এক্সপ্লোর

Bomb Threat In Train : ট্রেনের মধ্যে বোমা ! যাত্রী বোঝাই দূরপাল্লার ট্রেন থামল মাঝপথেই...তারপর যা ঘটল

কলকাতা বিমানবন্দরে একাধিক  বিমানে বোমা আছে বলে আতঙ্ক ছড়ায়। যদিও সেগুলি সবকটিই ছিল ভুয়ো। এই আবহে এবার এল ট্রেনে বোমা হামলার হুমকি !   

 

নয়াদিল্লি : গত কয়েক সপ্তাহ ধরে পরপর একাধিক ভারতীয় বিমান সংস্থার কাছে বোমা হামলার হুমকি এসেছে। বোমাতঙ্ক ছড়ানো হয়েছে  অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক উভয় ধরনের  বিমানেই।  হালেই  কলকাতা বিমানবন্দরে একাধিক  বিমানে বোমা আছে বলে আতঙ্ক ছড়ায়। যদিও সেগুলি সবকটিই ছিল ভুয়ো। এই আবহে এবার এল ট্রেনে বোমা হামলার হুমকি !   

ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে।  দ্বারভাঙ্গা থেকে দিল্লি যাচ্ছিল বিহার সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস ট্রেনে বোমা আতঙ্ক। উত্তরপ্রদেশের গোন্ডায়  ট্রেনের মধ্যে বোমা থাকার খবর মেলে। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।  নিরাপত্তা কর্মীরাও তটস্থ হয়ে পড়েন।  দিল্লির কন্ট্রোল রুম থেকে খবর পাওয়ার পর জিআরপি, আরপিএফ-সহ নিরাপত্তা বাহিনীকে সতর্ক করা হয়। গোন্ডা জংশনে ট্রেনটিকে থামিয়ে দেওয়া হয়। তারপর শুরু হয় তল্লাশি।  বম্ব ডিসপোজাল স্কোয়াড তন্ন করে করে খোঁজেন বোমা  । কিন্তু কোনও বিস্ফোরক পাওয়া যায়নি বলে জানিয়েছে রেল কর্তপক্ষ। বেশ কিছুক্ষণ পরে ফের রওনা দেয় ট্রেনটি। তারপরও সতর্ক রয়েছে রেল। কী উদ্দেশে এই আতঙ্ক ছড়ানো হল, খুঁজে বের করার চেষ্টা করছে রেল কর্তৃপক্ষ।   

এর আগে জুলাই মাসে কলকাতামুখী জম্মু তাওয়াই এক্সপ্রেসে বোমাতঙ্ক ছড়ায়। দক্ষিণেশ্বরে দাঁড়িয়ে পড়ে জম্মু তাওয়াই এক্সপ্রেস। এস এইট কোচে ৬৪ নং সিটে রাখা ব্যাগ ঘিরে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তারপর ঘটনাস্থলে বম্ব স্কোয়াড, স্নিফার ডগ নিয়ে ট্রেনে তল্লাশি চালানো হয়। 

হালফিলেই 'ডানা' ল্যান্ডফলের দিনই  কলকাতা বিমানবন্দরে  বোমাতঙ্ক ছড়ায়।  কলকাতা বিমানবন্দরে বোমা রাখা আছে বলে হুমকি ফোন আসে। কলকাতা বিমানবন্দরে ৭টি বিমানের জরুরি অবতরণ করানো হয়। অক্টোবরে  ৪ দিন কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়িয়েছিল।                 

গত কয়েকদিন ধরে ভারতের বিভিন্ন বিমানে বোমাতঙ্ক ছড়ায়। প্রতিটিই ছিল ভুয়ো। তারপর পুলিশ তদন্ত চালিয়ে বিমানে বোমাতঙ্ক ছড়ানোর অভিযোগে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে। শুধু বিমান ওড়ানোর হুমকি নয়, অভিযোগ কয়েক জন মন্ত্রীকেও বোমা হামলার হুমকি-ইমেল পাঠানো হয়।  

 

আরও পড়ুন: Srijato on The Kapil Sharma Show: কপিল শর্মার শোয়ে রবীন্দ্রনাথের গানের অপমান! আইনি পথে হাঁটতে চান শ্রীজাত

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

রসায়নের অধ্যাপক ছিলেন, বিজেপির আইটি সেলের দায়িত্বপ্রাপ্ত মাহাস্কের নজরকাড়া কেরিয়ার
রসায়নের অধ্যাপক ছিলেন, বিজেপির আইটি সেলের দায়িত্বপ্রাপ্ত মাহাস্কের নজরকাড়া কেরিয়ার
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
PM Modi Viral Video : আধার কার্ড থাকলেই পাবেন বিনামূল্য়ে এক ভরি সোনা ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর ভিডিয়ো, সরকার কী বলছে ?
আধার কার্ড থাকলেই পাবেন বিনামূল্য়ে এক ভরি সোনা ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর ভিডিয়ো, সরকার কী বলছে ?
Howrah News: আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?
আচমকাই ভেঙে পড়ল ১০০ বছরের পুরনো বাড়ির ভিতরের অংশ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন বৃদ্ধ মালিক, কীভাবে উদ্ধার ?

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget