এক্সপ্লোর

চিন সীমান্ত উত্তেজনাপূর্ণ, বড়সড় সংঘর্ষ হতে পারে, বললেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত

পাকিস্তানের কথা বলে তিনি বলেছেন, ভারত এখন যেভাবে জঙ্গি হামলার জবাব দিচ্ছে, তাতে অনিশ্চয়তায় পড়েছে তারা।

  নয়াদিল্লি: বিনা প্ররোচনায় সেনা হামলার জেরে সীমান্তে বড়সড় অশান্তি ঘটতে পারে। বললেন স্বয়ং চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। তিনি বলেছেন, পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ। লাদাখ পরিস্থিতি নিয়ে আজ থেকে শুরু হবে ভারত-চিন কমান্ডার পর্যায়ের অষ্টম রাউন্ড। এর মধ্যে ন্যাশনাল ডিফেন্স কলেজের এক ওয়েবিনারে রাওয়াত জানালেন, ভারতের অবস্থান বিন্দুমাত্র পরিবর্তিত হয়নি, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় কোনওরকম পরিবর্তন বরদাস্ত করা হবে না। ভারতীয় সেনার দৃঢ় প্রতিক্রিয়ায় চিনের পিপলস লিবারেশন আর্মি লাদাখে অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হয়েছে। তাঁর কথায়, ভারতের ক্ষমতা যত বাড়বে, নিরাপত্তা জনিত সমস্যাও বাড়বে তার সঙ্গে পাল্লা দিয়ে। সেনার প্রয়োজনীয়তা বুঝে দেশীয় প্রযুক্তিতে অস্ত্রশস্ত্র তৈরির জন্য কোনও দেশ আমাদের ওপর নিষেধাজ্ঞা চাপানোর হুমকি দিলে তাতে কান দিলে চলবে না। বাড়তে থাকা চ্যালেঞ্জের মুখোমুখি হতে প্রয়োজনীয় মিলিটারি শক্তি অত্যন্ত জরুরি। পাকিস্তানের কথা বলে তিনি বলেছেন, ভারত এখন যেভাবে জঙ্গি হামলার জবাব দিচ্ছে, তাতে অনিশ্চয়তায় পড়েছে তারা। তবে সীমান্ত দিয়ে ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে। যেভাবে তারা বিষাক্ত ভারত বিরোধী প্রচার চালাচ্ছে, তাতে দুদেশের সম্পর্ক এখন পুরোপুরি তলানিতে। মে মাস থেকে লাদাখে ভারত-চিনের মধ্যে অচলাবস্থা চলছে। ২০ জুন গালওয়ান উপত্যকায় দুদেশের সেনার মধ্যে রক্তাক্ত সংঘর্ষ হয়। ভারতীয় সেনা প্যাংগং সো-র নয়া শৃঙ্গ জয় করার পর চিনা সেনা তাদের কাছাকাছি আসতে গেলে শূন্যে গুলি চলে। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় গুলি চলার ঘটনা বহু বছরের মধ্যে এই প্রথম।

সেরা শিরোনাম

Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
West Bengal News Live Updates: নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
নদিয়ার শান্তিপুরে চলছে মা বামাকালীর প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি, বিসর্জনের পথে মা মহিষখাগী এবং মা আগমেশ্বরীও
TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget