এক্সপ্লোর

Actor Imran Khan Detained: ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান

CJP Protest: মুম্বইয়ের অগস্ট ক্রান্তি ময়দানে উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা ইমরান খান। ককরোচ জনতা পার্টিকে সমর্থন জানিয়ে প্রতিবাদে গিয়েছিলেন তিনি। তাঁকে আটক করেছে মুম্বই পুলিশ।

মুম্বই : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভে নেমেছে ককরোচ জনতা পার্টি। আর তাদের সমর্থনে মুম্বইয়ের অগস্ট ক্রান্তি ময়দানে জড়ো হয়েছিলেন প্রচুর প্রতিবাদী। বিক্ষোভ, আন্দোলন চলছিল বাণিজ্য নগরীতে। সেখানে উপস্থিত ছিলেন অভিনেতা ইমরান খান। তাঁকে আটক করেছে মুম্বই পুলিশ। ককরোচ জনতা পার্টিকে সমর্থন জানিয়ে ক্রান্তি ময়দানে গিয়েছিলেন অভিনেতা। ইমরান খানের সঙ্গে তাঁর বান্ধবী লেখাকেও আটক করেছে মুম্বই পুলিশ। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Imran Khan (@imrankhan)

ইনস্টাগ্রামে অভিনেতা নিজেই একটি ছবি শেয়ার করেছেন। দেখে বোঝা যাচ্ছে, ইমরান খান পুলিশের ভ্যানে বসে রয়েছেন। হাতে দেখাচ্ছেন ভিক্ট্রি চিহ্ন। ছবি শেয়ার করে ক্যাপশনে অভিনেতা লিখেছেন, তিনি ড্রাইভে যাচ্ছেন। মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'ভোট লুঠ'- এর অভিযোগ উঠেছে। তাঁর পদত্যাগের দাবিতে উত্তাল গোটা দেশ। দিল্লি, মুম্বই সর্বত্র চলছে বিক্ষোভ, প্রতিবাদ, আন্দোলন। ১০ অক্টোবর জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বড়সড় জমায়েতের আহ্বান জানিয়েছিল ককরোচ জনতা পার্টি- র নেতৃত্ব। তবে এদিন বিমান থেকেই আটক করা হয় অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে। দিল্লিতে যে পাঁচতারা হোটেলে ছিলেন ইউটিউবার ধ্রুব রাঠী, সেখান থেকে তাঁকেও আটক করা হয়। শুধু পরিচিত মুখেরাই নন, আরও অসংখ্য প্রতিবাদীকে আটক করেছে দিল্লি পুলিশ। কেবলমাত্র দিল্লি নয়, মুম্বই থেকেও প্রচুর প্রতিবাদীকে আটক করে পুলিশ। 

"দিল্লিতে কি চম্বলের ডাকাতরা জড়ো হয়েছে ?" সুর চড়ালেন অভিজিৎ দীপকের বাবা-মা... 

সংবাদসংস্থা এএনআই- কে ইমরান বলেছেন, 'আমার কোনো দাবি নেই। আমি এখানে একজন নাগরিক হিসেবে, এই শহরের একজন বাসিন্দা হিসেবে এসেছি। আমি এখানে এসেছি এটা দেখতে যে, কেন চলাচলের স্বাধীনতা খর্ব করা হচ্ছে, কেন মানুষের কণ্ঠস্বর দমন করা হচ্ছে। এই কারণেই আমি এখানে এসেছি। কারও কাছে কোনও দাবি জানানোর মতো অবস্থানে আমি নেই। আমি কোনও সংগঠনেরও অংশ নই। আমি এখানে কেবল একজন প্রতিনিধি হিসেবে এসেছি।' 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

News Live: দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
Yogi Adityanath's Mother's Demise : শোকার্ত মুখে মায়ের মরদেহের সামনে দাঁড়িয়ে যোগী আদিত্যনাথ, পোস্ট করলেন সমাজমাধ্যমে ; ফোন এল প্রধানমন্ত্রীর
Yogi Adityanath's Mother's Demise : শোকার্ত মুখে মায়ের মরদেহের সামনে দাঁড়িয়ে যোগী আদিত্যনাথ, পোস্ট করলেন সমাজমাধ্যমে ; ফোন এল প্রধানমন্ত্রীর
Election Commission: পুরভোট-জল্পনার মধ্যেই স্থগিত স্পেশাল সামারি রিভিশন, কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট ?
পুরভোট-জল্পনার মধ্যেই স্থগিত স্পেশাল সামারি রিভিশন, কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট ?
Municipal Election 2026: কবে হবে পুরভোট ? সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী তাপস রায় ও অগ্নিমিত্রা পাল
কবে হবে পুরভোট ? সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী তাপস রায় ও অগ্নিমিত্রা পাল
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget