এক্সপ্লোর

Rahul Gandhi: 'বুলেট প্রুফ গাড়িতে চেপে ভারত জোড়ো যাত্রা সম্ভব নয়', বললেন রাহুল

Bharat Jodo Yatra: শনিবার 'ভারত জোড়ো যাত্রা' নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন রাহুল।

নয়াদিল্লি: শুধুমাত্র ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা নয়, 'ভারত জোড়ো যাত্রা'কে (Bharat Jodo Yatra) তাঁর রাজনৈতিক কৌশলের অঙ্গ হিসেবেও দেখছেন অনেকে। কিন্তু তাতে নিরাপত্তার প্রশ্ন উঠে এসেছে। রাহুল গান্ধীর (Rahul Gandhi) নিরাপত্তা নিয়ে দিল্লি পুলিশ ঢিলেমি দিচ্ছে বলে একদিকে যেমন অভিযোগ করছে কংগ্রেস (Congress), তেমনই আধা সামরিক বাহিনী সিআরপিএফ-এর দাবি, রাহুল খোদই নিরাপত্তা নিয়ে উদাসীন। সেই আবহে নিরাপত্তার প্রশ্নে মুখ খুললেন রাহুল। জানিয়ে দিলেন, বুলেট প্রুফ গাড়িতে পদযাত্রা সম্ভব নয়। 

রাহুল জানালেন, বুলেট প্রুফ গাড়িতে পদযাত্রা সম্ভব নয়

শনিবার 'ভারত জোড়ো যাত্রা' নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন রাহুল। সেখানে তিনি বলেন, "সরকার চায়, আমি বুলেট প্রুফ গাড়ি চেপে 'ভারত জোড়ো যাত্রা' চালাই! সেটা কী ভাবে সম্ভব? এটা তো পদযাত্রা! "

একই সঙ্গে নিরাপত্তাকে অজুহাত হিসেবে খাড়া করা হচ্ছে বলেও অভিযোগ করেন রাহুল। বিজেপি নেতারা যখন বুলেট প্রুফ গাড়ি ছেড়ে, নিরাপত্তা বিধি লঙ্ঘন করে ঘুরে বেড়ান, সেই সময় তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয় না, দল বিশেষে ভিন্ন আচরণ করা হচ্ছে বলেও দাবি করেন। রাহুল বলেন, "যখন ওঁদের নেতা হুডখোলা জিপে চেপে পথসভা করেন, নিরাপত্তা বিধি লঙ্ঘন করেন, কোনও চিঠি চালাচালি হয় না তা নিয়ে। আমার বেলায় শুধু রাহুল গান্ধী নিজের নিরাপত্তার পরোয়া করছেন না বলে তত্ত্ব খাড়া করা হচ্ছে।" মিথ্যা প্রচার, টাকার ক্ষমতা কখনও সত্যকে চাপা দিয়ে রাখতে পারবে না বলেও মন্তব্য করেন রাহুল। 

আরও পড়ুন: Lok Sabha Elections 2024: অক্সিজেন জোগাচ্ছে ‘ভারত জোড়ো যাত্রা’! ’২৪-এ রাহুলই বিরোধী শিবিরের প্রধানমন্ত্রী পদপ্রার্থী, জানিয়ে দিলেন কংগ্রেস নেতা

ভারত জোড়ো যাত্রা ভারতের আবেগের প্রতিফলন বলেও এ দিন দাবি করেন রাহুল। তিনি বলেন, "পদযাত্রা যখন শুরু করি, আগে থেকে কোনও ধারণা নিয়ে নামিনি। যত দিন যেতে লাগল, তত বেশি করে বুঝলাম যে, যে কোনও প্রাণীর মতো এই পদযাত্রারও নিজের অনুভূতি রয়েছে। ভারতের আবেগের প্রতিফলন এই পদযাত্রা। এতকিছু শিখেছি এই পদযাত্রা থেকে, যা আমার ভাবনাতেও ছিল না।"

কন্যাকুমারী থেকে জম্মু-কাশ্মীর পর্যন্ত ১৫০ দিনের পদযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন রাহুল

কন্যাকুমারী থেকে জম্মু-কাশ্মীর পর্যন্ত ১৫০ দিনের পদযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন রাহুল। ৭ সেপ্টেম্বর যাত্রা শুরু করেন তিনি। তাতে এ যাবৎ ভালই সাড়া মিলেছে। এই পদযাত্রার রাহুলের ভাবমূর্তি পুনরুদ্ধারে তো বটেই, কংগ্রেসকেও ঘুরে দাঁড়াতে অক্সিজেন জোগাচ্ছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। তাই কংগ্রেসের বর্ষীয়ান নেতা কমলনাথও কোনও রাখঢাক না করে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিরোধীদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সরাসরি রাহুলের নাম তুলে ধরেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
Bangladesh News : বাংলাদেশে ফেরার 'শপথ' হাসিনার, বড় আহ্বান শাসকদল BNP-র সাংসদের
বাংলাদেশে ফেরার 'শপথ' হাসিনার, বড় আহ্বান শাসকদল BNP-র সাংসদের
ABP Ananda Top 10,8 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,8 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget