এক্সপ্লোর

Delhi Assembly Bomb Threat : দিল্লি বিধানসভায় হাই অ্যালার্ট, মুখ্যমন্ত্রীর বাজেট পেশের আগেই পর পর হুমকি মেল !

Delhi Bomb Threat : পর পর হুমকি মেল আসায় সেখানে পৌঁছে যায় পুলিশ। নিরাপত্তা বাড়ানো হয়। বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু হয়েছে। তদন্ত চলছে।

নয়াদিল্লি : কিছুক্ষণের মধ্যে বাজেট পেশ করার কথা দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার। তার আগে একের পর এক বোমা হামলার হুমলি এল দিল্লি বিধানসভায়। এমনই খবর ছড়িয়ে পড়েছে বিভিন্ন সংবাদমাধ্যমে। সকালে ৭টা ২৮ মিনিট নাগাদ প্রথম হুমকি মেল আসে। এরপরই আরও একটি মেল পাঠানো হয়। এবার অধ্যক্ষ বিজেন্দ্র গুপ্তাকে। সকাল ৭টা ৪৯ মিনিট নাগাদ। পর পর হুমকি মেল আসায় সেখানে পৌঁছে যায় পুলিশ। নিরাপত্তা বাড়ানো হয়। বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু হয়েছে। তদন্ত চলছে।

ই-মেলে একাধিক হাই-প্রোফাইল ব্যক্তিত্বকে উল্লেখ করা হয়েছে। এই তালিকায় রয়েছেন- লেফটেন্যান্ট গভর্নর তরণজিৎ সিং সান্ধু, মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও ক্যাবিনেট মন্ত্রী মণজিন্দর সিং সিরষা। এই ই-মেলের উৎস কোথায় তা জানার চেষ্টা করছে পুলিশ।

গত ফেব্রুয়ারি মাসে দিল্লির বিভিন্ন স্কুলে বোমাতঙ্ক ছড়িয়েছিল। স্কুলে বোমাতঙ্ক ঘিরে চরম উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে অভিভাবকদের মধ্যে। যার জেরে জরুরি পরিস্থিতি তৈরি হয় । সাম্প্রতিক সময়ে ভারতের বড় বড় শহরে বারবার এই ধরনের ঘটনা সামনে আসছে। রাজধানীর বুকে থাকা একাধিক নামী শিক্ষা প্রতিষ্ঠানে বোমা হুমকি আসে। 

দেশের একাধিক মেট্রো শহরে আকছার এ ধরনের ঘটনা ঘটছে। যার জেরে স্কুল প্রশাসন এবং অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর আগে গত ২৯ জানুয়ারি সকালেও রাজধানীর পাঁচটি স্কুলে বোমাতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ই-মেলে বোমার হুমকি আসে স্কুলগুলিতে। ওই ঘটনায় যে স্কুলগুলিকে টার্গেট করা হয়েছিল তার মধ্যে ছিল দিল্লি ক্যান্টনমেন্টের লরেটো কনভেন্ট, চিত্তরঞ্জন পার্কের ডন বসকো স্কুল এবং আনন্দ নিকেতন ও দ্বারকার কারমেল কনভেন্ট ক্যাম্পাস।
তার একদিন আগে, ২৮ জানুয়ারি, দ্বারকা আদালত চত্বরেও বোমা হামলার হুমকি পাওয়া যায়, যা পরবর্তীকালে মিথ্যা বলে প্রমাণিত হয়। দিল্লি পুলিশ কর্তারা আগেও বলেছিলেন যে, বারবার হুমকির উৎস খুঁজে বের করার জন্য তদন্ত চলছে। সতর্ক করে দিয়েছিল যে, এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

২০২৫ সালের সেপ্টেম্বর মাসে দিল্লি হাইকোর্টে বোমাতঙ্ক ছড়িয়ে পড়েছিল। বোমাতঙ্কের জেরে খালি করা হয় দিল্লি হাইকোর্ট। বোমা বিস্ফোরণের হুমকি দিয়ে আসে ই-মেল। গোটা দিল্লি হাইকোর্ট খালি করে চলে তল্লাশি। শুনানি চলাকালীন এজলাস থেকে উঠে চলে যান বিচারপতিরা। বোমাতঙ্কের জেরে এজলাস ছাড়ে বাদি-বিবাদী দু'পক্ষ। হাইকোর্ট চত্বরের বাইরে দাঁড়িয়ে ছিলেন বিচারপতি ও কৌঁসুলিরা। দিল্লি হাইকোর্টে তখনকার মতো সমস্ত শুনানি বন্ধ হয়ে যায়।  কোর্টরুম ৩ -এ তিনটে বোমা রাখা আছে এমনটাই বলা হয় ওই হুমকি ইমেলে। বিকেল ৩টের সময় বোমা বিস্ফোরণ হবে এমনটাই হুমকি দেওয়া হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Air Force: বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget