Bombay High Court: 'কাস্টমারকে পচা খাবার খাইয়েছেন, এটাই আপনাদের প্রাপ্য শাস্তি', হোটেলকে কড়া নির্দেশ বম্বে হাইকোর্টের
এই মামলার মাধ্যমে একটি বিষয় আরও স্পষ্ট করে দিল আদালত—গ্রাহককে না জানিয়ে আসল খাবারের বদলে অন্য কিছু পরিবেশন করা হলে শুধু ব্যবসায়িক লাভের যুক্তি দেখিয়ে পার পাওয়া যাবে না।

মুম্বই: পনির ভেবে খাচ্ছেন, কিন্তু আদৌ সেটা পনির নয়! বরং দুধের তৈরি পনিরের বদলে পরিবেশন করা হচ্ছিল ‘অ্যানালগ পনির’। আর সেই অভিযোগেই বিপাকে পড়ল মহারাষ্ট্রের থানের একটি রেস্তোরাঁ। বিষয়টি গড়াল Bombay High Court পর্যন্ত। কিন্তু সেখানেও মিলল না স্বস্তি।
বরং আদালতের কড়া মন্তব্য, “আগে কিছুদিন শাস্তি ভোগ করুন।” কারণ, আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, গ্রাহকদের যে খাবার পরিবেশন করা হয়েছিল, তাঁরা সেটিকে আসল পনির বলেই ধরে নিয়েছিলেন। "এটা খেয়ে আপনারা যেমন মানুষকে কষ্ট দিয়েছেন, তার জন্য আপনাদেরই আগে কষ্ট ভোগ করতে হবে। এটাই আপনাদের প্রাপ্য শাস্তি। এবার আমরা ভিন্ন কঠোর ব্যবস্থা নেব", এমনই মন্তব্য বম্বে হাইকোর্টের। বম্বে হাইকোর্টের তরফে বলে, "গ্রাহকরা যা চাননি, তা আপনারা কীভাবে পরিবেশন করতে পারেন? আপনাদের শাস্তি হওয়া উচিত এবং ওই সমস্ত গ্রাহকদের ভোক্তা ফোরামে গিয়ে ক্ষতিপূরণ ও মামলার খরচ দাবি করা উচিত"।
কী ঘটেছিল?
থানের Udupi Swaad রেস্তোরাঁর বিরুদ্ধে অ্যানালগ পনির ব্যবহারের অভিযোগ ওঠে। এরপর Maharashtra Food and Drugs Administration বা FDA রেস্তোরাঁটির লাইসেন্স সাসপেন্ড করে। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে Bombay High Court-এর দ্বারস্থ হয় রেস্তোরাঁ কর্তৃপক্ষ।
তাদের বক্তব্য ছিল, FDA সরাসরি লাইসেন্স সাসপেন্ড না করে আগে একটি improvement notice দিতে পারত। অর্থাৎ, নিয়ম মেনে চলার জন্য সংশোধনের সুযোগ দেওয়া উচিত ছিল। কিন্তু আদালত সেই যুক্তিতে সন্তুষ্ট হয়নি।
‘আপনাদেরও আগে ভুগতে হবে’
Acting Chief Justice Ravindra Ghuge এবং Justice Gautam Ankhad-এর বেঞ্চ রেস্তোরাঁর আবেদনে জরুরি স্বস্তি দিতে অস্বীকার করে। আদালতের বক্তব্য ছিল, যে খাবার পরিবেশন করে গ্রাহকদের সমস্যায় ফেলা হয়েছে, তার পরিণতি কিছুটা রেস্তোরাঁকেও ভোগ করতে হবে। এই প্রসঙ্গেই আদালত ‘poetic justice’-এর কথা বলে।
আদালত আরও প্রশ্ন তোলে—রেস্তোরাঁর মেনুতে কি স্পষ্টভাবে লেখা হয়েছিল যে সেখানে আসল দুধের পনির নয়, অ্যানালগ পনির ব্যবহার করা হচ্ছে?
‘গ্রাহক কী খাচ্ছেন, সেটা জানার অধিকার আছে’
এই মামলায় Bombay High Court-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণগুলির একটি হল—একজন গ্রাহকের অধিকার রয়েছে তিনি আসলে কী খাচ্ছেন, তা জানার। আদালতের প্রশ্ন, যদি আসল পনিরের বদলে অন্য কিছু পরিবেশন করা হয়, তাহলে সেটা মেনুতে বা সাইনবোর্ডে স্পষ্ট করে জানানো উচিত নয় কি? শুধু কম দামের জন্য আসল পনিরের বদলে অন্য উপাদান ব্যবহার করে গ্রাহককে না জানানো নিয়ে আদালত তীব্র আপত্তি জানায়।
কী এই অ্যানালগ পনির?
অ্যানালগ বা non-dairy paneer হল এমন একটি বিকল্প, যা সাধারণ দুধের পনিরের বদলে vegetable oil, starch, emulsifier এবং অন্যান্য উপাদান ব্যবহার করে তৈরি করা হয়।
এটি সাধারণ পনিরের তুলনায় সস্তায় তৈরি করা যায়। কিন্তু সমস্যা তৈরি হয় তখনই, যখন এই পণ্যকে আসল পনির হিসেবে গ্রাহকের সামনে পরিবেশন করা হয় অথচ বিষয়টি জানানো হয় না।
মহারাষ্ট্রে ইতিমধ্যেই নিষেধাজ্ঞা
এই ঘটনার আগে মহারাষ্ট্র সরকার অ্যানালগ বা non-dairy paneer-এর উৎপাদন, বিক্রি এবং পরিবেশনের বিরুদ্ধে এক বছরের নিষেধাজ্ঞা জারি করেছে।
FDA-র তরফে জানানো হয়েছিল, রাজ্যে পনিরের নমুনা পরীক্ষায় খাদ্য নিরাপত্তা নিয়ে গুরুতর সমস্যা ধরা পড়েছে। হোটেল, রেস্তোরাঁ, ক্যাটারার এবং cloud kitchen-গুলির ক্ষেত্রে অ্যানালগ পনির ব্যবহারের উপরও কড়া নজরদারি শুরু হয়েছে।
এখন কী হবে?
Bombay High Court আপাতত Udupi Swaad-কে লাইসেন্স সাসপেনশনের বিরুদ্ধে কোনও জরুরি স্বস্তি দেয়নি। FDA-কে মামলায় জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। পরবর্তী শুনানি ৭ সেপ্টেম্বর হওয়ার কথা। অর্থাৎ, এখনই রেস্তোরাঁটির জন্য আইনি স্বস্তির দরজা খুলল না। আর এই মামলার মাধ্যমে একটি বিষয় আরও স্পষ্ট করে দিল আদালত—গ্রাহককে না জানিয়ে আসল খাবারের বদলে অন্য কিছু পরিবেশন করা হলে শুধু ব্যবসায়িক লাভের যুক্তি দেখিয়ে পার পাওয়া যাবে না।
Before You Go
Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda






















