এক্সপ্লোর

করোনা সংক্রমণের আবহে মুসলিম-বিদ্বেষী মন্তব্যের অভিযোগ, নড্ডার নির্দেশে উত্তরপ্রদেশে দলীয় বিধায়ককে শোকজ বিজেপির

বিতর্কের মুখে অবশ্য় দেওরিয়ার ওই বিধায়ক সাফাই দিয়েছেন, দিল্লির নিজামুদ্দিনের তবলিঘি জামাতের ধর্মীয় সমাবেশ থেকে করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়েছিল। এই প্রেক্ষাপটে তিনি লোকজনকে সাবধান করে দিতে চেয়েছিলেন।

নয়াদিল্লি: মুসলিম সবজিবিক্রেতাদের কাছ থেকে শাকসব্জি কিনতে সাধারণ মানুষকে বারণ করার অভিযোগ ওঠায় দলের বিধায়ককে শোকজ নোটিস দিল বিজেপি। সুরেশ তেওয়ারি নামে উত্তরপ্রদেশের ওই বিধায়কের মন্তব্যে দল অস্বস্তিতে পড়ায় ভীষণ ক্ষুব্ধ বিজেপি সভাপতি জেপি নড্ডা রাজ্য নেতৃত্বকে কার্যত তিরস্কার করে জানতে চেয়েছেন, কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। সুরেশের মন্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যাতে তাঁকে বলতে শোনা গিয়েছে, করোনাভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে চাইলে মুসলিম সব্জিবিক্রেতাদের কাছে যাবেন না। বিতর্কের মুখে অবশ্য় দেওরিয়ার ওই বিধায়ক সাফাই দিয়েছেন, দিল্লির নিজামুদ্দিনের তবলিঘি জামাতের ধর্মীয় সমাবেশ থেকে করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়েছিল। এই প্রেক্ষাপটে তিনি লোকজনকে সাবধান করে দিতে চেয়েছিলেন। কিন্তু বিজেপি সূত্রের খবর, দলের শীর্ষ নেতৃত্ব সুরেশের বক্তব্য চরম দায়িত্বজ্ঞানহীন বলে মনে করছেন। নড্ডা উত্তরপ্রদেশ বিজেপির প্রধান স্বতন্ত্র দেবের ওপর অসন্তোষ প্রকাশ করে সুরেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন। ৭ দিন সময় দেওয়া হয়েছে সুরেশকে বক্তব্য় জানানোর জন্য। প্রসঙ্গত, করোনাভাইরাস সংক্রমণ ছড়ানোর জন্য হিন্দুত্ববাদী শিবিরের একাংশ নিজামুদ্দিনের ঘটনাকে ইস্যু করে গোটা সম্প্রদায়কে দোষী সাব্যস্ত করেছে। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বরাবর জাতি-ধর্ম নির্বিশেষে সম্প্রীতি, ভ্রাতৃত্বের রাস্তায় করোনাভাইরাসের বিরুদ্ধে গোটা দেশকে সংগ্রামে নামার ডাক দিয়েছেন।

সেরা শিরোনাম

News Live: তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাটপন্থী তৃণমূল'
তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাটপন্থী তৃণমূল'
US Attacks Iran: ইরানে চবাহার বন্দর গুঁড়িয়ে দিল আমেরিকা, বিপুল পরিমাণ টাকা ঢেলেছিল ভারত
ইরানে চবাহার বন্দর গুঁড়িয়ে দিল আমেরিকা, বিপুল পরিমাণ টাকা ঢেলেছিল ভারত
TMC News: তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাটপন্থী তৃণমূল', কী নির্দেশ আদালতের ? কোনটা
তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাটপন্থী তৃণমূল', কী নির্দেশ আদালতের ? কোনটা "....করা যাবে না" ?
CM Suvendu Adhikari: স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "কন্ট্রোল রুম থেকে" কোন কোন বিষয়গুলিতে নজরদারি ?

ভিডিও

Sujit Bose News: পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট পেশ ED-র, রয়েছে সুজিত বসুর নাম
Weather Update Today : পাহাড়ে নেমেছে ধস, ফের দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস
US Launches Air Strike : আচমকা কেন অশান্তির চাদরে ঢাকা পড়ল পশ্চিম এশিয়া? নেপথ্যে কোন কারণ?
Baruipur Case: নতুন করে গ্রেফতার ৮ জন! বারুইপুরকাণ্ডে বাড়ল মোট গ্রেফতারির সংখ্যা
TMC vs BJP Clash : মমতার মিছিলে অশান্তি, 'নাটক' বলে খোঁচা দিলীপের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Baruipur Encounter: বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
Embed widget