এক্সপ্লোর

Bhopal Fire: ভোপালের সরকারি ভবনে বিধ্বংসী অগ্নিকাণ্ড, রাতেই সেনা নামিয়ে উদ্ধারকাজ

Bhopal Building Fire: ইতিমধ্যেই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর কাছে সেই আর্জি জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী।

নয়া দিল্লি: ভোপালের সতপুরা ভবনে বিধ্বংসী আগুন। প্রায় ১২ ঘণ্টা ধরে জ্বলছে ভোপালের এই অফিসটি। এই বিল্ডিংয়ে রয়েছে মধ্যপ্রদেশ সরকারের একাধিক দফতর। সময় যত এগিয়েছে পরিস্থিতি ততই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। সেই পরিস্থিতিতে আগুন নেভাতে এবার বায়ুসেনার সাহায্য চাইলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তারপর রাতেই নামানো হয় সেনা। বায়ুসেনার বিমানে করে উপর থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। কিন্তু, সারারাতের চেষ্টার পরেও মঙ্গলবার সকাল পর্যন্ত জ্বলছে সতপুরা ভবন।

ইতিমধ্যেই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর কাছে সেই আর্জি জানিয়েছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, বায়ুসেনার একটি বিশেষ বিমান আগুন নেভাতে এবং উদ্ধারকার্যে সাহায্যের জন্য ভোপালে পৌঁছয়। প্রতিরক্ষামন্ত্রীর নির্দেশে রাতেই আগুন নেভাতে বায়ুসেনার বিশেষ বিমান AN-32 ও মিগ ১৫ কপ্টার নামানো হয়। আগুন নেভানোর কাজের জন্য সারারাত ভোপাল বিমানবন্দরও খোলা ছিল। 

শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই গোটা ঘটনাটি জানিয়ে ফোন করেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান। কীভাবে আগুন নেভানোর কাজ চলছে এবং উদ্ধারকাজ চলছে সেই বিস্তারিত ব্যাখাও তিনি মোদিকে দেন বলে খবর। সূত্রের খবর, প্রধানমন্ত্রী মোদিও তাঁকে যথাযথ এবং প্রয়োজনীয় সাহায্যর আশ্বাস দিয়েছেন।                             

ঠিক কী ঘটেছে?

সোমবার বিকেল ৪টে নাগাদ ভোপালের সাতপুরা ভবনের তিনতলায় অবস্থিত আদিবাসী কল্যাণ দফতরের আঞ্চলিক কার্যালয়ে আগুন লাগে। দ্রুত সেই আগুন উপরের তিনটি তলাতেও ছড়িয়ে পড়ে। ওই ভবনে থাকা বেশ কয়েকটি বাতানুকূল যন্ত্র এবং গ্যাস সিলিন্ডারও আগুনের সংস্পর্শে আসে। বিস্ফোরণও হয়। আদিবাসী কল্যাণ দফতর এবং তার উপরে থাকা স্বাস্থ্য দফতরের সমস্ত কাগজপত্র আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে বলে খবর। তবে এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই।

এই সতপুরা ভবনে তবে আদিবাসী কল্যাণ, স্বাস্থ্য এবং পরিবহণ তিনটি সরকারি দফতরের অফিস ছিল। তিনটি দফতরই ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।  অফিসের সমস্ত কর্মী সুরক্ষিত অবস্থায় সময়মতো ওই ভবনের বাইরে চলে আসতে পেরেছিলেন। কীভাবে এই আগুন লাগল তা নিয়ে ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। 

 

আরও পড়ুন, এক কেজি মধুর দাম গাড়ির দামের সমান! বিশ্বের সবচেয়ে দামি মধু পাওয়া যায় কোন দেশে?

 

সেরা শিরোনাম

Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget