এক্সপ্লোর

WB Election 2021 News: বিরিয়ানি, মাংস-পোলাও, কাবাব-সবই মেলে, বিজেপির রথ তো টেন স্টার হোটেল, কটাক্ষ মমতার, ভয় পেয়েছে তৃণমূল, পাল্টা পদ্ম শিবির

বিজেপির রথকে টেন স্টার হোটেলের সঙ্গে তুলনা করে আক্রমণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিরিয়ানি, মাংস-পোলাও, কাবাব---সবই মেলে বিজেপির রথে, কটাক্ষ তৃণমূল নেত্রীর। বিজেপির রথযাত্রাকে তৃণমূল ভয় পেয়েছে বলে পাল্টা আক্রমণ করেছে বিজেপি।


আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়,মালদা ও রায়গঞ্জ : বিজেপির রথকে টেন স্টার হোটেলের সঙ্গে তুলনা করে আক্রমণ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিরিয়ানি, মাংস-পোলাও, কাবাব---সবই মেলে বিজেপির রথে, কটাক্ষ তৃণমূল নেত্রীর। বিজেপির রথযাত্রাকে তৃণমূল ভয় পেয়েছে বলে পাল্টা আক্রমণ করেছে বিজেপি।
তোষণের অভিযোগের পাল্টা রথের ধরণ নিয়ে আক্রমণ।বাংলায় হাইভোল্টেজ ভোটের আগে ধর্মের নামে রাজনীতির যুদ্ধ তুঙ্গে। জগন্নাথের রথযাত্রার প্রসঙ্গ টেনে বিজেপির রথযাত্রাকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
উত্তর দিনাজপুর থেকে মালদা - দুই জনসভাতেই বিজেপির রথকে কটাক্ষ করতে দীর্ঘ সময় ব্যয় করলেন তৃণমূল নেত্রী।

রায়গঞ্জের মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রথে বিজেপির নেতারা কেন থাকবে, তাঁরা কি জগন্নাথ-বলরামের থেকেও বড়? যুদ্ধের সময় রথ হয়। কৃষ্ণ অর্জুনের রথ টানতেন। দেবতারা সব চলে গেল, তার জায়গায় এরা এল! রাবন সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছে দেখেছি- সেটা যুদ্ধের-রাবণবধ। রামায়ণ-মহাভারত দুই ক্ষেত্রেই রথ আছে।

মালদায় তিনি বলেছেন, আমি ইস্কনের রথ টানি। রথযাত্রাকে সম্মান করি কিন্তু আপনাদের সম্মান করি। রথযাত্রাকে পুজো করি। আপনাদের পুজো করি না...বিজেপির নেতারা নিজেদের জগন্নাথ, সুভদ্রা, কৃষ্ণ বলে দিচ্ছেন।

বিজেপির রথকে আক্রমণ করতে এখানেই থামেননি মমতা বন্দ্যোপাধ্যায়।

রায়গঞ্জের মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন,  এনারা কী করছেন? রথে বিরিয়ানি, মাংস-পোলাও, কাবাব। সাজ-বিশ্রাম-গানা থেকে শুরু করে সব রেডি। যেমন ১০ স্টার হোটেলে পাওয়া যায়।

বিজেপির পরিবর্তন যাত্রাকে ভয় পেয়েই মমতা বন্দ্যোপাধ্যায় এভাবে আক্রমণ শানাচ্ছেন।পাল্টা এমনই ব্যাঙ্গের সুর বিজেপির গলায়।


ঝাড়গ্রামের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগে সরব হন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেই ধর্মের প্রসঙ্গ টেনে পাল্টা আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেত্রী।

জে পি নাড্ডা গতকাল তৃণমূলকে নিশানা করে বলেছিলেন, সরস্বতী পুজো করতে দেয় না। মহরম করতে দেয়। রাম মন্দিরের শিলান্যাসের দিন বাংলায় কার্ফু করেছিল।

রায়গঞ্জের মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিলক কেটে ধর্মকে ভালবাসি বললে হয় না। আগে মানুষকে ভালবাসতে হয়। যারা দাঙ্গা করে, মানুষের রক্ত নিয়ে খেলে- তাদের মুখে ধর্ম মানায় না। ধর্মের নামে অধর্ম করেছে।

সেই কবে নজরুল ইসলাম লিখে গেছেন-
‘এই হৃদয়ই সে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, 

বুদ্ধগয়া এ, জেরুজালেম এ, মদীনা, কাবা ভবন, 

মসজিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়, 

এইখানে বসে ঈসা-মুসা পেল সত্যের পরিচয়’।

কিন্তু, নজরুলের সেই বাংলায় এখন হৃদয়ের গুরুত্ব বেশি, না কি ধর্মের নামে ভাগাভাগির রাজনীতির, তা নিয়ে জোর বিতর্ক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul:
"..সম্ভবত কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে", দলের একাংশকে শমীকের কড়া বার্তার পর যা জানালেন অগ্নিমিত্রা..
SC On TMC Account : 'রোজকার খরচও চালানো যাচ্ছে না', অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানিতে জানাল 'কালীঘাট তৃণমূল', বড় সিদ্ধান্ত নিল কি এবার সুপ্রিম কোর্ট ?
'রোজকার খরচও চালানো যাচ্ছে না', অ্যাকাউন্ট ফ্রিজ মামলার শুনানিতে জানাল 'কালীঘাট তৃণমূল', বড় সিদ্ধান্ত নিল কি এবার সুপ্রিম কোর্ট ?
Abhishek Banerjee: অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
অভিষেকের ‘বিদেশ যাত্রা’-র মামলার শুনানি শেষ, এল ‘সুপ্রিম’ নির্দেশ, কী জানাল শীর্ষ আদালত ?
Tulu Mondal: টুলুর গোডাউন থেকে ভুয়ো DCR প্রিন্টিং মেশিন উদ্ধার, রাজস্ব ফাঁকি দিতে হত ব্যবহার
টুলুর গোডাউন থেকে ভুয়ো DCR প্রিন্টিং মেশিন উদ্ধার, রাজস্ব ফাঁকি দিতে হত ব্যবহার

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget