এক্সপ্লোর

INTTUC: দলেরই শ্রমিক সংগঠনের জেলা কমিটি নিয়ে বিস্ফোরক তৃণমূল নেতার

তৃণমূলের কিষাণ ও খেতমজুর সংগঠনের মঞ্চ থেকে, দলেরই শ্রমিক সংগঠনের জেলা কমিটি নিয়ে ক্ষোভপ্রকাশ প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসুর। তমলুক সাংগঠনিক জেলার INTTUC-র সভাপতি শিবনাথ সরকারকে আক্রমণও করেন তিনি।

বিটন চক্রবর্তী, তমলুক (পূর্ব মেদিনীপুর): নাম না করে INTTUC-র তমলুক সাংগঠনিক জেলার বর্তমান সভাপতিকে কটাক্ষ করলেন প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল নেতা পূর্ণেন্দু বসু। তাঁর দাবি, সংগঠনের জেলা সভাপতি ট্রেড ইউনিয়নের কিছুই বোঝেন না। যা শুনে পাল্টা জবাব দিয়েছেন তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা। আর এই ইস্যুতে শাসক দলকে কটাক্ষ করেছে গেরুয়া শিবির। 

মঞ্চে উঠে প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল নেতা পূর্ণেন্দু বসু বলেন, যাদের দায়িত্ব দেওয়া হল, তারা কোনও দিন ভাল করে ট্রেড ইউনিয়ন করেনি, বিড়ি শ্রমিকদের সংগঠন করত, ও হলদিয়ার মতো আধুনিক কল কারখানার কোন বিষয় বুঝবে! কোনও বিষয় বুঝবে না। 

তৃণমূলের কিষাণ ও খেতমজুর সংগঠনের মঞ্চ থেকে, দলেরই শ্রমিক সংগঠনের জেলা কমিটি নিয়ে ক্ষোভপ্রকাশ করলেন প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু।
নাম না করে তমলুক সাংগঠনিক জেলার INTTUC-র সভাপতি শিবনাথ সরকারকে আক্রমণও করলেন তিনি। রবিবার পূর্ব মেদিনীপুরের তমলুকের নিমতৌড়িতে ছিল তৃণমূলের কিষাণ ও খেতমজুর সংগঠনের জেলা সম্মেলন।

সেই সম্মেলনে যোগ দিয়ে, INTTUC-র জেলা কমিটি নিয়ে তোপ দাগেন পূর্ণেন্দু বসু। যদিও এতে গুরুত্ব দিতে নারাজ INTTUC-র তমলুক জেলা সভাপতি। আইএনটিটিইউসি এর তমলুক সাংগঠনিক জেলা সভাপতি, শিবনাথ সরকারের পাল্টা বক্তব্য, 'কে কী বলল তা আমি জানি না, আমি দীর্ঘদিন ট্রেড ইউনিয়নের সঙ্গে যুক্ত'।

নাম না করে INTTUC-র জেলা সভাপতিকে নিশানা পূর্ণেন্দু বসুর। শাসক দলকে কটাক্ষ গেরুয়া শিবিরের। গত ১৮ জানুয়ারি হলদিয়ায় এক্সাইড কারখানায় শ্রমিক বিক্ষোভের ঘটনায়, গ্রেফতার করা হয়েছিল তৎকালীন তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তাপস মাইতি ও হলদিয়ায় INTTUC-র বিশেষ পর্যবেক্ষক সঞ্জয় বন্দ্যোপাধ্যায়কে।

এরপরই তমলুক সাংগঠনিক জেলার সভাপতি হিসেবে শিবনাথ সরকারের নাম ঘোষণা করেন মলয় ঘটক ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। গত ১২ মার্চ নতুন জেলা কমিটি তৈরি হয়। সেই কমিটিতে থাকা নেতাদের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলে সরব হলেন পূর্ণেন্দু বসু।

সেরা শিরোনাম

West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
ABVP vs SFI : বই নিয়ে কলেজস্ট্রিটে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ABVP-র সমর্থকদের; SFI-এর স্টলের দিকে এগোনোর চেষ্টা
বই নিয়ে কলেজস্ট্রিটে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ABVP-র সমর্থকদের; SFI-এর স্টলের দিকে এগোনোর চেষ্টা
South Dinajpur : তৃণমূল পঞ্চায়েত সদস্যদের সমর্থন, আরও একটি পঞ্চায়েত দখল বিজেপির
তৃণমূল পঞ্চায়েত সদস্যদের সমর্থন, আরও একটি পঞ্চায়েত দখল বিজেপির
South 24 Parganas News: ধর্ষণ মামলায় গ্রেফতার পঞ্চায়েত প্রধানের স্বামী, অভিযোগকারিণীর দাবি, “নির্যাতিতাকে মমতা-তৃণমূলের বিধায়কের কাছে নিয়ে গিয়েছিলেন এই জালাল সর্দার..”
ধর্ষণ মামলায় গ্রেফতার পঞ্চায়েত প্রধানের স্বামী, অভিযোগকারিণীর দাবি, “নির্যাতিতাকে মমতা-তৃণমূলের বিধায়কের কাছে নিয়ে গিয়েছিলেন এই জালাল সর্দার..”

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget