এক্সপ্লোর

এগিয়ে জর্জিয়ায়, টার্গেট ২৭০ ছুঁতে বাইডেনের দরকার আর মাত্র একটি রাজ্য

জর্জিয়া, পেনসিলভানিয়া, নেভাদা বা নর্থ ক্যারোলিনার মধ্যে যে কোনও একটি তাঁর দখল করা চাই। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া থেকে মাত্র একটি আসন দূরে রয়েছেন তিনি।

ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে শেষ হাসি তাহলে হাসছেন জো বাইডেন? শেষ খবর, হোয়াইট হাউস দখল অভিযানে তাঁর প্রয়োজন আর একটি মাত্র রাজ্য। তবেই তিনি প্রেসিডেন্ট হওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় ২৭০টি ইলেকটোরাল ভোট তাঁর ঝুলিতে চলে আসবে। জর্জিয়া, পেনসিলভানিয়া, নেভাদা বা নর্থ ক্যারোলিনার মধ্যে যে কোনও একটি তাঁর দখল করা চাই। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া থেকে মাত্র একটি আসন দূরে রয়েছেন তিনি। ডেমোক্র্য়াট প্রার্থীর পক্ষে আশার খবর, যে জর্জিয়ায় ১৯৯২ সালের পর থেকে কোনও ডেমোক্র্যাট প্রার্থীই আজ পর্যন্ত জয়ী হননি, সেখানে তিনি পিছনে ফেলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে। রিপাবলিক্যান ঘাঁটিতে শক্তির ভারসাম্যে বদল ঘটছে বলে অভিমত মার্কিন পর্যবেক্ষকদের। শুক্রবার সকালে সর্বশেষ গণনা সংক্রান্ত তথ্যে প্রকাশ, জর্জিয়ায় ট্রাম্পের চেয়ে ৯১৭ ভোটে এগিয়ে যান বাইডেন। ভোটের রাত থেকে ট্রাম্পের তুলনায় পিছিয়েই ছিলেন প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট। কিন্তু শুরু থেকে ট্রাম্পের যে কয়েক হাজার ভোটের লিড ছিল, তা ক্রমশ কমতে শুরু করে নির্বাচন কর্মীরা মেইল-ইন ব্যালট গোনা শুরু করতেই, তাতে বাইডেনের সমর্থনে পাল্লা ভারী হয়। তবে এখনই জর্জিয়া বাইডেনের হয়ে গিয়েছে, বলার মতো সময় হয়নি। কেননা এখনও বিদেশ থেকে পাঠানো সামরিক জওয়ানদের ব্যালট পেপার সহ আরও ব্যালটপত্র গোনা বাকি। তাছাড়া ট্রাম্পের দাবি মতো ফের গণনা হতে পারে, আইনি চ্যালেঞ্জও জানাতে পারে রিপাবলিকান শিবির।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : লাল-পেড়ে শাড়িতে কাকলি, মোদি-শাহের সঙ্গে এক্কেবারে প্রথম সারিতে, বৈঠকে যোগ দেওয়ার আগেই বললেন ...
লাল-পেড়ে শাড়িতে কাকলি, মোদি-শাহের সঙ্গে এক্কেবারে প্রথম সারিতে, বৈঠকে যোগ দেওয়ার আগেই বললেন ...
Abhishek Banerjee: অভিষেকের নেতৃত্বে ফের স্পিকারের দ্বারস্থ 'কালীঘাট তৃণমূল', বিদ্রোহী ২০ সাংসদের পদ খারিজের আর্জির সিদ্ধান্ত জানতে চেয়ে চিঠি
অভিষেকের নেতৃত্বে ফের স্পিকারের দ্বারস্থ 'কালীঘাট তৃণমূল', বিদ্রোহী ২০ সাংসদের পদ খারিজের আর্জির সিদ্ধান্ত জানতে চেয়ে চিঠি
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
CJP : ফের দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি, কয়েকঘণ্টার মধ্যেই সুর বদল সরকারের ! বড় দাবি ককরোচ-পার্টির
ফের দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি, কয়েকঘণ্টার মধ্যেই সুর বদল সরকারের ! বড় দাবি ককরোচ-পার্টির

ভিডিও

NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি
CJP Protest | ফের আন্দোলনের নামার হুঙ্কার! কোন পথে CJP? কেন এই হুঁশিয়ারি?
BJP Holds Tiranga Yatra | নিটকে হাতিয়ার করে দেশভাগ করা স্লোগান? বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget