এক্সপ্লোর

দীপাবলির আগে আজ থেকেই দিল্লিতে বাজি নিষিদ্ধ, নির্দেশ জাতীয় পরিবেশ আদালতের

এই নিষেধাজ্ঞা বলবত্‍ থাকবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। যে সব শহরে দূষণ কম, সেখানে দীপাবলির সময় দু’ঘণ্টার জন্য পরিবেশবান্ধব বাজি পোড়ানোর অনুমতি দেওয়া হয়েছে।

নয়াদিল্লি: দিল্লিতে আজ থেকে বাজি নিষিদ্ধ করল জাতীয় পরিবেশ আদালত।  সমস্ত রকম বাজি বিক্রি ও পোড়ানো নিষিদ্ধ করা হয়েছে।  এই নিষেধাজ্ঞা বলবত্‍ থাকবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।  যে সব শহরে দূষণ কম, সেখানে দীপাবলির সময় দু’ঘণ্টার জন্য পরিবেশবান্ধব বাজি পোড়ানোর অনুমতি দেওয়া হয়েছে।  তবে সংশ্লিষ্ট রাজ্য বাজি পোড়ানোর সময় নির্দিষ্ট করে দেবে বলে জানানো হয়েছে। হরিয়ানা সরকার জানিয়েছে, রাত ৮টা থেকে ১০টা দীপাবলি ও গুরুপরবের সময় বাজি পোড়ানো যাবে।  বড়দিন ও নববর্ষে রাত ১১টা ৫৫ থেকে সাড়ে ১২টা পর্যন্ত বাজি পোড়ানোর অনুমতি  দিয়েছে হরিয়ানা সরকার। এর আগে ৫ নভেম্বর  করোনা সংক্রমণ ও বায়ুদূষণের কথা মাথায় রেখে এবছর রাজ্যে বাজি সম্পূর্ণ নিষিদ্ধ করে কলকাতা হাইকোর্টে। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে, ‘সমস্ত রকমের বাজি নিষিদ্ধ করা হল এবছরের জন্য। রাজ্যের সর্বত্র বাজি নিষিদ্ধ। কালীপুজো, দীপাবলি, ছটপুজোয় বন্ধ বাজি। বিক্রিও করা যাবে না। ’ এই নির্দেশ নিশ্চিত করতে পুলিশকে দায়িত্ব নিতে বলেছে আদালত। একইসঙ্গে, কালীপুজো সহ মরশুমের বাকি পুজোগুলি নিয়েও নির্দেশিকা দিয়েছে হাইকোর্ট। আদালত বলেছে, ‘দুর্গাপুজোর মতোই বিধিনিষেধ মেনে হোক কালীপুজো। বিধিনিষেধ মেনে হোক জগদ্ধাত্রী পুজো, কার্তিক পুজো।’ এর আগে করোনা পরিস্থিতির কারণে বাজি বিক্রি নিষিদ্ধ করে রাজস্থান সরকার।  মুখ্যমন্ত্রী অশোক গহলৌত জানান, রাজ্যের মানুষের জীবন রক্ষাই সরকারের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ।  সেই কারণেই দূষণ এড়াতে দীপাবলিতে বাজি বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।  সেইসঙ্গেই তিনি জানান, আগামী ১৬ নভেম্বর পর্যন্ত রাজস্থানে স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সেরা শিরোনাম

New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget