এক্সপ্লোর

দেখুন, কীভাবে করোনার সুযোগে জালিয়াতির জাল বিছিয়েছে ঠগবাজরা

করোনা নিয়ে জালিয়াতির সংখ্যা এখনও কম। কিন্তু এর ঝুঁকি অবশ্যই বেশি কারণ গোটা বিশ্বের মানুষ এই অতিমারী নিয়ে আতঙ্কে রয়েছেন। সাইবার নিরাপত্তা সংস্থাগুলি বলছে, এ ধরনের জালিয়াতি কিন্তু বাড়ছে।

নয়াদিল্লি: ভুলভাল ইমেল, মেসেজ মোবাইলে ঢোকে নিশ্চয়ই। নিঃসন্তান কোটিপতি সব সম্পত্তি আপনাকে দিতে চান, কোটি কোটি টাকার লটারি পেয়েছেন, যার টিকিট জীবনে কাটেননি- এমন সব কিছু। নিশ্চয়ই জানেন, এই সবই সাইবার ক্রাইম ছাড়া কিছু না। উদ্দেশ্য একটাই, শিকার যেন ফাঁদে পড়ে হাতছাড়া করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ডের তথ্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুঁশিয়ারি দিয়েছে, করোনার আবহেও লোক ঠকানোর সুযোগ খুঁজছে জালিয়াতরা। পদ্ধতি অবশ্যই পুরনো- নির্দিষ্ট কিছু সফটওয়্যার দিয়ে লিঙ্ক পাঠানো, তাতে ক্লিক করলেই হাতছাড়া হয়ে যাবে যাবতীয় ব্যক্তিগত তথ্য। দেখুন কী ধরনের মেল বা মেসেজ পাঠাচ্ছে এরা ১. বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডোনেশন চাইছে- ইমেল দেখে মনে হবে একদম খাঁটি, করোনা রুখতে হু আপনার সাহায্য চায়। ভিয়েতনাম থেকে আসা একটি ইমেল আবার ডোনেশন চাইছে বিটকয়েনে। ২. করোনা পরীক্ষা ও টেস্ট কিট- এই ইমেলগুলি অনলাইনে টেস্ট কিট কেনার টোপ দেয়, বলে, নির্দিষ্ট কিছু হাসপাতালে এই পরীক্ষা করাতে পারবেন। ৩. তোলাবাজি- এধরনের ইমেলের সংখ্যা কম তবে ঘটছে না এমনটা নয়। বলা হচ্ছে, আপনার সব ব্যক্তিগত তথ্য ওদের কাছে রয়েছে, নির্দিষ্ট পরিমাণ টাকা না দিলে করোনাভাইরাসে সংক্রমিত করা হবে আপনাকে। ৪. করোনার ওষুধ বা টিকা বেরিয়ে গিয়েছে বলে ভুয়ো তথ্য দেওয়া ইমেল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নাম করে এই মেল আসে, সঙ্গে অ্যাটাচমেন্ট, ক্লিক করলেই এক মুহূর্তে হাতছাড়া সব ব্যক্তিগত তথ্য। করোনা নিয়ে জালিয়াতির সংখ্যা এখনও কম। কিন্তু এর ঝুঁকি অবশ্যই বেশি কারণ গোটা বিশ্বের মানুষ এই অতিমারী নিয়ে আতঙ্কে রয়েছেন। সাইবার নিরাপত্তা সংস্থাগুলি বলছে, এ ধরনের জালিয়াতি কিন্তু বাড়ছে। এই মুহূর্তে এই জালিয়াতদের ধরাও শক্ত। কিন্তু যদি প্রথম থেকে সাবধান হন, তাহলে সহজেই এদের হাত এড়াতে পারবেন।

সেরা শিরোনাম

ভয়ঙ্কর, গ্যাস সিলিন্ডার ফেটে শিশু-সহ মৃত ৪, জখম ৩; ভেঙে পড়ল দোতলা বাড়ি
ভয়ঙ্কর, গ্যাস সিলিন্ডার ফেটে শিশু-সহ মৃত ৪, জখম ৩; ভেঙে পড়ল দোতলা বাড়ি
TMC News: আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
West Bengal News Live Updates: উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
Nepal News : ফের ভয়ঙ্কর দৃশ্য নেপালে, মুহূর্তের মধ্যে পাহাড় ধসে পড়ল নদীতে ; হাড়হিম করা ভিডিও প্রকাশ্যে
ফের ভয়ঙ্কর দৃশ্য নেপালে, মুহূর্তের মধ্যে পাহাড় ধসে পড়ল নদীতে ; হাড়হিম করা ভিডিও প্রকাশ্যে

ভিডিও

TET Protest: নিয়োগের দাবিতে আন্দোলনে ২০২২ সালের টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ
Chaos in SRFTI: SRFTI-এ তুলকালাম, পুলিশ, ABGP, পড়ুয়াদের ৩টি আলাদা FIR দায়ের
TMC Logo Contro: উপ নির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল
UPI Merchant Payment News: ২০০০ টাকার ওপর UPI লেনদেনে চার্জ লাগবে শূন্য দশমিক ৪ শতাংশ, জানাল NPCI
TMC News: আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget