এক্সপ্লোর

কোচবিহারে বিজেপিতে ফের ভাঙন, তৃণমূলে যোগ বিজেপি যুব মোর্চার রাজ্য কমিটির সদস্যের

যুব মোর্চার দাবি, চাপ সৃষ্টি করে দলে টানা হয়েছে ওই নেতাকে।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার:কোচবিহারে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মধ্যে কোচবিহারে ফের বিজেপিতে ভাঙন।এবার তৃণমূলে যোগ দিলেন বিজেপি যুব মোর্চার রাজ্য কমিটির সদস্য মণীশকুমার বানিয়া।দার্জিলিং ও কালিম্পং জেলার যুব মোর্চার পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন মণীশ। সম্প্রতি বিজেপি কেন্দ্রীয় সম্পাদকের পদ থেকে অপসারিত হয়ে ক্ষোভ উগরে দেন রাহুল সিন্হা। দলবদল করে এদিন রাহুলের প্রতি বিজেপি নেতৃত্বের মনোভাব নিয়ে প্রশ্ন তুলেছেন মণীশ। তিনি বলেছেন, ৪০ বছর রাজনীতির পর রাহুল সিন্হাকে গুরুত্বহীন করে দেওয়া হয়েছে, পুরনোদের গুরুত্ব দেওয়া হচ্ছে না।বর্তমান নেতৃত্ব দুর্নীতিতে জড়িয়ে। রাজ্যের উন্নয়ন নিয়ে মিথ্যা প্রচার করছে বিজেপি। তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি পার্থপ্রতিম রায় বলেছেন, বিজেপি যে নৈরাজ্য তৈরি করেছে তার প্রতিবাদে তিনি আমাদের দলে এসেছেন, ভবিষ্যতে আরও অনেক বিজেপি নেতা আমাদের দলে আসবেন। যদিও বিজেপির যুব মোর্চার দাবি, চাপ সৃষ্টি করে তৃণমূলে টানা হয়েছে ওই নেতাকে।উত্তরবঙ্গ বিজেপি যুব মোর্চা কনভেনার অভিষেক সিংহানিয়া বলেছেন,মণীশ আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মী। ব্যবসায়িক ক্ষেত্রে চাপ সৃষ্টি করেছে তৃণমূল। এভাবে চাপ দিয়ে দলবদল করিয়েছে। দলবদল করলেও আমাদের সঙ্গে মনেপ্রাণে আছে। গত লোকসভা ভোটে কোচবিহার আসনটি তৃণমূলের থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি।কিন্তু, গত কয়েক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার কোচবিহারে বিজেপিতে ভাঙন ধরল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget