এক্সপ্লোর

ইজরায়েলকে আঘাত করলে 'সজোরে প্রত্যাঘাত', ইরানকে হুঁশিয়ারি নেতানইয়াহুর, সোলেমানি হত্যায় ট্রাম্পের প্রশংসা

গত সপ্তাহে মার্কিন হামলার নিশানা হওয়া ইরানের রিভল্যুশনারি গার্ডসের বিদেশি অপারেশন শাখার কমান্ডার কাসেম সোলেমানিকে ‘টেররিস্ট-ইন-চিফ’ বলেছেন নেতানইয়াহু। তাঁর দাবি, কাসেম সোলেমানি অসংখ্য নিরপরাধ মানুষের মৃত্যুর জন্য দায়ী।

জেরুসালেম: ইরান-আমেরিকা সংঘাতে উত্তাপ বাড়ছে আন্তর্জাতিক দুনিয়ায়। গত সপ্তাহে ইরানের শীর্ষ সামরিক নেতা মেজর জেনারেল কাসেম সোলেমানির মার্কিন ড্রোন হামলায় হত্যার পাল্টা তেহরানের তরফে একঝাঁক ক্ষেপণাস্ত্র আক্রমণ হয়েছে ইরাকে মার্কিন সেনাঘাঁটির ওপর। উত্তেজনার পারদ যখন এভাবে চড়ছে, তখন চিরশত্রু ইরানকে আগাম হুঁশিয়ারি দিল ইজরায়েল। যে-ই আমাদের আক্রমণ করুক. সজোরে প্রত্যাঘাত করব, জেরুসালেমে এক সম্মেলনে বললেন ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু। গত সপ্তাহে মার্কিন হামলার নিশানা হওয়া ইরানের রিভল্যুশনারি গার্ডসের বিদেশি অপারেশন শাখার কমান্ডার কাসেম সোলেমানিকে ‘টেররিস্ট-ইন-চিফ’ বলেছেন নেতানইয়াহু। তাঁর দাবি, কাসেম সোলেমানি অসংখ্য নিরপরাধ মানুষের মৃত্যুর জন্য দায়ী। দশকের পর দশক একাধিক দেশে অস্থির পরিস্থিতি তৈরি করেছেন তিনি। ভয়, আতঙ্ক, দুর্দশা, ক্ষোভের বীজ ছড়িয়েছেন, তার থেকেও খারাপ কিছু করার পরিকল্পনা করছিলেন। তিনি মধ্যপ্রাচ্য ও গোটা দুনিয়ায় ইরানের সন্ত্রাস ছড়ানোর অভিযানের স্থপতি ও চালক ছিলেন বলেও মন্তব্য করেছেন নেতানইয়াহু। ইরাকের রাজধানী বাগদাদে সোলেমানি মেরে ফেলে দ্রুততার সঙ্গে সাহসী, স্পষ্ট পদক্ষেপ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছেন নেতানইয়াহু। মার্কিন ড্রোন হামলার জবাবে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলার পর আমেরিকা, তার প্রধান সহযোগীরা সতর্ক হচ্ছে। এবার আমেরিকা নতুন করে সামরিক পদক্ষেপ করলে ইজরায়েলের দুই শহর হাইফা, তেল আভিভকে গুঁড়িয়ে ধুলোয় মিশিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ইরানের জনৈক শীর্ষ প্রশাসনিক কর্তা। এবার তার জবাবে মুখ খুললেন ইজরায়েলি প্রধানমন্ত্রী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
PM Narendra Modi-NCPI Meet: দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও
দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও
RSS-GenZ: 'আন্দোলন করেছে মানেই Gen Z দেশবিরোধী নয়', বড় বার্তা মোহন ভাগবতের, RSS প্রধানকে বার্তা ককরোচ পার্টির
'আন্দোলন করেছে মানেই Gen Z দেশবিরোধী নয়', বড় বার্তা মোহন ভাগবতের, RSS প্রধানকে বার্তা ককরোচ পার্টির
Debraj Chakraborty: গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget