এক্সপ্লোর

‘বিজেপি আইএসআই-এর টাকা খায়’, মন্তব্যের জন্য দ্বিগ্বিজয়ের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের

গত ৩০ অগাস্ট মধ্যপ্রদেশের ভিন্দে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার ফাঁকে সাংবাদিকদের দ্বিগ্বিজয় বলেন, আইএসআই-এর থেকে টাকা নিচ্ছে বিজেপি ও বজরং দল।

নয়াদিল্লি: পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর থেকে দল টাকা নিচ্ছে বলে মন্তব্য করার জন্য প্রবীণ কংগ্রেস নেতা দ্বিগ্বিজয় সিংহের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করল বিজেপি। বৃহস্পতিবার, দিল্লিতে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দ্বিগ্বিজয়ের বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা দায়ের করেছে বিজেপির আইনি সেল। এদিন অতিরিক্ত মুখ্য মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের কাছে মামলা দায়ের করেন দলের আইনি সেলের আহ্বায়ক রাজেশ কুমার। আগামী ৯ অক্টোবর এই মামলার শুনানি। গত ৩০ অগাস্ট দ্বিগ্বিজয় বিস্ফোরক দাবি করেছিলেন। তিনি বলেছিলেন, আইএসআই-এর থেকে টাকা নিচ্ছে বিজেপি ও বজরং দল। এই মন্তব্যের প্রেক্ষিতেই এদিন মামলা দাখিল করা হয়। আবেদনে মামলাকারী দাবি করেন, এহেন মন্তব্য করে ‘গর্হিত অপরাধ’ করেছেন দ্বিগ্বিজয়। তাঁর এই অবমাননাকর মন্তব্যের ফলে বিজেপি দল ও দলের নেতারা এবং জনতা আহত হয়েছে। আবেদনে বলা হয়, মন্তব্যে যে ভাষা প্রয়োগ হয়েছে, তা অত্যন্ত অনৈতিক, যেখানে অভিযুক্ত ব্যক্তি গোটা সিস্টেমের মজা উড়িয়েছেন। তাঁর এই মন্তব্য সাধারণ মানুষের মনে ভুল বার্তা পৌঁছে যাচ্ছে। এর কারণ, আইএসআই হল পাকিস্তানের গুপ্তচর সংস্থা। ভারতে একাধিক জঙ্গি হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা পালন করেছে আইএসআই। এক অর্থে, বিজেপিকে অবমাননা করতেই এই মন্তব্য করা হয়েছে। অন্যদিকে, বুধবার উত্তরপ্রদেশের কুশিনগরে কাসিয়া থানায় দ্বিগ্বিজয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বিজেপি বিধায়ক রজনীকান্ত মানির ছেলে দিব্যেন্দু মানি। অভিযোগপত্রে বিধায়ক-পুত্র লেখেন, কোনও প্রমাণ ছাড়াই দ্বিগ্বিজয় লক্ষ লক্ষ হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছেন। প্রসঙ্গত, গত ৩০ অগাস্ট মধ্যপ্রদেশের ভিন্দে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার ফাঁকে সাংবাদিকদের দ্বিগ্বিজয় বলেন, আইএসআই-এর থেকে টাকা নিচ্ছে বিজেপি ও বজরং দল। মন দিয়ে শুনুন। আইএসআই-এর হয়ে মুসলিমদের তুলনায় অ-মুসলিমরাই বেশি গুপ্তচরবৃত্তি করে চলেছে। মাথায় রাখবেন। যদিও, পরের দিন প্রবীণ নেতা দাবি করেন, তাঁর মন্তব্যকে বিকৃত করে প্রকাশ করা হয়েছে। তিনি টুইটারে লেখেন, গোটা বক্তব্যই অসত্য। কয়েকটি সংবাদমাধ্যমে প্রচার করা হচ্ছে যে, আমি অভিযোগ করেছি যে আইএসআই-এর হয়ে গুপ্তচরবৃত্তি করছে বিজেপি। এই তথ্য সম্পূর্ণ অসত্য। যদিও, নিজের আরেকটি মন্তব্যের স্বপক্ষে সওয়াল করেন দ্বিগ্বিজয়। তিনি টুইটারে লেখেন, টাকার পরিবর্তে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে বজরং দল ও বিজেপির আই-টি সেলের কয়েকজন সদস্যকে গ্রেফতার করেছে মধ্যপ্রদেশ পুলিশ। ফলত, আমি এই অভিযোগ করেছি এবং সেই দাবিতে অনড় রয়েছি। আমি সংবাদমাধ্যমকে বলছি, কেন তারা এই অভিযোগের প্রেক্ষিতে বিজেপিকে প্রশ্ন করছে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra: 'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
West Bengal News Live: কার দখলে জোড়াফুল? দ্রুত নিষ্পত্তি চেয়ে নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
কার দখলে জোড়াফুল? দ্রুত নিষ্পত্তি চেয়ে নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Uttar Pradesh Mass Wedding: উত্তরপ্রদেশে সরকার আয়োজিত গণবিবাহ অনুষ্ঠানে TMC লেখা, ঘাসফুল আঁকা ম্যাট্রেস বিতরণ, জানাজানি হতেই…
উত্তরপ্রদেশে সরকার আয়োজিত গণবিবাহ অনুষ্ঠানে TMC লেখা, ঘাসফুল আঁকা ম্যাট্রেস বিতরণ, জানাজানি হতেই…

ভিডিও

Chok Bhanga 6ta | রাজকোষে চুরি করে তৃণমূল আমলে দুর্নীতির মিনার তৈরি বাংলায়? | ABP Ananda LIVE
Land Encrochment: সরকারি খাস জমি দখল করে মাটি-গাছ চুরি, ৩জনকে গ্রেফতার করল নাকাশিপাড়া থানার পুলিশ
Birbhum News LIVE: বীরভূমে টাকা-সোনার পাহাড়। মিলল ১৫ কেজি সোনা, নগদ ২০ কোটি টাকা
Abhishek Banerjee: কোথায় অভিষেকের পিএ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget