এক্সপ্লোর

Mamata Bridge: মোতেরার ‘নরেন্দ্র মোদি স্টেডিয়াম’ থেকে কোচবিহারের ‘মমতা সেতু’, নাম ঘিরে ফের রাজনৈতিক তরজা

Cooch Behar News: ২০১৯ সালে উদ্বোধন হয়েছিল কোচবিহার ১ নম্বর ও দিনহাটা ১ নম্বর ব্লকের সংযোগকারী এই 'মমতা সেতু'র।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কোচবিহারের (Cooch Behar News) দিনহাটায় বুড়াধরলা নদীর ওপর তৈরি ‘মমতা সেতু’র (Mamata Bridge) নামকরণ ঘিরে তৈরি হল নতুন বিতর্ক। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই সেতুর জন্য রাজ্যসভার সাংসদ তহবিল থেকে অর্থ বরাদ্দ করেছেন। দাবি তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। জীবিত মুখ্যমন্ত্রীর নামে কীভাবে সেতুর নাম? কটাক্ষ বিজেপি-র (BJP)।

সেতুর নামকরণ করেছিলেন কুণাল ঘোষ

২০১৯ সালে উদ্বোধন হয়েছিল কোচবিহার ১ নম্বর ও দিনহাটা ১ নম্বর ব্লকের সংযোগকারী এই 'মমতা সেতু'র।এ বার তার নাম নিয়ে এবার বাগযুদ্ধে জড়াল তৃণমূল এবং বিজেপি। 

কোচবিহার জেলা পরিষদের সদস্য ও স্থানীয় তৃণমূল নেতা কৃষ্ণকান্ত বর্মনের অনুরোধে, এই সেতু তৈরির জন্য অর্থ বরাদ্দ করেছিলেন তৎকালীন রাজ্যসভার সংসদ কুণাল ঘোষ। দেড় কোটি টাকা ব্যয়ে তৈরি ৮০ মিটার দীর্ঘ এই কংক্রিটের সেতু তৈরির ফলে উপকৃত প্রায় ১৬টি গ্রামের মানুষ। সেতুর নামকরণও করেছিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)।

এ নিয়ে যোগাযোগ করলে কুণাল বলেন, "জেলা পরিষদ সদস্য কৃষ্ণকান্ত বর্মনের অনুরোধে আমি এই সেতুর জন্য অর্থ বরাদ্দ করেছিলাম। সাংসদ কোটার টাকায় এত বড় ব্রিজ কোথাও হয়নি। সেতুটির নাম মমতা সেতু রেখেছি।"

আরও পড়ুন: Calcutta Medical College: মেডিক্যাল পড়ুয়াদের দাবিপূরণ, আগামী ফ্রেব্রুয়ারির মধ্যেই হবে ছাত্র ইউনিয়নের নির্বাচন

তৃণমূল নেতা তথা কোচবিহার জেলা পরিষদের সদস্য কৃষ্ণকান্ত বর্মন বলেন, "মমতা সেতু নামটি কুণালদার দেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে যেহেতু তিনি সাংসদ হয়েছিলেন, তাই তাঁর ফান্ডে তৈরি সেতুটির নাম মমতা সেতু।"

কিন্তু মুখ্যমন্ত্রীর নামে সেতুর নামকরণ ‘মমতা সেতু’ নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে বলেন, "সাংসদ কোটার টাকা সরকারি টাকা। সেতুর নাম মমতার নামে কেন? জীবিত মুখ্যমন্ত্রীর নামে সেতুর নামকরণ লজ্জার।সবই আসলে কুণাল ঘোষের তোষামোদের রাজনীতি।"

সেতুর নাম নিয়ে জোর তরজা তৃণমূল এবং বিজেপি-র মধ্যে

গতবছর গুজরাতের মোতেরায় সর্দার পটেল স্টেডিয়ামের নাম পাল্টে রাখা হয় 'নরেন্দ্র মোদি স্টেডিয়াম'। সেই নামকরণ নিয়েও তরজায় জড়িয়েছিল শাসক-বিরোধী। এবার এরাজ্যে কার্যত তারই পুনরাবৃত্তি হল সেতুর নামকরণ ঘিরে। তা নিয়ে পরস্পরকে বিঁধতে শুরু করেছে তৃণমূল এবং বিজেপি। 

সেরা শিরোনাম

'অপরাধের আগে দিন দশেক ধরে রেইকি', কোন কৌশলে বারুইপুরকাণ্ডের অভিযুক্তদের ধরল পুলিশ ?
'অপরাধের আগে দিন দশেক ধরে রেইকি', কোন কৌশলে বারুইপুরকাণ্ডের অভিযুক্তদের ধরল পুলিশ ?
Baruipur Encounter: বারুইপুরকাণ্ড - 'পুলিশের কোমর থেকে সার্ভিস রিভলভার ছিনতাই', কী ঘটেছিল এনকাউন্টারের রাতে?
বারুইপুরকাণ্ড - 'পুলিশের কোমর থেকে সার্ভিস রিভলভার ছিনতাই', কী ঘটেছিল এনকাউন্টারের রাতে?
Baruipur Encounter: এনকাউন্টারে নিহত বারুইপুরকাণ্ডের মূল অভিযুক্ত, আশার আলো দেখছে কামদুনি, হাঁসখালির নির্যাতিতার পরিবার, কী বলছেন তাঁরা ?
এনকাউন্টারে নিহত বারুইপুরকাণ্ডের মূল অভিযুক্ত, আশার আলো দেখছে কামদুনি, হাঁসখালির নির্যাতিতার পরিবার, কী বলছেন তাঁরা ?
News Live: বারুইপুরে এনকাউন্টারে নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্ত নিহত
বারুইপুরে এনকাউন্টারে নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্ত নিহত

ভিডিও

Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক
Ritabrata Banerjee | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে 'ঋতব্রত-তৃণমূল' ABP Ananda LIVE
Baruipur News | বারবার বয়ানে বিভ্রান্তি তৈরি করছিল প্রভাস ? ABP Ananda LIVE
RG Kar News |
Mamata Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rainfall Update: ৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
FIFA World Cup 2026: তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget