এক্সপ্লোর

Red Fort Blast: বিস্ফোরণের তিনদিন পরও দিল্লিতে মিলছে দেহাংশ, এবার দোকানের ছাদ থেকে উদ্ধার হল কনুই থেকে ছিন্ন হওয়া হাত

Delhi Blast News: এলাকা ঘিরে দেহাংশ উদ্ধার করেছে পুলিশ। খবর দেওয়া হয়েছে ফরেন্সিক বিভাগকে। 

নয়াদিল্লি: গাড়ি বিস্ফোরণের পর তিন দিন পার। দিল্লিতে এখনও মিলছে নিহতদের দেহাংশ। বিস্ফোরণস্থলের পাশে, জৈন মন্দিরের পিছন থেকে দেহাংশ মিশেছে আগেই। এবার দেহাংশ মিলল বিস্ফোরণস্থল থেকে বেশ কিছুটা দূরে, একটি দোকানের ছাদ থেকেও। বিস্ফোরণের তীব্রতায় ছিন্নভিন্ন হয়ে যাওয়া মানুষের দেহাংশ দূরে ছিটকে পড়ে বলে মনে করা হচ্ছে। এলাকা ঘিরে দেহাংশ উদ্ধার করেছে পুলিশ। খবর দেওয়া হয় ফরেন্সিক বিভাগকে। (Delhi Blast News)

দিল্লিতে গাড়ি বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জন মারা গিয়েছেন। আহতদের অনেকে এখনও হাসপাতালে বর্তি। সেই আবহেও দেহাংশ মিলেই চলেছে। বৃহস্পতিবার নিউ লাজপত রাই মার্কেটের একটি দোকানের ছাদ থেকে একটি হাত উদ্ধার করেছে দিল্লি পুলিশ। কনুইয়ের নীচের অংশ থেকে হাতটি শরীর থেকে ছিন্ন হয়ে যায়। বিস্ফোরণস্থল থেকে ওই দোকানটির দূরত্ব ৩০০ মিটার। (Red Fort Blast)

এদিন হাতটি উদ্ধারের পর ফরেন্সিক পরীক্ষার জন্য সেটি পাঠিয়ে দেওয়া হয়েছে। আরও দেহাংশের খোঁজে চলছে তল্লাশি। তদন্তকারীদের মতে, উচ্চমানের বিস্ফোরক ব্য়বহার করে বিস্ফোরণ ঘটানো হয় লালকেল্লার কাছে। ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির আধিকারিকরা জানিয়েছেন, বিস্ফোরণস্থল থেকে যে নমুনা সংগ্রহ করা হয়েছে, তা অ্যামোনিয়াম নাইট্রেটের চেয়ে অনেক বেশি শক্তিশালী।

ফরেন্সিক আধিকারিকরা জানিয়েছেন, বিস্ফোরণস্থল থেকে ৪০টিরও বেশি নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে দু'টি কার্তুজ, বিস্ফোরকও রয়েছে। প্রাথমিক তদন্তে একটি নমুনায় অ্যামোনিয়াম নাইট্রেট পাওয়া গিয়েছে বলে খবর। ময়নাতদন্তে দেখা গিয়েছে, নিহতদের শরীরের ভিতরের অংশও কার্যত ছিঁডেখুঁড়ে গিয়েছিল। ফুসফুস ফেটে যায় কারও, কারও কানের পর্দা, কারও আবার অন্ত্র ফেটে যায়। অত্যধিক রক্তক্ষরণে মারা যান অনেকে। মৃতের সংখ্যা আরও এক বেড়ে ১৩ হয়েছে। ৩৫ বছর বয়সি বিলাল হাসান মারা গিয়েছেন হাসপাতালে। ভেন্টিলেটরে ছিলেন তিনি। বৃহস্পতিবার মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এর আগে, বিস্ফোরণের একদিন পরই বিস্ফোরণের এক দিন পর, চাঁদনি চক এলাকায় একটি জৈন মন্দিরের পিছন থেকে দেহাংশ উদ্ধার হয়। মন্দিরের পুরোহিত সংবাদমাধ্যমে বলেন, “কিছু দেহাংশ মন্দিরের ফটক পর্যন্ত ছিটকে আসে। মানুষজন কাঁদছিলেন। কী করণীয়, বুঝতে পারছিলেন না কেউ।”

দিল্লি বিস্ফোরণে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। জানা যাচ্ছে, বিস্ফোরণের দিন সকালেই দিল্লি চলে আসে উমর। সকাল ৮টায় বদরপুর সীমানায় দেখা যায় তাকে। টোলপ্লাজার সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে উমরকে। উমরের গাড়ির পিছনের আসনে রাখা ব্যাগ ঘিরে রহস্য। দুপুর ২ নাগাদ উমরের গাড়ি দেখা যায় কনাট প্লেসে। কনাট প্লেসের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে উমরের গাড়ির ছবি। কনাট প্লেস থেকে সংসদ ভবনের দূরত্ব মাত্র ৩ কিলোমিটার। দিল্লির হাই সিকিওরিটি জোনে গাড়ি নিয়ে অবাধে ঘুরতে দেখা যায় উমরকে। এরপর লালকেল্লার পার্কিং লটে পৌঁছয় উমর। লালকেল্লা পার্কিং লটের বাইরে উমরের ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরায়। ১০ নভেম্বর দিল্লি বিস্ফোরণকাণ্ড কি হিমশৈলের চূড়া? আগামী ৬ ডিসেম্বর কি বড়মাপের কোনও হামলা চালানোর পরিকল্পনা ছিল জঙ্গিদের? এই প্রশ্নের উত্তর খুঁজছেন গোয়েন্দারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rampurhat TMC Leader Death Mystery: ‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
TMC News: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যু, দলীয় কার্যালয় থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, তৃণমূল জমানায় বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন তিনি
ISI Spy Suspects Arrested: গরুপাচারের আড়ালে জালনোটের কারবার, ভারতের সিম বাংলাদেশ ও পাকিস্তানে পাচার, ISI চর সন্দেহে ধৃতদের বিরুদ্ধে আর কী কী অভিযোগ
গরুপাচারের আড়ালে জালনোটের কারবার, ভারতের সিম বাংলাদেশ ও পাকিস্তানে পাচার, ISI চর সন্দেহে ধৃতদের বিরুদ্ধে আর কী কী অভিযোগ
News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget