এক্সপ্লোর

কন্ডোম পরতে হবে, শর্তে নারাজ, যৌনকর্মীকে খুন! গ্রেফতার অভিযুক্ত

১৫০-র বেশি সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে যৌনকর্মীর সঙ্গে ওই খদ্দেরকে চিহ্নিত করে। দেখা যায়, মহিলার মৃত্য়ুর কয়েক ঘন্টা পর তার মোবাইল বাজছে। টাওয়ার লোকেশন জেনে সাদা পোশাকের কর্মী নামায় পুলিশ।

বেঙ্গালুরু: সুরক্ষিত যৌনতার শর্ত মেনে কন্ডোম পরতে বলায় পশ্চিম বেঙ্গালুরুতে যৌনকর্মী খুনের অভিযোগ খদ্দেরের বিরুদ্ধে। পুলিশের দাবি, ৪৮ বছর বয়সি অভিযুক্ত ব্য়ক্তিকে গ্রেফতার করা হয়েছে, জেরায় অপরাধ কবুল করেছে সে। অভিযুক্ত একটি বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষী। পুলিশ জানিয়েছে, স্বামীর সঙ্গে ডিভোর্সের পর নাবালক পুত্রকে নিয়ে গায়ত্রীনগরে থাকত ওই যৌনকর্মী। সম্প্রতি এক দুপুরে অভিযুক্তের সঙ্গে তার দেখা হয়। যৌন সম্পর্কের জন্য় সে ২৫০০ টাকা চায়। শেষ পর্যন্ত রফা হয় ১৫০০ টাকায়। অগ্রিম হিসাবে ৫০০ টাকা নেয় সে। দুজনে বাসে চেপে রাজাজিনগরে যৌনকর্মীর বাড়ি আসে। অভিযুক্ত বলেছে, সেখানে পৌঁছে সে মহিলাকে বাকি ১০০০ টাকা দেয়। যৌনকর্মী তাকে সুরক্ষা নিশ্চিত করার জন্য কন্ডোম ব্যবহার করতে বললে সে রাজি হয়নি। কথাকাটাকাটির পর সে যৌনকর্মীর কাছে টাকা ফেরত চায়। কিন্তু যৌনকর্মী বেঁকে বসে জানিয়ে দেয়, যে টাকা নিয়েছে, তা ফেরত দেবে না, এমনকী ভয় দেখায়, টাকা ফেরত চাইলে বা কন্ডোম না পরে যৌন সম্পর্কে জোর করলে সে হইচই করবে, পুলিশ ডাকবে। এরপরই ব্যাগ থেকে ছুরি বের করে অভিযুক্ত যৌনকর্মীকে পাল্টা হুঁশিয়ারি দেয়, টাকা ফেরত না দিলে তাকে ছুরি মারবে। বাকবিতন্ডার মধ্যে সে আচমকা যৌনকর্মীর তলপেটে ছুরি মারে, যন্ত্রনায় সে সাহায্য চেয়ে চিত্কার করলে তার গলা কেটে দেয়। এরপর অপরাধস্থল থেকে ওই মহিলার নকল সোনার চেন, দুটি মোবাইল নিয়ে চম্পট দেয়। ঘটনাটি জানাজানি হয় মহিলার ছেলে স্কুল থেকে ফেরার পর। স্থানীয় থানার পুলিশ খুনের মামলা দায়ের করে অভিযুক্তের খোঁজে তল্লাশিতে নামে। নানা অ্যাঙ্গেল থেকে তদন্ত করেও কোনও অগ্রগতি হয়নি। তবে ১৫০-র বেশি সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে যৌনকর্মীর সঙ্গে ওই খদ্দেরকে চিহ্নিত করে। দেখা যায়, মহিলার মৃত্য়ুর কয়েক ঘন্টা পর তার মোবাইল বাজছে। টাওয়ার লোকেশন জেনে সাদা পোশাকের কর্মী নামায় পুলিশ। ধরা পড়ে অভিযুক্ত।

সেরা শিরোনাম

Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
West Bengal News Live : পরেশরাম দাসের সঙ্গে গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ারও, ক্যানিং পশ্চিমের বিধায়কের সঙ্গে কী করছিলেন ?
পরেশরাম দাসের সঙ্গে গ্রেফতার এক সিভিক ভলান্টিয়ারও, ক্যানিং পশ্চিমের বিধায়কের সঙ্গে কী করছিলেন ?
Kolkata News : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget