এক্সপ্লোর

‘মাস্তানির মতো অভিনয় করা বন্ধ করুন!’ দীপিকাকে কটাক্ষ বিজেপি নেতার

বিজেপি নেতাটি জেএনইউয়ে হামলা প্রসঙ্গে বলেন, ঘটনার তদন্ত করছে পুলিশ। সুতরাং শুধুমাত্র সংশ্লিষ্ট এক পক্ষের সঙ্গে দেখা করা ঠিক নয়, তবে অবশ্যই উনি সমস্যায় রয়েছেন। আমরা ওনার পদক্ষেপের নিন্দা করছি। ওঁর আচরণে সংবেদনশীলতা নেই।

মুম্বই: প্রকাশ জাভরেকর যতই বলুন, ভারত গণতান্ত্রিক দেশ, যে কারও দেশের যেখানে খুশি যাওয়ার, নিজস্ব মত প্রকাশের অধিকার আছে, গত রবিবারের মুখোশধারী হামলাবাজদের তান্ডবের নিন্দায় ডাকা জেএনইউয়ের প্রতিবাদসভায় গিয়ে পড়ুয়াদের পাশে থাকার বার্তা দেওয়া দীপিকা পাড়ুকোনের দিকে বিজেপি নেতাদের আক্রমণের বাণ ছুটছেই। আজ মহারাষ্ট্র বিজেপির গুরুত্বপূর্ণ নেতা আশিস শেলার বলিউড অভিনেত্রীকে কটাক্ষ করলেন, ‘বাজিরাও মাস্তানি’ ছবিতে ওঁর চরিত্রের মতো নাটক করা বন্ধ করুন দীপিকা! বিজেপি নেতাটি জেএনইউয়ে হামলা প্রসঙ্গে বলেন, ঘটনার তদন্ত করছে পুলিশ। সুতরাং শুধুমাত্র সংশ্লিষ্ট এক পক্ষের সঙ্গে দেখা করা ঠিক নয়, তবে অবশ্যই উনি সমস্যায় রয়েছেন। আমরা ওনার পদক্ষেপের নিন্দা করছি। ওঁর আচরণে সংবেদনশীলতা নেই। সঞ্জয় লীলা বনশালির মতো পরিচালক পাশে থাকলে মাস্তানির মতো যোদ্ধার চরিত্রে অভিনয় করা ‘সহজ’ ব্যাপার বলে অভিমত জানিয়ে শেলার বলেছেন, কিন্তু বাস্তব জীবনে যখন পিছনে কোনও ডিরেক্টর নেই, তখন নিজেকে মাস্তানি বা যোদ্ধার মতো দেখানোর চেষ্টা করা উচিত নয় ওঁর, কেননা এটা এখন স্পষ্ট যে, বাস্তবে সেরকম হওয়া ওঁর পক্ষে সম্ভব নয়। জেএনইউয়ের প্রতিবাদসভায় হাজির থাকার নিন্দা করে দীপিকার বিরুদ্ধে সরব বিজেপি নেতারা। দিল্লি বিজেপির নেতা তেজিন্দর সিংহ বাগ্গা ইতিমধ্যেই তাঁর শুক্রবার মুক্তি পেতে চলা ছবি ‘ছপাক’ বয়কটের ডাক দিয়েছেন। দীপিকা গত মঙ্গলবারের জেএনইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত প্রতিবাদসভায় হাজির হয়ে কোনও মন্তব্য করেননি, উপস্থিত পড়ুয়াদের মাঝখানে দাঁড়িয়ে ছাত্রনেতা কানহাইয়া কুমারের বক্তব্য শোনেন। হামলায় জখম ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের সঙ্গে দেখা করে সমবেদনাও প্রকাশ করে সেখান থেকে চলে যান।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
Train Accident: ভাইফোঁটার সকালে বড় রেল দুর্ঘটনা, বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস!
ভাইফোঁটার সকালে বড় রেল দুর্ঘটনা, বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস!
Pareshram Das Arrest: 'টাকা দেবে, কেস তুলে নিতে বলছে, নাহলে প্রাণে মেরে দেবে', চাঞ্চল্যকর দাবি পরেশরামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা মহিলার
'টাকা দেবে, কেস তুলে নিতে বলছে, নাহলে প্রাণে মেরে দেবে', চাঞ্চল্যকর দাবি পরেশরামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা মহিলার
RG Kar Case: 'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর
'আপনার সরকার অভয়াকে শেষ করে দিয়েছে', কল্যাণী মেডিক্যালের চিকিৎসককে তোপ স্বাস্থ্য়মন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget