এক্সপ্লোর

Rampurhat Fire: তাড়াহুড়োয় আলো নেভাতে ভুলে গিয়েছেন অনেকে, অন্যত্র রাত কাটাচ্ছেন কেউ কেউ, বগটুই এখনও শুনশান

Rampurhat Fire: প্রাণের ভয়ে ঘরছাড়া বহু মানুষ, দরজায় একটি তালা ঝুলিয়ে দিলে, নেভাতে ভুলে গিয়েছেন ঘরের আলো।

নান্টু পাল, বীরভূম: নয় নয় করে পার হয়ে গিয়েছে এক সপ্তাহ। ঢের আগেই নিভে গিয়েছে দাউদাউ (Rampurhat Fire) করে জ্বলতে থাকা আগুন। কিন্তু জতুগৃহের উত্তাপ এখনও ভালই বোধ হচ্ছে সর্বত্র। রাজনৈতিক কচকচানি, সিবিআই-পুলিশের আনাগোনায়, এখনও গমগম করছে গোটা এলাকা। তার মধ্যেই আতঙ্ক গ্রাস করেছে সকলকে। ঘরছাড়ারা এখনও গ্রামে ফেরার সাহস পাচ্ছেন না। আবার গ্রামে যাঁরা রয়েছেন, বাড়ির বাইরে পা রাখার সাহস জুটিয়ে উঠতে পারছেন না তাঁরাও।

এখনও গ্রামছাড়া বহু মানুষ

বীরভূমের (Birbhum Violence) রামপুরহাটের বগটুইয়ের ওই ঘটনার আঁচ বিধানসভা থেকে দিল্লির সংসদেও পৌঁছে গিয়েছে। কিন্তু আতঙ্কে এখনও গ্রামে ফিরতে পারেননি বহু মানুষ। তাই পূর্বপাড়া গ্রামে পা রাখলেও চোখে পড়ে, সারি সারি বাড়িতে তালা ঝুলছে। তাড়াহুড়ো করে কোনও রকমে বেরিয়ে পড়তে গিয়ে যে মাথা কাজ করেনি, তা বোঝা যাচ্ছে, জানলার দিকে তাকালেই।

আরও পড়ুন: Anubrata Mondal: গরুপাচার মামলায় ফের অস্বস্তিতে অনুব্রত, খারিজ হয়ে গেল রক্ষাকবচের আবেদন। Bangla News

কারণ প্রাণের ভয়ে ঘরছাড়া বহু মানুষ, দরজায় একটি তালা ঝুলিয়ে দিলে, নেভাতে ভুলে গিয়েছেন ঘরের আলো।তাই এ মাথা থেকে ও মাথা, গ্রামের একটি বড় অংশ শুনশান হয়ে গেলেও, অন্ধকার ফুঁডে় কিছু বাড়ির জানলা দিয়ে বেরিয়ে আসছে আলোর আভা। আদালত সিবিআই-এর হাতে তদন্তভার তুলে দিলেও, গ্রামে এখনও মোতায়েন রয়েছে পুলিশবাহিনী। জায়গায় জায়গায় বসানো হয়েছে পুলিশ পিকেট। মোড়ে মোড়ে বসানো হয়েছে সিসিটিভি।

রাতে ঘরে থাকছেন না বহু গ্রামবাসী

কিন্তু এত কিছুর পরেও গ্রামে ফিরতে ভরসা পাচ্ছেন না বহু মানুষ। সেই রাতে জতুগৃহের (Bogtui Arson) দৃশ্য এখনও চোখের সামনে ভেসে উঠছে তাঁদের। তাই ভিটেমাটির মায়া টানলেও, আবেগ সামলে নিচ্ছেন তাঁরা। রাজ্য সরকার আশ্বস্ত করলেও, বাড়ি ফেরার সাহস পাচ্ছেন না কেউ। তাঁদের আশঙ্কা, থানা-পুলিশ যাই হোক না কেন, গ্রামে ফিরলে ফের যে অশান্তি বাঁধবে না, তার সুনিশ্চিত করবে কে?

আবার ভিটেমাটি ছেড়ে পালিয়ে গিয়ে একাংশ যদিও বা নিরাপদ বোধ করছেন, গ্রামে এখনও রয়ে গিয়েছেন যাঁরা, আতঙ্কে প্রহর গুনছেন তাঁরা। আগামী দিনে আদৌ গ্রামে থাকা চলবে কিনা, তা নিয়ে শুরু হয়েছে কানাঘুষো। প্রয়োজনীয় কাজ মেটাতে কেউ কেউ দিনের বেলায় যাও বা বাড়ির বাইরে পা রাখছেন, সন্ধ্যা নামার আগে খিল তুলে দিচ্ছেন দরজায়। অনেকে আবার সন্ধ্যা নামার আগেই তল্পিতল্পা নিয়ে অন্যত্র পাড়ি দিচ্ছেন। রাতটুকু অন্যত্র কাটিয়ে ফিরে আসছেন সকালে। তাই প্রশ্ন উঠছে, পুলিশ পিকেটিং থাকা সত্ত্বেও যদি এই অবস্থা হয়, আগামী দিনে বগটুইবাসীকে আদৌ নিরাপদ বোধ করানো যাবে তো!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News: বেহালায় বিজেপির কোন্দল, মাথা ফাটল প্রাক্তন মণ্ডল সম্পাদকের
বেহালায় বিজেপির কোন্দল, মাথা ফাটল প্রাক্তন মণ্ডল সম্পাদকের
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়
Kunal Ghosh: বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে
বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget