এক্সপ্লোর

Food safety Raid : কেজি কেজি কাঁচা মাছ-মাংস, কাটলেট, পচা দুধ-দই, জনপ্রিয় পাব-এ তালা ঝোলাল সরকার

অভিযোগ নামি ওই ফুড-জয়েন্ট থেকে  প্রায় ৪৫ কেজি পচা মুরগি ও গরুর মাংস উদ্ধার হয়। ওই মাংসে ছত্রাকও ধরে গিয়েছিল বলে জানিয়েছেন আধিকারিকরা।

 

বেঙ্গালুরু : কেজি , কেজি পচা মাংস। লিটার লিটার ভেজাল তেল। পচা দুধ। পচন ধরা মাশরুম, মাছ। বেঙ্গালুরুর নামি পাব থেকে উদ্ধার হল এই সব ।  Food Safety and Drugs Administration এর একটি তল্লাশি অভিযানে টেক-সিটি বেঙ্গালুরুর নামি-দামি পানশালা ও রেস্টুরেন্ট থেকে যা পাওয়া গেল, তা দেখে গা-ঘিনঘিন করে উঠবে সাধারণ মানুষের। অভিযোগ, অভিযেন চালিয়ে সরকারি আধিকারিকরা একাধিক জনপ্রিয় ফুড ডেস্টিনেশন থেকে বাজেয়াপ্ত করলেন ১৩২ কেজি খাবার এবং ১৫ লিটার রান্নার তেল। তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ পচা ও মেয়াদোত্তীর্ণ খাবার। আর এই সব খাবারই চটকদার মোড়কে খাইয়ে মুঠো মুঠো টাকা মুনাফা করছিল এই ফুড জয়েন্টগুলি। 

অভিযোগ বেঙ্গালুরুতে Food Safety and Drugs Administration এর তল্লাশি চালিয়ে ইউবি সিটির একটি বিলাসবহুল মলের স্কাই লাউঞ্জে বিপুল পরিমাণে পচা খাবার পান।  রান্নাঘরের পরিস্থিতিও ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর। রান্নাঘর ভর্তি ছিল পচা মাংস । তারপর সরকারি আধিকারিকরা সেই লাউঞ্জটি বন্ধের নির্দেশ দেন। অভিযোগ নামি ওই ফুড-জয়েন্ট থেকে  প্রায় ৪৫ কেজি পচা মুরগি ও গরুর মাংস উদ্ধার হয়। ওই মাংসে ছত্রাকও ধরে গিয়েছিল বলে জানিয়েছেন আধিকারিকরা। শুধু তাই নয়, রান্নায় ব্যবহার করা হচ্ছিল  ১০ দিন আগে মেয়াদ শেষ হয়ে যাওয়া দুধ ও দই । 

শুধু  স্কাই লাউঞ্জ নয়, বেঙ্গালুরুর আরও বেশ কয়েকটি হোটেল ও খাবারের দোকানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। রয়্যাল চেন হোটেল থেকে ৫০ কেজি হাসের মাংস এবং ৫ কেজি মাছ বাজেয়াপ্ত করা হয়।  এদিকে জনপ্রিয় মাদ্রাজ কিচেন থেকে আধিকারিকরা বাজেয়াপ্ত করেন, খারাপ হয়ে যাওয়া ৫ কেজি সবুজ মটরশুঁটি । টেসকন থেকে ৫ কেজি মাশরুম বাজেয়াপ্ত করা হয়েছে। বেঙ্গালুরুর মতো ব্যস্ত শহরে রেস্তোরাঁ ও পাবের সংখ্যা দ্রুত বাড়ছে। সেই সঙ্গে ভোজনবিলাসী মানুষের বিভিন্ন ফুড জয়েন্টে খাওয়া-দাওয়ার প্রতি আগ্রহও বাড়ছে। এমন পরিস্থিতিতে এই ঘটনা, সত্যই জনস্বাস্থ্য সুরক্ষায় রেড-অ্যালার্ট। 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
CM Suvendu Adhikari: আজ মৃত তৃণমূল কর্মী বিরজু কেওতের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Food safety Raid : কেজি কেজি কাঁচা মাছ-মাংস, কাটলেট, পচা দুধ-দই, জনপ্রিয় পাব-এ তালা ঝোলাল সরকার
কেজি কেজি কাঁচা মাছ-মাংস, কাটলেট, পচা দুধ-দই, জনপ্রিয় পাব-এ তালা ঝোলাল সরকার
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Advertisement

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget