এক্সপ্লোর

Bihar Bridge Collapsed : বিহারে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, প্রাণহানি, বাড়ছে আহতের সংখ্যা

Bihar Bridge Tragedy : বিহারের সুপৌলের বকোরে কোশী নদীর ওপর ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে তৈরি হচ্ছে দেশের দীর্ঘতম সেতু, যার দৈর্ঘ্য ১০ কিলোমিটারেরও বেশি। সেখানেই এই দুর্ঘটনা।

পটনা : দেশের দীর্ঘতম নির্মীয়মাণ সেতুতে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। ব্রিজ ভেঙে একজনের  প্রাণ গেল, আহত হলেন ৯ জন । বিহারের সুপৌলের বকোরে কোশী নদীর ওপর ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে তৈরি হচ্ছে দেশের দীর্ঘতম সেতু, যার দৈর্ঘ্য ১০ কিলোমিটারেরও বেশি। সেখানেই ঘটে গেল এই ভয়াবহ ঘটনা।  নির্মীয়মাণ সেতুতে গার্ডার লাগানোর সময় ঘটে যায় বিপত্তি।

সূত্রের খবর, ৫০, ৫১ ও ৫২ নম্বর পিলারের মাঝে ভেঙে পড়ে গার্ডার। ১২০০ কোটি টাকার প্রকল্পে সেতু নির্মাণের দায়িত্বে রয়েছে গ্যামন ট্রানস্লেট কোম্পানি। দুর্ঘটনার পর থেকেই ওই সংস্থার কর্মীরা পলাতক বলে অভিযোগ। মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা দেওয়ার জন্য নির্মাণকারী সংস্থাকে নির্দেশ দিয়েছে বিহার সরকার।     

আশঙ্কা করা হচ্ছে ভেঙে পড়া চাঙড়ের তলায় বহুজন আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ যখন সেতুটি ভেঙে পড়ে, তখন  কাজ করছিলেন জনা চল্লিশ শ্রমিক। 

আহতদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  সংবাদসংস্থা এএনআই জানিয়েছেস সুপৌলের জেলাশাসক কৌশল কুমার বলেন, আপাতত একজনের মৃত্যুর খবর মিলেছে। কমপক্ষে নয়জন আহত। 


অনেকেই মোবাইল ক্যামেরায় সেতু ভেঙে পড়ার দৃশ্যটি তুলে রেখেছেন। সমাজমাধ্যমে শেয়ার হয়েছে সেই ছবি।   ভিডিওতে দেখা গিয়েছে, তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে সেতুটি । এবার কী কারণে সেতু ভেঙে পড়ল তার তদন্ত শুরু হয়েছে। জোরকদমে চলছে উদ্ধারকাজ। 

২০২৩ এ বিহারের ভাগলপুরে ব্রিজ বিপর্যয় ঘটে। ভাগলপুরের সুলতানগঞ্জে ভেঙে পড়ে একটি  নির্মীয়মাণ কেবল ব্রিজ। নদীতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নির্মীয়মাণ কেবল ব্রিজটি। তার আগে ২০২০ সালে, বিহারের গোপালগঞ্জে গণ্ডক নদীর উপর সত্তারঘাট ব্রিজ ভেঙে পড়ে। উদ্বোধনের ২৯ দিনের মধ্যে ভেঙে পড়ে ব্রিজের একাংশ। উদ্বোধনের ঠিক একমাসের মাথায় জলে ভেসে যায় প্রায় ২৬৪ কোটি টাকায় তৈরি ব্রিজের একাংশ। এই ঘটনায় উত্তাল হয়ে ওঠে বিহারের রাজনীতি। তৎকালীন নীতীশ কুমার ও বিজেপির জোট সরকারকে কড়া ভাষায় আক্রমণ করে আরজেডি-কংগ্রেস। 

আরও পড়ুন : 

Arjun Singh Exclusive : বিজেপি-তৃণমূল বাপের বাড়ি-শ্বশুরবাড়ি? অর্জুনের ফুল-বদলের রহস্য জানত বিজেপি? এক্সক্লুসিভ অর্জুন সিংহ

 

সেরা শিরোনাম

Airtel Recharge Plan: ডেটা ছাড়া প্রিপেড প্ল্যান আনল এয়ারটেল, ২০০ টাকার কম রিচার্জে ইউজাররা পাবেন কী কী সুবিধা ?
ডেটা ছাড়া প্রিপেড প্ল্যান আনল এয়ারটেল, ২০০ টাকার কম রিচার্জে ইউজাররা পাবেন কী কী সুবিধা ?
Medical Science News: চোখের উপর দাঁত গজাল কিশোরের, একটোপিক টুথ কী? কী বলছেন চিকিৎসকরা?
চোখের উপর দাঁত গজাল কিশোরের, একটোপিক টুথ কী? কী বলছেন চিকিৎসকরা?
Road Accident News: দ্রুত গতিতে এসে শ্রমিকের দলকে পিষে দিল গাড়ি, অ্যাম্বুল্যান্সের অপেক্ষাতে রাস্তাতেই মৃত অনেকে
দ্রুত গতিতে এসে শ্রমিকের দলকে পিষে দিল গাড়ি, অ্যাম্বুল্যান্সের অপেক্ষাতে রাস্তাতেই মৃত অনেকে
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget