেকে আসা দুটো মোটর বাইকের মধ্যে সজোরে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই প্রবল ছিল যে দুটি বাইকই নিমেষেই প্রায় চূর্ণবিচূর্ণ হয়ে যায়। বাইকের বিভিন্ন যন্ত্রাংশ ও চাকা রাস্তার চারদিকে ছিটকে পড়ে।

ঘটনাস্থলেই মৃত্যু হয় রাহুল ঘোষ ও পীযূষ ঘোষ নামে দুই যুবকের। মৃত রাহুল ঘোষের বাড়ি পূর্ব বর্ধমান জেলার  (নাদনঘাট) থানা এলাকায়। জানা গিয়েছে, জামাইষষ্ঠী উপলক্ষে তিনি ইদ্রাকপুরে শ্বশুরবাড়িতে এসেছিলেন। অপর মৃত পীযূষ ঘোষ ইদ্রাকপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্র। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন গোপাল ঘোষ ও সুজিত ঘোষ। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে প্রথমে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে অবস্থার অবনতি হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করেন। এরপর একজনকে ভর্তি করা হয় শক্তিনগর জেলা হাসপাতালে। অন্যজনকে বেসরকারি নার্সিংহোমে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত দুই যুবকই নবদ্বীপ থানার ইদ্রাকপুর এলাকার বাসিন্দা। ঘটনার খবর পেয়ে নবদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত মোটরসাইকেল দুটো উদ্ধার করে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। কী কারণে এই ভয়াবহ সংঘর্ষ ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিন সকালে ময়নাগুড়িতে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সকাল থেকে দক্ষিণ বঙ্গের সঙ্গে উত্তরবঙ্গেও প্রবল বৃষ্টি হয়েছে রবিবার। এরইমধ্যে ময়নাগুড়ি জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। ময়নাগুড়িতে বাস-ট্রাক সংঘর্ষ, মৃত ৪। শিলিগুড়ি থেকে কোচবিহার যাওয়ার পথে দুর্ঘটনার কবলে সরকারি বাস। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা বাসের। ময়নাগুড়িতে এই পথ দুর্ঘটনায় মৃত ৪, শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা সাহায্য় ঘোষণা মুখ্যমন্ত্রীর। গুরুতর আহতদের ১ লক্ষ ও অপেক্ষাকৃত কম আহতদের ৫০ হাজার টাকা সাহায্য ঘোষণা করেছেন তিনি। কীভাবে বাসটি নিয়ন্ত্রণ হারাল, গতি কোনওভাবে স্বাভাবিকের থেকে বেশি ছিল নাকি বাসে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল, মেঘলা আবহাওয়া, বৃষ্টির কারণে দুর্ঘটনা ঘটেছে কিনা - সবদিক খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
South 24 Parganas News: গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের
গভীর নিম্নচাপ ও অমাবস্যার কোটালের জের, সমুদ্রবাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা, সাগরে সতর্কতা জারি প্রশাসনের
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Advertisement

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget