এক্সপ্লোর

Kuntal Ghosh: 'আমার অভিযোগ সত্যি জেনে খুশি হলাম', তাপস মণ্ডলের গ্রেফতারিতে প্রতিক্রিয়া ধৃত যুব তৃণমূল নেতার

নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে তাপস মণ্ডলের গ্রেফতারে প্রতিক্রিয়া দুর্নীতিকাণ্ডে ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের। 

কলকাতা: 'আমার অভিযোগ যে সত্যি হল, এটা জেনে খুশি হলাম'। নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে তাপস মণ্ডলের গ্রেফতারে প্রতিক্রিয়া দুর্নীতিকাণ্ডে ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের। 

কুন্তলের অভিযোগ: ১৪ দিনের জেল হেফাজতের মেয়াদ শেষ।  যুব তৃণমূলের রাজ্য সম্পাদক কুন্তল ঘোষকে বিচারভবনের ইডি স্পেশাল কোর্ট পেশ করা হয়। সূত্রের খবর, মানিক ভট্টাচার্যের সঙ্গে যোগসূত্র নিয়ে নতুন তথ্যপ্রমাণ পেশ করতে পারে ইডি। পাশাপাশি কুন্তল ঘোষের জামিনের আবেদনের বিরোধিতাও করবে তারা। মঙ্গলবারই ইডি সূত্রে দাবি করা হয়, জেরায় ধৃত যুব তৃণমূলের রাজ্য সম্পাদক কুন্তল ঘোষ জানায়, পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি, নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা পৌঁছেছিল মানিক ভট্টাচার্যের কাছেও। ৩ জন হ্যান্ডেলারের মাধ্যমে সেই টাকা পাঠানো হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতির কাছে। 

কুন্তলের বয়ানে নয়া সূত্র: ইডি সূত্রে খবর, কুন্তল ঘোষকে জেরা করে ও বিভিন্ন সূত্র মারফত ২৫ জন এজেন্টের নাম পাওয়া গিয়েছে, যারা কুন্তল ঘোষকে টাকা দিয়েছিলেন চাকরির জন্য। ইডি সূত্রে খবর, এরকম ৮ জন এজেন্টকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ইতিমধ্য়েই। কত জনের জন্য টাকা দেওয়া হয়? ইন্টারভিউয়ে পাস করিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে দেওয়া হয়েছিল কতজনের, এজেন্টদের জিজ্ঞাসাবাদ করে তার তালিকা তৈরি করতে চাইছে ইডি। ইতিমধ্য়েই, ইডি সূত্রে দাবি করা হয়েছে, আপার প্রাইমারির চাকরি পাইয়ে দিতে ৮ লক্ষ টাকা করে নিতেন যুব তৃণমূলের রাজ্য সম্পাদক কুন্তল ঘোষ। প্রাইমারির জন্য নিতেন ৭ লক্ষ। এমনকি, কলকাতা হাইকোর্ট যখন প্যানেল বাতিল করে তখনও সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে বেশ কয়েকজনের কাছ থেকে ১-২ লক্ষ করে টাকা নিতেন কুন্তল ঘোষ। 

 সিবিআইয়ের নজরে ‘ত্রিভুজ’: নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআইয়ের নজরে তাপস মণ্ডল, কুন্তল ঘোষ, নীলাদ্রি ঘোষের ‘ত্রিভুজ’। সিবিআই সূত্রে দাবি, চাকরি-বিক্রির নামে কোটি কোটি টাকা লেনদেনে জড়িত তাপস, কুন্তল ও নীলাদ্রি। তিনজনই একে অন্যের ঘাড়ে দায় চাপিয়ে বাঁচার চেষ্টা করছেন। তাই কুন্তলকে আজ নিজেদের হেফাজতে চাইবে সিবিআই। সূত্রের খবর, তাপস, কুন্তল ও নীলাদ্রিকে মুখোমুখি বসিয়ে জেরা করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় গোয়েন্দাদের।  

নিয়োগ দুর্নীতি মামলায় গতকালই মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। এজেন্ট অভিযোগে গ্রেফতার করা হয়েছে নীলাদ্রী ঘোষকেও। সিবিআই সূত্রের দাবি, তদন্তে সহযোগিতা করলেও, নিজের বিষয়ে তথ্য গোপন করছিলেন তাপস মণ্ডল। কুন্তল ঘোষ, তাপস মণ্ডল ও নীলাদ্রি ঘোষ- এই তিন জনের মধ্যে গোপন আঁতাঁত রয়েছে বলেও কেন্দ্রীয় এজেন্সি সূত্রের দাবি। 

সেরা শিরোনাম

West Bengal News Live : আগামী বছর ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্য়ে থাকবে ডেঙ্গির হলুদ সতর্কতা, জানালেন রাজ্য়ের স্বাস্থ্য়মন্ত্রী
আগামী বছর ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্য়ে থাকবে ডেঙ্গির হলুদ সতর্কতা, জানালেন রাজ্য়ের স্বাস্থ্য়মন্ত্রী
Tulu Mondal: হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?
হদিশ নেই টুলু মণ্ডলের, এবার পুলিশের জালে খোদ সরকারি দফতরের আধিকারিক, গ্রেফতার হয়েছেন কে ?
Kolkata News: কলকাতায় বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার, 'স্ত্রী'কে খুন করে আত্মঘাতী স্বামী', তদন্তে অনুমান পুলিশের
কলকাতায় বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার, 'স্ত্রী'কে খুন করে আত্মঘাতী স্বামী', তদন্তে অনুমান পুলিশের
West Bengal News Live: প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো
প্রচারের শেষবেলায় নন্দীগ্রামে পদযাত্রা মুখ্যমন্ত্রীর, বিজেপি প্রার্থীর সমর্থনে দু'বেলা রোড শো

ভিডিও

SRFTI Chaos: বঙ্গীয় হিন্দু জাগরণের প্রতিবাদ ঘিরে ফের উত্তপ্ত SRFTI
SRFTI - ABGP Protest | ৭ দিনের ব্যবধানে ফের উত্তেজনা SRFTI-এর সামনে | Chok Bhanga 6ta
West Bengal Dengue News:
SRFTI News |
Badroad News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Hockey India: এশিয়ান গেমসে সোনা জয়, ভারতীয় পুরুষ হকি দলের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ওড়িশা সরকারের
এশিয়ান গেমসে সোনা জয়, ভারতীয় পুরুষ হকি দলের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা ওড়িশা সরকারের
Plane Accident: বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
বারমুডা থেকে ওড়ার পর নিখোঁজ বিমান, ঝড়ের মুখে পড়ে জরুরি বার্তা পাইলটের, মিলল ধ্বংসাবশেষ
Shai Hope: মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
মাহি মন্ত্রেই মহাকাব্যিক ইনিংস, সেঞ্চুরি হাঁকানাের পর ধোনিকেই কৃতিত্ব দিচ্ছেন শাই হোপ
IND vs PAK: সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
সবই সোশ্যাল মিডিয়ার স্বার্থে, এশিয়ান গেমসে বৈভবকে আউট করে সেলিব্রেশনের জন্য রোষের মুখে সাইম আয়ুব
Women's Health: পর্যাপ্ত ঘুমের পরও ক্লান্তি কাটছে না? ৩৫-এর পর এই ব্লাড টেস্টগুলি করাতে পারেন মেয়েরা
পর্যাপ্ত ঘুমের পরও ক্লান্তি কাটছে না? ৩৫-এর পর এই ব্লাড টেস্টগুলি করাতে পারেন মেয়েরা
Rohit Sharma: সচিনের ২২ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন রোহিত, হাঁকালেন দ্রুততম...
সচিনের ২২ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিলেন রোহিত, হাঁকালেন দ্রুততম...
Recruitment Scam: পঞ্চায়েত ভোটের টাকা তুলতে ৭০০ অকৃতকার্যকে চাকরি ? দাবি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্তর
পঞ্চায়েত ভোটের টাকা তুলতে ৭০০ অকৃতকার্যকে চাকরি ? দাবি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্তর
Mob Lynching: গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে খুনের অভিযোগ, গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২ জন
গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে খুনের অভিযোগ, গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২ জন
Embed widget