এক্সপ্লোর

Balasore: ভূতের ভয়ে কাঁটা পড়ুয়ারা, ভয় কাটাতে ভেঙে ফেলা শুরু হল বাহানাগা হাইস্কুলের প্রাথমিক বিভাগের বিল্ডিং

এক অভিভাবক প্রসন্ন সাউ-এর কথায়, ওয়াচম্য়ান বলছে রাতে আওয়াজ আসছে। স্কুলঘরের এই মেঝেতেই শোওয়ানো ছিল শয়ে শয়ে মৃতদেহ! এখন না থাকলেও লেগে আছে রক্তের দাগ।

পার্থপ্রতিম ঘোষ, ওড়িশা: বড়রা ছডাচ্ছেন গুজব, আর ভূতের ভয়ে কাঁটা হয়ে যাচ্ছে পড়ুয়ারা। ভয় কাটাতে ভেঙে ফেলা শুরু হল বাহানাগা হাইস্কুলের প্রাথমিক বিভাগের বিল্ডিং। আপাতত স্কুলের নির্মীয়মাম বিল্ডিংয়ে নেওয়া হবে প্রাথমিকের ক্লাস। গুজবের জেরে স্কুল বিল্ডিং ভেঙে ফেলার প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন যুক্তিবাদীরা।

এক অভিভাবক প্রসন্ন সাউ-এর কথায়, ওয়াচম্য়ান বলছে রাতে আওয়াজ আসছে। স্কুলঘরের এই মেঝেতেই শোওয়ানো ছিল শয়ে শয়ে মৃতদেহ! এখন না থাকলেও লেগে আছে রক্তের দাগ। তার সঙ্গে যোগ হয়েছে, অভিভাবকদের মুখে মুখে ছড়িয়ে পড়া গুজব। রাতে না কি নিরাপত্তারক্ষীরা শুনতে পাচ্ছেন অদ্ভূত সব আওয়াজ। যার জেরে এই বিল্ডিং যেন হয়ে উঠেছে হানাবাড়ি!ভয়ে কাঁটা ছোট ছোট পড়ুয়ারা। 

২১ শতকেও বাহানাগাবাজার এলাকাকে গ্রাস করেছে অশরীরী আত্মার ভয়। অন্ধ বিশ্বাসের জেরে বাচ্চাদের স্কুলে পাঠাতে চাইছেন না অভিভাবকরা। তিনি আরও বলছেন, বাচ্চারা ভয় পাচ্ছে। ২০০-র উপর মৃতদেহ রাখা ছিল। বাচ্চাদের স্কুলে পাঠাবো না।

করমণ্ডল আর যশোবন্তপুর এক্সপ্রেস দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়েছিল দ্রুত। উদ্ধারকাজে হাত লাগিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। দেহ রাখার জন্য খুলে দেওয়া হয়েছিল বাহানাগা হাইস্কুলের প্রাথমিক বিল্ডিং। সব দেহ সরানোর পর অজানা শব্দ শোনার গুজব ছড়াচ্ছে আগুনের গতিতে। 

পরিচালন সমিতি সদস্য় বংশীধর উপাধ্য়ায়ের কথায়, ২০০র বেশি দেহ রাখা ছিল। অভিভাবকদের মধ্যে গুজব রয়েছে। কেউ বাচ্চাদের পাঠাতে চাইছেন না। যেহেতু দেহ এখানে ছিল। ভয় তো একটা লাগছেই।

পড়ুয়া ও অভিভাবকদের মন থেকে অন্ধ বিশ্বাসের ভয় দূর করতে যুক্তিবাদীদের সাহায্য না নিয়ে, প্রাথমিকের বিল্ডিং ভেঙে নতুন করে তৈরি করার সিদ্ধান্ত নিতে হয়েছে প্রশাসনকে। শুক্রবার শুরুও হয়ে গিয়েছে প্রাথমিক বিল্ডিং ভেঙে ফেলার কাজ।

বালেশ্বরের কালেক্টর ও জেলাশাসক দত্তাত্রেয় ভাসুসাহেব শিন্ডে বলছেন, বাচ্চাদের জিজ্ঞাসা করা হয় তাদের কী চাই। বাচ্চারা বলে যে ডাইনিং রুমে বৃষ্টি পড়লে অসুবিধা হয়। ওখানে রক্তের দাগ রয়েছে। ১৬ তারিখ সকুল খুললে আমাদের মনে হয় নতুন বিল্ডিং তৈরি হলে ভাল হবে। বাচ্চাদের কথাকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রশাসন শিশুদের কথাকে গুরুত্ব দেওয়ার সাফাই খাড়া করলেও যুক্তিবাদীদের দাবি, ভূত বলে কিছু নেই। সবই অন্ধ বিশ্বাস। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সাধারণ সম্পাদক প্রদীপ মহাপাত্রের কথায়, ভূত বলে কিছু নেই। যুক্তি নেই কোনও। যুক্তিবাদী শিক্ষাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। প্রশাসনিক সিদ্ধান্ত হওয়ার আগে এদিন সকালেই শুরু হয়ে যায় প্রাথমিক বিভাগে বিল্ডিংয়ের অ্যাসবেস্টস খোলার কাজ। যা ঘিরে হইচই পড়ে যায়। 

এরপরই হস্তক্ষেপ করে প্রশাসন। সিদ্ধান্ত হয় নতুন স্কুল বিল্ডিং তৈরির সিদ্ধান্ত হয়। শুরু হয় প্রাথমিকের বিল্ডিং ভেঙে ফেলার কাজ।

শ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সহ-সম্পাদক সৌরভ চক্রবর্তী বলছেন দুরকমভাবে ভূতকে দেখা হয়। ভয় ও ভক্তি। যদি সেরকম কিছু করতে হয় একটা মেমোরিয়াল পার্ক করতে পারা যেত। যেখানে মানুষ শ্রদ্ধা জানাতে পারবে। বাহানাগা স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত স্কুলেরই নির্মীয়মাণ একটি বিল্ডিংয়ে নেওয়া হবে প্রাথমিকের ক্লাস 

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget