এক্সপ্লোর

সমাজসেবায় আরও সময় দিতে চান, মাইক্রোসফটের বোর্ড অব ডিরেকটরস থেকে ইস্তফা গেটসের

নাদেল্লা বলেছেন, গেটসের সঙ্গে কাজ করা এক বিরাট সম্মান, দারুণ অভিজ্ঞতা। তাঁকে উদ্ধৃত করে সংবাদমাধ্যম বলেছে, বছরের পর বছর ধরে বিল গেটসের সঙ্গে কাজ করা, তাঁর কাছ থেকে শেখা একটা বিরাট ব্যাপার।

ওয়াশিংটন: বিশ্ব স্বাস্থ্য ও শিক্ষা সহ সমাজসেবামূলক কাজে আরও বেশি করে জড়াতে চান। তাই মাইক্রোসফটের বোর্ড অব ডিরেকটরস থেকে পদত্যাগ করলেন সংস্থার প্রতিষ্ঠাতাদের অন্যতম বিল গেটস। সংস্থার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, বিশ্ব স্বাস্থ্য, উন্নয়ন, শিক্ষা সহ নিজের সমাজসেবামূলক কাজকর্ম এবং জলবায়ু বদল মোকাবিলায় নিজের ক্রমবর্ধমান অংশগ্রহণের জন্য আরও সময় দিতে চান তিনি। সেজন্য কোম্পানির পরিচালক বোর্ড থেকে সরে গেলেন তাদের সহ প্রতিষ্ঠাতা ও প্রযুক্তিগত উপদেষ্টা গেটস। তবে সিইও সত্য নাদেল্লা ও কোম্পানির বাকি কর্তাদের প্রযুক্তিগত পরামর্শদাতা হিসাবে কাজ চালিয়ে যাবেন তিনি। ১৯৭৫ সালে পল অ্যালেনের সঙ্গে মাইক্রোসফট তৈরি করেন গেটস। ২০০০ পর্যন্ত তিনি ছিলেন তার সিইও। ২০০৮-এ বিল অ্যান্ড গেটস ফাউন্ডেশনে নিজের কাজকর্মের পিছনে বেশি সময় দেওয়ার জন্য কোম্পানির প্রতিদিনের কাজকর্ম থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। নাদেল্লা বলেছেন, গেটসের সঙ্গে কাজ করা এক বিরাট সম্মান, দারুণ অভিজ্ঞতা। তাঁকে উদ্ধৃত করে সংবাদমাধ্যম বলেছে, বছরের পর বছর ধরে বিল গেটসের সঙ্গে কাজ করা, তাঁর কাছ থেকে শেখা একটা বিরাট ব্যাপার। সফটওয়্যারের ক্ষমতার গণতান্ত্রিকীকরণে বিশ্বাস এবং সমাজের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলি মোকাবিলার তাগিদ থেকে আমাদের কোম্পানি গঠন করেছিলেন বিল। মাইক্রোসফট ও বিশ্ব তার জন্যই ভাল আছে। তিনি আরও বলেছেন, বিলের নেতৃত্ব, দৃষ্টিভঙ্গির ফলে লাভবান হয়েছে বোর্ড। বিলের প্রযুক্তির প্রতি লাগাতার তীব্র আবেগ ও আমাদের পণ্য ও পরিষেবা আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ থেকে মাইক্রোসফট উপকৃত হয়েই চলবে। বিলের বন্ধুত্বের জন্য আমি ওঁর কাছে কৃতজ্ঞ, এই দুনিয়ার প্রতিটি মানুষ ও সংগঠনের ক্ষমতায়নে আমাদের লক্ষ্যপূরণে ওঁর পাশাপাশি কাজ করে যাওয়ার জন্য মুখিয়ে রয়েছি।

সেরা শিরোনাম

Railways News: ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ?
ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ?
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Kalyan Banerjee Vs Abu Taher: 'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ
'মুর্শিদাবাদে ৩টে MP বের করব, আবু তাহের গদ্দার', হুঙ্কার কল্যাণের, পাল্টা কী বলছেন NCPI সাংসদ

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget