এক্সপ্লোর

Bihar Thunderstorm Death: বিহারে ভয়াবহ বজ্রপাত, ৩ দিনে মৃত্যু ৮০ জনের, আরও বাড়তে পারে প্রাণহানি!

এখন পর্যন্ত বজ্রপাত ও বজ্রপাতের ঘটনায় মোট হতাহতের সংখ্যা ৮০ জনে দাঁড়িয়েছে এবং সরকার নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে

বিহার: তুমুল ঝড় বৃষ্টি, সঙ্গে বজ্রপাত। তিন দিনে ৮০ মৃত্যু দেখল বিহার। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর। বিহারের নালন্দা জেলাতেই অন্তত ২৩  জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে  মুখ্যমন্ত্রীর কার্যালয়। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ সাম্প্রতিক প্রাক-বর্ষা আবহাওয়াকেই দায়ী করেছে এই ঘটনায়। এও জানান হয়েছে যে বিহারে গত পাঁচ বছরে প্রাকৃতিক দুর্যোগে গড়ে ২৫০ জনের মৃত্যু হয়েছে। 

শুক্রবার বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মন্ত্রী বিজয় কুমার মণ্ডল সাংবাদিকদের জানিয়েছেন, এখন পর্যন্ত বজ্রপাতের ঘটনায় মোট হতাহতের সংখ্যা ৮০ জনে দাঁড়িয়েছে। বিহারের সরকার নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে। বজ্রপাতে মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।

এর মধ্যে নালন্দায় ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ঝড়ের তীব্রতায় একটি পুরনো গাছ এবং মন্দিরের দেয়াল ভেঙে পড়ে সাতজনের মৃত্যু হয়েছে। এর প্রভাব ছিল ভয়ঙ্কর । প্রাণহানির পাশাপাশি, ঝড়ের ফলে রবি ফসল এবং ক্ষেতে পেঁয়াজ চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। নালন্দা জেলা প্রশাসনের এক আধিকারিক ঝড়ের তীব্রতা এবং মানুষের নিরাপদ আশ্রয় নেওয়ার সীমিত সুযোগের উপর জোর দিয়ে বলেন, "মানুষ গাছের আড়ালে লুকিয়ে ছিল কিন্তু গাছ উপড়ে পড়েছিল এবং যখন তারা একটি মন্দিরের ভেতরে আশ্রয় নিয়েছিল, তখন এর দেয়াল ভেঙে পড়েছিল। এর তীব্রতা কল্পনা করুন"। 

চার বছরের মধ্যে দ্বিতীয়বার এমন চরম আবহাওয়া দেখা গেল। যার জেরে একদিনে এত বেশি সংখ্যক হতাহতের ঘটনা ঘটেছে। এর আগে ২০২০ সালের জুন মাসে, পূর্ব বিহারে একদিনে  মারাত্মক বজ্রপাতের ঘটনায় ৯০ জনেরও বেশি মানুষ, যাদের বেশিরভাগই দরিদ্র কৃষক ছিলেন। সেই সময় বর্ষার বৃষ্টি দেখে উৎসাহিত হয়ে গ্রামবাসীরা তাদের জমিতে কাজ করার সময় পরপর বজ্রপাতের ঘটনা ঘটে, যার ফলে পুরো এলাকায় বিপর্যয় নেমে আসে, এমনটাই জানান হয়েছে।  

নালন্দা, মধুবনী, পূর্ব এবং পশ্চিম চম্পারণসহ বিভিন্ন জেলায় সতর্কতা জারি করা হয়েছে। বিহারের মুখ্যমন্ত্রীর কার্যালয়ের তরফে জানান হয়েছে, খারাপ আবহাওয়ার সময় রাজ্যবাসী সতর্কতা মেনে চলা উচিত। বিশেষ করে স্থানীয় আবহাওয়া দফতর যে সতর্কবার্তা দেয় তা যাতে সবাই মেনে চলা সেই কথাও জানিয়েছেন। বিশেষ করে বজ্রপাতের সময় বাড়িতে কিংবা নিরাপদে যাতে বিহারের মানুষ যাতে থাকেন সেই কথাও জানিয়েছেন সে রাজ্যের  মুখ্যমন্ত্রী। 

সেরা শিরোনাম

Vande Mataram: পিতৃতন্ত্র গুঁড়িয়ে দিতে বলায় রাহুল গাঁধীকে ‘বন্দেমাতরম’ গাওয়ার চ্যালেঞ্জ, বিজেপি সাংসদের মন্তব্যে হতবাক হৃতিক রোশন
পিতৃতন্ত্র গুঁড়িয়ে দিতে বলায় রাহুল গাঁধীকে ‘বন্দেমাতরম’ গাওয়ার চ্যালেঞ্জ, বিজেপি সাংসদের মন্তব্যে হতবাক হৃতিক রোশন
PM SVANidhi: রাস্তার ছোট ব্যবসায়ীদের জন্য সরকারি ঋণের সুযোগ, মিলবে ৫০ হাজার টাকা পর্যন্ত লোন, জানেন পিএম স্বনিধি সম্পর্কে?
রাস্তার ছোট ব্যবসায়ীদের জন্য সরকারি ঋণের সুযোগ, মিলবে ৫০ হাজার টাকা পর্যন্ত লোন, জানেন পিএম স্বনিধি সম্পর্কে?
Gyanesh Kumar: ‘SIR বেআইনি, নতুন করে ব্যালটে ভোট হোক’, বলছেন মোদি সরকারের প্রাক্তন মন্ত্রী, সমালোচনা সুপ্রিম কোর্টেরও
‘SIR বেআইনি, নতুন করে ব্যালটে ভোট হোক’, বলছেন মোদি সরকারের প্রাক্তন মন্ত্রী, সমালোচনা সুপ্রিম কোর্টেরও
Bollywood News: বিয়ের আগেই মা হতে চেয়েছিলেন, IVF করিয়েছিলেন দু’-দু’বার, খোলসা করলেন বলিউড নায়িকা
বিয়ের আগেই মা হতে চেয়েছিলেন, IVF করিয়েছিলেন দু’-দু’বার, খোলসা করলেন বলিউড নায়িকা

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget