এক্সপ্লোর

করোনা আক্রান্ত বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা

রবিবার হিন্দিতে একটি ট্যুইটে নাড্ডা লেখেন, “করোনার প্রাথমিক উপসর্গ দেখা দেওয়ায় আমি পরীক্ষা করিয়েছিলাম। তাতে রিপোর্ট পজিটিভ এসেছে। আমার শরীর ঠিক আছে।

নয়াদিল্লি: করোনাভাইরাসে আক্রান্ত হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আপাতত বাড়িতেই আইসোলেশনে আছেন তিনি। রবিবার হিন্দিতে একটি ট্যুইটে নাড্ডা লেখেন, “করোনার প্রাথমিক উপসর্গ দেখা দেওয়ায় আমি পরীক্ষা করিয়েছিলাম। তাতে রিপোর্ট পজিটিভ এসেছে। আমার শরীর ঠিক আছে।  চিকিৎসকদের পরামর্শ মতো বাড়িতেই আইসোলেশনে আছি। কোভিডের যাবতীয় নিয়ম মেনে চলছি। আমার আবেদন, গত কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁরা দয়া করে নমুনা পরীক্ষা করিয়ে নিন।“
উল্লেখ্য, নাড্ডার করোনা আক্রান্ত হওয়ার খবরে দুশ্চিন্তা বেড়েছে বঙ্গ বিজেপির অন্দরে। চলতি সপ্তাহে পশ্চিমবঙ্গ সফরে এসেছিলেন তিনি। দু'দিনের সফরে ভবানীপুর ও ডায়মন্ড হারবারে গিয়েছিলেন। ডায়মন্ড হারবারে সফর ঘিরে তুলকালাম কাণ্ড ঘটে। যা নিয়ে তুঙ্গে কেন্দ্র রাজ্য-কেন্দ্র সংঘাত। এই সফরের দুদিনের মধ্যে করোনা আক্রান্ত হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। দলের নেতা কর্মীদের পাশাপাশি বহু সাধারণ মানুযের সংস্পর্শে এসেছিলেন তিনি। কীভাবে তাঁদের চিহ্নিত করা হবে? তা নিয়ে উঠছে প্রশ্ন। চিকিৎসকের পরামর্শ মেনে নাড্ডা বাড়িতে থাকলেও চিন্তা থেকেই যাচ্ছে। তবে বিজেপির অন্দরে করোনার হানা এই প্রথম নয়। এর আগে করোনা আক্রান্ত হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। করোনা আক্রান্ত হয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ থেকে শুরু করে সাংসদ লকেট চট্টোপাধ্যায়, অনুপম হাজরা, অগ্নিমিত্রা পালরা। এবার সেই তালিকায় নাড্ডার নামও যুক্ত হল। এদিকে রবিবারের হিসেব অনুযায়ী দেশে করোনায় কমল দৈনিক মৃত্যু। বাড়ল সংক্রমণ। কমেছে দৈনিক সুস্থতা। দৈনিক মৃত্যুতে দেশে আজও তৃতীয় স্থানে বাংলা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৪৪ জনের করোনায় মৃত্যু হয়েছে। প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র। ওই রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ৮০ জনের। দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি। ওই রাজ্যে গত ২৪ ঘণ্টায় ৪৭ জনের মৃত্যু হয়েছে। দেশে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লক্ষ ৪৩ হাজার ১৯ জনের।  মোট আক্রান্ত ৯৮ লক্ষ ৫৭ হাজার ২৯।  গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৯১ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৪২। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩০ হাজার ২৫৪ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩০ হাজার ৫ জন।  তবে এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৯৩ লক্ষ ৫৭ হাজার ৪৬৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৩ হাজার ১৩৬ জন।

সেরা শিরোনাম

Water Crisis in Maharashtra: জলের জন্য হাহাকার মহারাষ্ট্রে, ওয়াটার-কার্ফু জারি হল, জরিমানা, FIR দায়েরের নিদান
জলের জন্য হাহাকার মহারাষ্ট্রে, ওয়াটার-কার্ফু জারি হল, জরিমানা, FIR দায়েরের নিদান
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
ABP Ananda Top 10, 13 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 13 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
'INDI' জোটের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় এবার জোড়া FIR করল পুলিশ, একাধিক ইস্যুতে পথে নামছে মমতা তৃণমূল কংগ্রেস
'INDI' জোটের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় এবার জোড়া FIR করল পুলিশ, একাধিক ইস্যুতে পথে নামছে মমতা তৃণমূল কংগ্রেস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget