এক্সপ্লোর

বাড়াবাড়ি করো না, মেরে বিগড়ে দেব বদন, কামারহাটিতে দাঁড়িয়ে মদনকে হঁশিয়ারি বিজেপি নেতার

তৃণমূল নেতা মদন মিত্র বলেন, শুভেন্দুর নরকেও জায়গা হবে না। মায়ের দুধ খেয়ে থাকলে, যদি বাপের ব্যাটা হয়, তৃণমূলকে দেখে নে। সোমবার কামারহাটিতে যোগদান মেলার আয়োজন করে, সেখান থেকে মদন মিত্রর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শানালেন বিজেপি নেতা সুমন বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: কামারহাটির যোগদান মেলা থেকে মদন মিত্রকে হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা সুমন বন্দ্যোপাধ্যায়। গণতন্ত্রকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে বলে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস।

গত সপ্তাহে নেতাইয়ের সভা থেকে তৃণমূল নেতা মদন মিত্র বলেন, নেতাই থেকে পেটাই শুরু। এই আক্রমণের জবাব দিলেন বিজেপি নেতা সুমন বন্দ্যোপাধ্যায়। মদনের গড়ে দাঁড়িয়ে পাল্টা আক্রমণ করেন সুমন। তিনি বলেন, মদন এই বয়সে বাড়াবাড়ি করো না, তোমার মেরে বিগড়ে দেব বদন।

বিধানসভা ভোটের আগে স্বমেজাজে ময়দানে নেমেছেন তৃণমূল নেতা মদন মিত্র। এবার তাঁর একদা গড় কামারহাটিতে দাঁড়িয়ে তাঁকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ল বিজেপি। ২০১৬ সালের বিধানসভা ভোটে কামারহাটি কেন্দ্রে হেরে যান মদন মিত্র। ২০১৯-এ ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও অর্জুন সিংয়ের ছেলের কাছে হারেন তিনি। একুশের বিধানসভা ভোটের আগে ফের আক্রমণাত্মক ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে। সম্প্রতি নেতাইয়ের সভা থেকে, শুভেন্দু অধিকারীকে নিশানা করেন কামারহাটির প্রাক্তন বিধায়ক।

তৃণমূল নেতা মদন মিত্র বলেন, শুভেন্দুর নরকেও জায়গা হবে না। মায়ের দুধ খেয়ে থাকলে, যদি বাপের ব্যাটা হয়, তৃণমূলকে দেখে নে। সোমবার কামারহাটিতে যোগদান মেলার আয়োজন করে, সেখান থেকে মদন মিত্রর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শানালেন বিজেপি নেতা সুমন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমরা চাইলে ২৪ ঘন্টার মধ্যে তৃণমূলের সব পার্টি অফিস বন্ধ করে দিতে পারি। মস্তানি করলে মস্তানি ছুটিয়ে দেব।

পুলিশকে হুঁশিয়ারি দিতে ভোলেনি বিজেপি। এদিনের সভা থেকে পুলিশকে হুঁশিয়ারি দেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। রাজ্য বিজেপি সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, টেনশন দেবেন না, বেশি টেনশন দিলে ভবিষ্যতে সাসপেনশন পাবেন। যারা বাইরে থেকে এসে মস্তানি করছে তাদেরকে পগার পার করে দেওয়া হবে। পশ্চিমবঙ্গের ভবিষ্যতে বদল হবে, এবং বদলাও হবে। ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়া হবে।

বিজেপির আক্রমণের জবাব দিয়েছে তৃণমূল। উত্তর ২৪ পরগনার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান নির্মল ঘোষ বলেন, এদের রাজনৈতিক কোনও সেন্স নেই। একটা চক্রান্ত চলছে। আমরা সতর্ক ও সজাগ আছি। এরা বর্গীর দল। গণতন্ত্রকে নষ্ট করছে। উল্লেখ্য, ২০১৬-র বিধানসভা ভোটে কামারহাটিতে জয়ী হন সিপিএমের মানস মুখোপাধ্যায়। গত লোকসভা ভোটের ফলের নিরিখে, কামারহাটি বিধানসভায় এগিয়ে ছিল তৃণমূল। দু’নম্বরে ছিল বিজেপি। এই পরিস্থিতিতে বিধানসভা ভোটের আগে তুঙ্গে তৃণমূল-বিজেপির চাপানউতোর।

সেরা শিরোনাম

Cyclone Akvan দানবীয় গতিতে আসছে আকভান, বন্ধ হল গুণ্ডিচা মন্দির, সরানো হল ৮০ হাজার জনকে, ল্যান্ডফল নিয়ে নতুন তথ্য
দানবীয় গতিতে আসছে আকভান, বন্ধ হল গুণ্ডিচা মন্দির, সরানো হল ৮০ হাজার জনকে, ল্যান্ডফল নিয়ে নতুন তথ্য
Punjab Bridge Collapsed: ব্রিজ বিপর্যয়! মাত্র ১০ বছরের পুরনো সেতু ভেঙে বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল, খালে তলিয়ে গেল ২টি ট্রাক
ব্রিজ বিপর্যয়! মাত্র ১০ বছরের পুরনো সেতু ভেঙে বিপত্তি! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল, খালে তলিয়ে গেল ২টি ট্রাক
Motor Vehicles Act: বৈধ ইনস্যুব়্যান্স না থাকলে ১০০০০ টাকা ফাইন, টোলপ্লাজ়ায় বিশেষ প্রযুক্তি বসানোর ভাবনা, প্রস্তুতি শুরু
বৈধ ইনস্যুব়্যান্স না থাকলে ১০০০০ টাকা ফাইন, টোলপ্লাজ়ায় বিশেষ প্রযুক্তি বসানোর ভাবনা, প্রস্তুতি শুরু
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget