এক্সপ্লোর

Bill Gates:ভারতের 'জ্যাক স্প্যারো' কে? আলাপ করুন 'ডলি চাওয়ালা'-এর সঙ্গে, ইনস্টায় ভিডিও বিল গেটসের

Bill Gates Posts Video:ভারতের 'জ্যাক স্প্যারো' কে?উত্তর পেতে পারেন 'বিল গেটস'-র ইনস্টা পেজে। কী ভাবে? আলাপ করা যাক ডলি চাওয়ালার সঙ্গে।

কলকাতা: ভারতের 'জ্যাক স্প্যারো' কে? জনি ডেপের মতো দেখতে কারও কথা কল্পনা করছেন? ভুল, ভুল, 'ডাহা ভুল' করবেন। উত্তর পেতে পারেন 'বিল গেটস'-র (Microsoft Co Founder Bill Gates) ইনস্টা পেজে। ভাবছেন মাইক্রোসফটের অন্যতম প্রতিষ্ঠাতা বিল গেটসের সঙ্গে ভারতের 'জ্যাক স্প্যারো'-র সম্পর্ক কী? কে-ই বা তিনি? তা হলে এঁর সঙ্গে আলাপ করা যাক! ইনি 'ডলি চায়ওয়ালা। (Dolly Chaiwala Goes Viral)'

কে এই ডলি চা-ওয়ালা? 
ডলি চায়ওয়ালাকে নিয়ে একটি ভিডিও নিজের ইনস্টা পেজে দিয়েছেন বিল গেটস। তার পর থেকেই হইহই। ইনি তো যে সে চা বিক্রেতা নন, রীতিমতো কেতাদুরস্ত ব্যবসায়ী। এমনিতেই তাঁর ফ্যান ফলোয়িং কম নয়। তার উপর বিল গেটসের ইনস্টা-পেজে তাঁকে নিয়ে ভিডিও। ভিডিওয় দেখা যাচ্ছে, ডলি চায়ওয়ালার কাছে এসে এক কাপ চা চেয়েছেন গেটস। তার পর, কী ভাবে নিজস্ব কায়দায় ডলি চা বানালেন, সেটিই দেখার বিষয়। এর মধ্যে ২ লক্ষেরও বেশি 'ভিউজ' হয়েছে ওই ভিডিওয়।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bill Gates (@thisisbillgates)


বিশদ...
গত ১৫-২০ বছর ধরে নিজস্ব স্টাইলে চা তৈরি করে নেটিজেনদের মধ্যে এমনিতেই বেশ পরিচিত ডলি চায়ওয়ালা। কেতাদুরস্ত জামা, সঙ্গে হলুদ রঙের সানগ্লাসে আবার অনন্য স্টাইল স্টেটমেন্টও রয়েছে তাঁর। এমনিই জাঁকজমকপূর্ণ 'লুক' তাঁর যে অনেকে ডলিকে 'ভারতের জ্যাক স্প্যারো' বলেও ডাকছেন। তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়া প্রোফাইল রয়েছে। সেখানেও একাধিক ভিডিও রয়েছে। কোথাও 'ফ্যান'-দের সঙ্গে 'পোজ' দিতে দেখা যাচ্ছে তাঁকে, কোথাও আবার একসঙ্গে হইহই করতে দেখা যাচ্ছে তাঁদের। সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, মহারাষ্ট্রের নাগপুরে গত ১৫-২০ বছর ধরে চা বিক্রি করছেন ডলি। সেখানেই হালে চা পান করতে এসেছিলেন মাইক্রোসফটের অন্যতম প্রতিষ্ঠাতা। ডলির সঙ্গে ভিডিও করে ক্যাপশন করেন, 'ভারতে যে দিকে তাকাবেন সে দিকে নতুনত্ব ছড়িয়ে রয়েছে।' আসলে, চা বানানো নিয়েও যে এত রকম কারিকুরি করা যায়, সেটিই তুলে ধরতে চেয়েছিলেন গেটস। তার পর থেকেই তাঁকে নিয়ে আলোচনা তুঙ্গে।

 

আরও পড়ুন:প্রমাণের অভাবে বেকসুর খালাস '৯৩-এর ট্রেনে বিস্ফোরণে অভিযুক্ত আবদুল করিম টুন্ডা

সেরা শিরোনাম

News Live Updates: কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে সরানো হচ্ছে অস্থায়ী কাঠামো
কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে সরানো হচ্ছে অস্থায়ী কাঠামো
Success Story: হাতে হাতকড়া, দু’বার জেল, ঘরে ছিল পরীক্ষার সব জিনিস, এরপর পুড়ে ছাই বাড়ি, তবু হার মানেননি , এবার হলেন DSP
হাতে হাতকড়া, দু’বার জেল, ঘরে ছিল পরীক্ষার সব জিনিস, এরপর পুড়ে ছাই বাড়ি, তবু হার মানেননি , এবার হলেন DSP
Baby Buried Alive: ২৪ ঘণ্টা মাটির নীচে চাপা, জীবন্ত উদ্ধার ১১ মাসের শিশু, গ্রেফতার বাবা
২৪ ঘণ্টা মাটির নীচে চাপা, জীবন্ত উদ্ধার ১১ মাসের শিশু, গ্রেফতার বাবা
TMC News: ‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের
‘দিদি নিজের জায়গায় ফোঁটা দিতে পারছেন না, ঘোষণা করছে গাড়ি পেটানো কুণাল, I.N.D.I.A জোটকে কী বলবেন?’, মমতাকে কটাক্ষ মদনের

ভিডিও

CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda
Bhaiphonta 2026: বালির বাড়িতে ঘটা করে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করলেন CPM নেত্রী Dipsita Dhar | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget