এক্সপ্লোর

শুভেন্দুর স্লোগানকে হাতিয়ার, রাজ্য সরকারের ‘বঙ্গধ্বনি’-র পাল্টা ‘হরিধ্বনি’ যাত্রা বিজেপির

জনসংযোগ বাড়াতে করা হচ্ছে দুয়ারে সরকার বা পাড়ায় পাড়ায় সমাধানের মতো কর্মসূচি। তখন নন্দীগ্রাম থেকে রাজ্য সরকারের পাল্টা ‘হরিধ্বনি’ যাত্রা শুরু করল বিজেপি।

নন্দীগ্রাম: সদ্য দলে যোগ দিয়েছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর হাত ধরে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন রাজ্যের হেভিওয়েত নেতা। নব্য বিজেপি শুভেন্দু অধিকারীর স্লোগানকে হাতিয়ার করেই রাস্তায় নামল গেরুয়া শিবির। নন্দীগ্রামে মিছিল করল বিজেপি। সেখান থেকে রাজ্য সরকারের প্রচার কর্মসূচিকে আক্রমণ করে তারা। এই আক্রমণের পাল্টা জবাব দিয়েছে শাসক দল।

গত কয়েকদিনে বিভিন্ন সভা থেকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী স্লোগান তুলেছেন, কৃষ্ণ কৃষ্ণ হরে হবে। বিজেপি ঘরে ঘরে। শুভেন্দুর এই স্লোগানকেই হাতিয়ার করে মঙ্গলবার মহম্মদপুর থেকে টেঙ্গুয়া পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার মিছিল করলেন বিজেপি কর্মী-সমর্থকরা। রীতিমতো খোল-করতাল বাজিয়ে মিছিল করা হয়। শুধু তাই নয়, রাজ্য সরকারকে কটাক্ষ করে এই মিছিলকে ‘হরিধ্বনি’ যাত্রা বলেছে গেরুয়া শিবির।

বিধানসভা ভোটের আগে সাফল্যের খতিয়ান তুলে ধরতে ‘বঙ্গধ্বনি’ যাত্রা করছে রাজ্য সরকার। জনসংযোগ বাড়াতে করা হচ্ছে দুয়ারে সরকার বা পাড়ায় পাড়ায় সমাধানের মতো কর্মসূচি। তখন নন্দীগ্রাম থেকে রাজ্য সরকারের পাল্টা ‘হরিধ্বনি’ যাত্রা শুরু করল বিজেপি। উল্লেখ্য, ৮ জানুয়ারি নন্দীগ্রাম বাসস্ট্যন্ড সংলগ্ন মাঠে রাজনৈতিক সভা করবেন শুভেন্দু অধিকারী। সেই সভার আগে বিজেপির ‘হরিধ্বনি’ যাত্রা নিয়ে তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর।

বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সহ-সভাপতি প্রলয় পাল বলেন, সরকার ভাওতা দেওয়ার জন্য নান কর্মসূচি করছে। এসব দিয়ে মানুষকে ভুল বোঝানো যাবে না। এই সরকারের অন্তেষ্ঠি হয়ে এসেছে, তাই আমরা হরিধ্বনি যাত্রা করছি। রাজ্য সরকারের প্রচার কর্মসূচি থেকে মানুষের অভিমুখ ঘোরানোর চেষ্টা করা হচ্ছে বলে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি স্বদেশ দাস বলেন, আমাদের রাজ্য সরকারের কর্মসূচি নিয়ে মানুষের ঢল নেমেছে। তখন তাঁদের অভিমুখ ঘোরানোর জন্য এসব করছে। ধর্মীয় ভেদাভেদ তৈরির চেষ্টা করছে। আগে তো স্লোগান ছিল জয় শ্রীরাম, এখন কেন আবার হরে কৃষ্ণ করছে?

সেরা শিরোনাম

News Live Updates: পুজো মুডে রাজ্য, জেলা থেকে শহর, প্যান্ডেলে উপচে পড়ল ভিড়
পুজো মুডে রাজ্য, জেলা থেকে শহর, প্যান্ডেলে উপচে পড়ল ভিড়
Viral Video: হাসপাতালের ময়নাতদন্ত হওয়ার ঘরের ভিতর 'ডাক্তারের মদের পার্টি', ভাইরাল ভিডিও, সাসপেন্ড চিকিৎসক
হাসপাতালের ময়নাতদন্ত হওয়ার ঘরের ভিতর 'ডাক্তারের মদের পার্টি', ভাইরাল ভিডিও, সাসপেন্ড চিকিৎসক
Supreme Court : শিশুদের ইন্টারনেট ব্যবহার করা কি উচিত? বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, স্পষ্ট মত ...
শিশুদের ইন্টারনেট ব্যবহার করা কি উচিত? বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, স্পষ্ট মত ...
App Bike Ride: 'হাত ধরেছিল চালক, সঙ্গে অস্বস্তিকর হাসি', অ্যাপ বাইকের সফরে তিক্ত অভিজ্ঞতা মহিলার, 'নিরাপত্তাহীনতা, আতঙ্কে ভুগছি'
'হাত ধরেছিল চালক, সঙ্গে অস্বস্তিকর হাসি', অ্যাপ বাইকের সফরে তিক্ত অভিজ্ঞতা মহিলার, 'নিরাপত্তাহীনতা, আতঙ্কে ভুগছি'

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget