এক্সপ্লোর

E-Cigarettes: ‘লোকসভায় বসে ই-সিগারেট সেবন করছেন তৃণমূল সাংসদরা’, স্পিকারের কাছে অভিযোগ অনুরাগ ঠাকুরের

Anurag Thakur: বৃহস্পতিবার লোকসভায় অভিযোগ জানাতে ওঠেন অনুরাগ।

নয়াদিল্লি: লোকসভায় ই-সিগারেট সেবনের অভিযোগ তৃণমূল সাংসদের বিরুদ্ধে। সেই নিয়ে সংসদে সরব হলেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। সরাসরি স্পিকার ওম বিড়লার কাছে অভিযোগ জানান তিনি। তৃণমূলের কোন সাংসদ লোকসভায় ই-সিগারেট সেবন করেছেন, তাঁর নাম যদিও খোলসা করেননি অনুরাগ। তবে বেশ কয়েক দিন ধরেই ওই তৃণমূল সাংসদ লোকসভায় ই-সিগারেট সেবন করছেন বলে দাবি করেছেন। (Anurag Thakur)

বৃহস্পতিবার লোকসভায় অভিযোগ জানাতে ওঠেন অনুরাগ। সরাসরি স্পিকারের কাছে জানতে চান, কক্ষের মধ্যে ই-সিগারেট সেবন করা যায় কি না। স্পিকার তাঁকে জানান, যায় না। এর পরই সুর চড়ান অনুরাগ। তিনি বলেন, “দেশের সর্বত্র ই-সিগারেট নিষিদ্ধ। তার পরও ওঁদের অনুমতি দিয়েছেন? গত কয়েক দিন ধরেই বসে বসে (ই-সিগারেট) সেবন করছেন তৃণমূলের সাংসদরা। অবিলম্বে তদন্তের নির্দেশ দিন।” (E-Cigarettes)

অনুরাগের এই অভিযোগে তপ্ত হয়ে ওঠে লোকসভা। বিজেপি-র অন্য সাংসদরাও উঠে দাঁড়িয়ে একযোগে অভিযোগ জানাতে শুরু করেন। তুমুল বচসা শুরু হয়। স্পিকার সকলকে সংযত হতে নির্দেশ দেন। তিনি বলেন, “সংসদীয় রীতিনীতি এবং নিয়মকানুন পালন করতে হবে আনাদের। এমন কোনও অনুযোগ এলে, আমি পদক্ষেপ করব।”

অনুরাগ এবং বিজেপি-র অন্য সাংসদরা বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ জানাতে চলেছেন বলে খবর। বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিংহ বলেন, “(ই-সিগারেট সেবন) অত্যন্ত দুর্ভাগ্যজনক। কোনও সাংসদ সেবন করলে আরও দুর্ভাগ্যজনক ঘটনা।”

ই-সিগারেট আসলে বৈদ্যুতিন অথবা ব্যাটারি চালিত ডিভাইস, যার মাধ্যমে তরল গরম হয় এবং ধোঁয়া ছাড়া যায়। সাধারণত নিকোটিন এবং ভিন্ন রকমের স্বাদ যুক্ত থাকে। ই-সিগারেট ভারতে সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ। ই-সিগারেট তৈরি, আমদানি, বিক্রি, বিতরণ, মজুত রাখা এবং বিজ্ঞাপন, সবকিছুই নিষিদ্ধ দেশে। যদিও বেআইনি ভাবে ই-সিগারেট এবং ভেপস দেদার বিক্রি হয়। 

https://www.facebook.com/share/r/1Byb2hX1GG/

শুধু তাই নয়, দেশে প্রকাশ্যে, সকলের মাঝে ধূমপানও নিষিদ্ধ। সংসদভবন এবং সংসদভবন চত্বরেও ধূমপান করা যায় না। সংসদের নিয়মেও বলা রয়েছে, ধূমপান নিষিদ্ধ। আগে যে ‘স্মোকিং রুম’ ছিল, সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে অনেক আগেই। ২০১৫ সালে সেই নিয়ে তদানীন্তন স্পিকার সুমিত্রা মহাজনের কাছে অভিযোগও জানিয়েছিলেন সাংসদদের অনেকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Abhijeet Dipke : মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
Narendra Modi: পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়
পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget