এক্সপ্লোর
কর্মীর মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি বিজেপির, দেহ নিয়ে মিছিল, দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ হাইকোর্টের
হেফাজতে থাকাকালীন মারধর করেছে পুলিশ তাতেই অসুস্থ হয়ে মৃত্যু দলীয় কর্মীর, দাবি গেরুয়া শিবিরের

কলকাতা: হেফাজতে থাকা বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে বিতর্ক। নাবালিকা-অপহরণ মামলায় ওই কর্মীর ভাইপোর নাম। সেপ্টেম্বরে জড়িত হিসেবে গ্রেফতার হন মদন ঘোড়ুই। জেল হেফাজতে থাকাকালীন হয়ে পড়েন অসুস্থ।
চিকিৎসার জন্য আনা হয় এসএসকেএমে। গতকাল হাসপাতালেই মৃত্যু হয় ওই বিজেপি কর্মীর। ‘হেফাজতে থাকাকালীন মারধর করেছে পুলিশ। মারধরেই অসুস্থ হয়ে মৃত্যু দলীয় কর্মীর।’ সদর দফতরে দেহ এনে দাবি বিজেপির। পুলিশের দাবি, জেলে থাকার সময় অসুস্থ হন অভিযুক্ত। দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ হাইকোর্টের। বিজেপির সদর দফতর থেকে আরজিকরে যাচ্ছে দেহ। আরজিকরে হবে বিজেপি কর্মীর দেহের ময়নাতদন্ত। সিবিআই তদন্তের দাবি লকেট চট্টোপাধ্যায়ের।
Before You Go
Kalipuja 2026 | ১৯ তম বর্ষে দমদম পাল্লালোক শ্য়ামাপুজোর এবারের ভাবনা-পদ্মে ভক্তি মায়ের মাঝেই শক্তি






















