এক্সপ্লোর

কেরলের বায়োটেক সেন্টারের নাম রাখা হবে আরএসএস প্রতিষ্ঠাতার নামে, আপত্তি মুখ্যমন্ত্রী বিজয়নের

তিরুঅনন্তপুরমের এই প্রতিষ্ঠান করোনা ও ক্যান্সারের বিরুদ্ধে গবেষণায় অগ্রণী ভূমিকা নিয়েছে।

তিরুঅনন্তপুরম: কেরলের রাজীব গাঁধী সেন্টার ফর বায়োটেকনোলজি সেন্টার (RGCB)-র নতুন ক্যাম্পাসের নাম নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কেন্দ্র জানিয়েছে, নয়া ক্যাম্পাসের নাম হবে আরএসএসের দ্বিতীয় সরসঙ্ঘচালক মাধবরাও সদাশিব গোলওয়ালকরের নামে। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন আপত্তি জানিয়ে চিঠি লিখেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনকে, দাবি করেছেন, কোনও আন্তর্জাতিক বা ভারতীয় বৈজ্ঞানিকের নামে ক্যাম্পাসের নামকরণ হোক। তিরুঅনন্তপুরমের এই প্রতিষ্ঠান করোনা ও ক্যান্সারের বিরুদ্ধে গবেষণায় অগ্রণী ভূমিকা নিয়েছে। তিরুঅনন্তপুরমেই তৈরি হয়েছে এর দ্বিতীয় ক্যাম্পাস। হর্ষবর্ধন জানিয়েছেন, এই গবেষণা কেন্দ্রের নাম তাঁরা রাখতে চলেছেন আরএসএসের অন্যতম প্রতিষ্ঠাতা গোলওয়ালকরের নামে, নাম হবে শ্রী গুরুজি মাধব সদাশিব গোলওয়ালকর ন্যাশনাল সেন্টার ফর কমপ্লেক্স ডিসিজ ইন ক্যান্সার অ্যান্ড ভাইরাল ইনফেকশন। এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে কেরলের সিপিএম সরকার এবং কংগ্রেসস। রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন হর্ষবর্ধনকে চিঠি লিখে গোলওয়ালকরের নামে বায়োটেক সেন্টারের নাম না রাখার অনুরোধ করেছেন। তিনি বলেছেন, RCGB আগে কেরল সরকার চালাত, পরে তা কেন্দ্রের হাতে তুলে দেওয়া হয়। রাজ্য চায়, কোনও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় বৈজ্ঞানিকের নামে এর নামকরণ হোক। বিতর্কে যোগ দিয়েছে কংগ্রেসও। তিরুঅন্তপুরমের সাংসদ শশী থারুর নতুন ক্যাম্পাসের নাম গোলওয়ালকরের নামে করায় আপত্তি করেছেন। এ নিয়ে তিনিও চিঠি লিখেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী বিজয়নকে। তাঁর দাবি, সঙ্ঘ প্রতিষ্ঠাতার নামে ক্যাম্পাসের নাম রাখলে তিরুঅনন্তপুরমের মানুষের অপমান হবে, বরং তার নামকরণ হোক তিরুঅনন্তপুরমে জন্ম নেওয়া বৈজ্ঞানিক পি পাল্লুর নামে। কেরলে আগামী বছর বিধানসভা ভোট। তার আগে এই নামকরণ বিবাদ নিয়ে রাজ্য রাজনীতি উত্তপ্ত হতে পারে। বিজেপি গোলওয়ালকরকে হিন্দু জাতীয়তাবাদের ধারক মনে করে, উল্টোদিকে কংগ্রেস, সিপিএম বলে, তিনি ঘৃণার রাজনীতি করতেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk: 'আমি বাঁচতে চাই, নিজের কাজে ফিরে যেতে চাই..', নতুন বার্তায় সরকারের কাছে কী আর্জি সোনম ওয়াংচুকের?
'আমি বাঁচতে চাই, নিজের কাজে ফিরে যেতে চাই..', নতুন বার্তায় সরকারের কাছে কী আর্জি সোনম ওয়াংচুকের?
Tamanna Khatun: তামান্না খুনে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ, শুনেই যা বললেন তামান্নার মা...
তামান্না খুনে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ, শুনেই যা বললেন তামান্নার মা...
Arijit Singh: 'নিজেদের ঈশ্বর ভাবছেন? সব কিছু মনে রাখা হবে..', দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় চাঁচাছোলা অরিজিৎ সিংহ
'নিজেদের ঈশ্বর ভাবছেন? সব কিছু মনে রাখা হবে..', দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় চাঁচাছোলা অরিজিৎ সিংহ
Rahul Sinha on Kalyan Banerjee:
"কল্যাণবাবু এখনও ছাড়ছেন না? আরও গলাধাক্কা খাওয়া...", কটাক্ষ রাহুল সিনহার

ভিডিও

Dilip Ghosh News: 'যদি কোনও আইন বহির্ভূত কাজ করে থাকেন...', মদন মিত্রকে ED-তলব প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ
Dengue Vaccine News: দেশে প্রথমবার এল ডেঙ্গির ভ্যাকসিন ‘কিউ ডেঙ্গা’, ছাড়পত্র দিল DCGI; কারা নিতে পারবেন?
Madan Mitra News: ‘২ ঘণ্টা সময় দিলাম...’, একুশে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে ‘ডেডলাইন’ মদনের | TMC
CM Suvendu Adhikari News: পুজোর মাসেই অ্যাকউন্টে ঢুকবে DA-র টাকা, ফের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Abhishek Banerjee News: মদন মিত্রকে আইনি নোটিস অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সঙ্গে ১০কোটির ক্ষতিপূরণ দাবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget