এক্সপ্লোর

WB Weather Update: গরম বাড়বে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে জারি অতিভারী বৃষ্টির সতর্কতা

উত্তরবঙ্গে কাল থেকে বাড়বে বৃষ্টি। দক্ষিণবঙ্গে বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: দক্ষিণবঙ্গে বর্ষা বিপর্যয় কমলেও উত্তরে এই দাপট বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে উত্তরবঙ্গে কাল থেকে বাড়বে বৃষ্টি। মঙ্গল ও বুধবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে সেখানে। দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দফতর। এছাড়াও কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। মৌসুমী অক্ষরেখা গয়া থেকে মালদা হয়ে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত। এটি ক্রমশ হিমালয়ের পাদদেশে অবস্থান করবে। এরফলে প্রবল বর্ষণে ভাসবে উত্তরবঙ্গ।অন্যদিকে, ঘূর্ণাবর্ত রয়েছে বিদর্ভ ও মারাঠাওয়ারার ওপর। একটি অক্ষরেখা মধ্যপ্রদেশের ঘূর্ণাবর্ত থেকে মহারাষ্ট্র তামিলনাড়ু পর্যন্ত বিস্তৃত। ঘনবস্তুর রচনা রাজস্থান এবং তামিলনাড়ুর উপরে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ। তাপমাত্রা এবং অস্বস্তি দুটোই বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা  বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।

রবিবারে আলিপুরদুয়ার ও কোচবিহারে দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস। কাল থেকে বৃষ্টি ফের বাড়বে। আলিপুরদুয়ার  ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তিন জেলায় অতি ভারী বৃষ্টির সর্তকতা। উত্তরবঙ্গের বাকি জেলাতেও মাঝারি থেকে  ভারি বৃষ্টির পূর্বাভাস। বাড়বে নদীর জল স্তর, নিচু এলাকা প্লাবনের আশঙ্কা। পাহাড়ি এলাকায় ধসের সম্ভাবনা।

দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি। দিনের তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গে। আগামী কয়েকদিন বিহার উত্তর প্রদেশ উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি হবে মধ্যভারত ও সংলগ্ন দক্ষিণ ভারতের রাজ্যগুলি তে। আগামী সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরপ্রদেশ হিমাচল প্রদেশ হরিয়ানা চন্ডিগড় রাজস্থানে।

কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৮ থেকে ৯৫ শতাংশ । গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ২.৯ মিলিমিটার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Barrackpore News : ফূর্তির আখড়া আরও একটি কলেজের ইউনিয়ন রুমে, মিলল আপত্তিকর জিনিস
ফূর্তির আখড়া আরও একটি কলেজের ইউনিয়ন রুমে, মিলল আপত্তিকর জিনিস
TMC News: তৃণমূল কংগ্রেসের আরও অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
তৃণমূল কংগ্রেসের আরও অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে নিহতের বাড়ি যাবেন মুখ্যমন্ত্রী, মৃতের পরিবারের নিরপত্তায় বসানো হচ্ছে সিসিটিভি
বারুইপুরকাণ্ডে নিহতের বাড়ি যাবেন মুখ্যমন্ত্রী, মৃতের পরিবারের নিরপত্তায় বসানো হচ্ছে সিসিটিভি
HC On Abhishek Banerjee:
"কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেককে..", এবার কি তবে বড় কোনও নির্দেশ বিচারপতির ? "মানতে আপনি বাধ্য"

ভিডিও

Baruipur Incident: আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী
Abhishek Banerjee: কণ্ঠ-নমুনা দিতেই হবে, গলার স্বর দিতে আপনি বাধ্য, অভিষেককে নির্দেশ হাইকোর্টের
Tmc News | তৃণমূল কংগ্রেসের আরও অ্যাকাউন্ট ফ্রিজ | ABP Ananda LIVE
Chingrighata News: সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল
Asansol News | ফের আসানসোলে চলল বুলডোজার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget