এক্সপ্লোর

করোনা আক্রান্ত বিকাশরঞ্জন ভট্টাচার্য, জেনে নিন গত ২৪ ঘণ্টায় রাজ্যের করোনা চিত্র

রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত ৩ হাজার ৫০৭ জন। মৃত্যু হয়েছে আরও ৫২ জনের।

কলকাতা: করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে সিপিএমের রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টচার্য। বৃহস্পতিবারই তাঁর কোভিড পজিটিভ হওয়ার রিপোর্ট আসে। রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত ৩ হাজার ৫০৭ জন। মৃত্যু হয়েছে আরও ৫২ জনের। বুধবার সংখ্যাটা ছিল ৫১। মঙ্গলবার ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল ৪৯ জনের। রাজ্যের মধ্যে দৈনিক আক্রান্তের নিরিখে শীর্ষে কলকাতা। দৈনিক মৃত্যুতে একই অবস্থানে কলকাতা ও উত্তর ২৪ পরগনা । গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫০৭ জন। বুধবার সংখ্যাটা ছিল ৩ হাজার ৫২৮। মঙ্গলবার ৩ হাজার ৫৪৫। বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৭০ হাজার ৪৯৮। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৮ হাজার ২২৪ জনের। কলকাতায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৮৮৫ জন। উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৮৫১ জন। কলকাতা এবং উত্তর ২৪ পরগনা দুই জেলাতেই গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২ জনের। রাজ্যে এখনও পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ লক্ষ ৩৭ হাজার ৬০৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৩৭ জন। বৃহস্পতিবার রাজ্যে সুস্থতার হার ৯৩.০১ শতাংশ। এই পরিস্থিতিতে সারা বিশ্ব ভ্যাকসিনের অপেক্ষায়। সম্প্রতি মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, আমরা কেউ বিজ্ঞানী নই, এটা নিয়ে দক্ষও নই। প্রক্রিয়ার মাধ্যমে যেটা আসবে সেটাই মেনে চলা হবে। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার ভ্যাকসিন নিয়ে রাজনীতির অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। পাল্টা জবাব দিয়েছে বিজেপি-ও।

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
Gyanesh Kumar: 'রাজসাক্ষী হয়ে যান', জ্ঞানেশ কুমারের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুল গান্ধীর
'রাজসাক্ষী হয়ে যান', জ্ঞানেশ কুমারের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুল গান্ধীর
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget