এক্সপ্লোর

BRICS summit: ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে

BRICS summit news: পাকিস্তানের উপর চাপ বাড়িয়ে পহেলগাঁও হামলার কড়া নিন্দা করা হল, ব্রিকসের মঞ্চে

কলকাতা: ২০২৫ সালের ২২ এপ্রিল, ঘটনার কথা এখনও ভুলতে পারেনি গোটা ভারতবর্ষ। ঝলমলে একটা সকাল, রোজকার মতোই পর্যটকদের ভিড় ছিল, পহেলগাঁওয়ের বৈসরণ ভ্যালিতে। জঙ্গি হামলায় মৃত্যু হয়েছিল, ২৬ জন নিরপরাধ মানুষের। নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হয়েছিল ২৫ জন পর্যটক এবং একজন বাসিন্দাকে। আর শনিবার সর্বসম্মতভাবে BRICS সম্মেলনে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির পক্ষে সওয়াল করা হল। মনে করা হচ্ছে, এটা ভারতের বড় কূটনৈতিক জয়, ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা করা হল। পহেলগাঁও হামলা ইস্যুতে ভারত পাশে পেল চিন, রাশিয়াকে।

ব্রিকসের মঞ্চে পহেলগাঁও হামলার কড়া নিন্দা 

পাকিস্তানের উপর চাপ বাড়িয়ে পহেলগাঁও হামলার কড়া নিন্দা করা হল, ব্রিকসের মঞ্চে। সীমান্ত পার সন্ত্রাস, সন্ত্রাসে আর্থিক মদত, জঙ্গিদের আশ্রয় দেওয়ার বিরুদ্ধে জোরালো মতপ্রকাশ করল ব্রিকস গোষ্ঠী। জঙ্গি আক্রমণের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথাও স্পষ্ট উল্লেখ করা হয়েছে, যৌথ ঘোষণাপত্রে। যৌথ ঘোষণাপত্রের ৪০ থেকে ৪২ নম্বর অনুচ্ছেদে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের উল্লেখ করা হয়েছে। ঘোষণাপত্রে বলা হয়েছে, সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত ব্যক্তি এবং তাদের মদতদাতাদের চিহ্নিত করতে হবে। জাতীয় ও আন্তর্জাতিক আইন অনুযায়ী, তাদের বিচারের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করার কথাও এদিন বলা হয়েছে।

BRICS-এ যোগদানকারীরা খুব স্পষ্টভাবে জানিয়েছেন, কোনও ধরণের সন্ত্রাসবাদকে, কোনো পরিস্থিতিতেই সমর্থন করা হবে না। সন্ত্রাসবাদের সঙ্গে কোনও ধর্ম, জাতীয়তা, সভ্যতা বা জাতিগত গোষ্ঠীকে যুক্ত করা যাবে না। একইসঙ্গে সন্ত্রাসবাদের মোকাবিলায় ‘দ্বৈত মানদণ্ড’ বা Double Standards-এরও বিরোধিতা করা হয়েছে। ঘোষণাপত্রে বলা হয়েছে, সন্ত্রাসবাদ মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ নিশ্চিত করতে হবে। সন্ত্রাসবাদ দমনে রাষ্ট্রগুলিরই প্রধান দায়িত্ব বলেও উল্লেখ করা হয়েছে। এছাড়াও রাষ্ট্রপুঞ্জের কাঠামোর মধ্যে Comprehensive Convention on International Terrorism দ্রুত চূড়ান্ত ও গ্রহণ করার আহ্বান জানিয়েছে BRICS। রাষ্ট্রপুঞ্জের তালিকাভুক্ত সমস্ত জঙ্গি ও সন্ত্রাসবাদী সংগঠনের বিরুদ্ধে একসঙ্গে পদক্ষেপ নেওয়ারও ডাক দেওয়া হয়েছে। বিশেষ করে তরুণদের মধ্যে উগ্রপন্থার প্রবণতা ঠেকাতে, সদস্য দেশগুলির সহযোগীতা করার কথা বলা হয়েছে। এ ক্ষেত্রে বিভিন্ন দেশকে একে অপরের সাহায্য করার কথাই বলা হয়েছে। অন্যদিকে এদিন, অর্থপাচার ও অবৈধ আর্থিক লেনদেন রুখতেও আরও ঘনিষ্ঠ সহযোগিতার প্রয়োজনীয়তার কথা জানিয়েছে BRICS।

 

আরও পড়ুন: Rwitobroto Mukherjee: ২টো অস্ত্রোপচার, শয্যাশায়ী ঋতব্রত মুখোপাধ্যায়! কী হয়েছে অভিনেতার?

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Rajasthan News: কাজ সেরে বাড়ি ফেরার পথে ক্যাফে মালিকের উপর আক্রমণ, লোহার রড দিয়ে বেধড়ক মার ২ দুষ্কৃতীর
কাজ সেরে বাড়ি ফেরার পথে ক্যাফে মালিকের উপর আক্রমণ, লোহার রড দিয়ে বেধড়ক মার ২ দুষ্কৃতীর
West Bengal News Live: দুর্গাপুজোর পর কালীপুজো! হাবড়ায় এসএফআইয়ের বুকস্টলে দুষ্কৃতী তাণ্ডব, লাইভ আপডেট
দুর্গাপুজোর পর কালীপুজো! হাবড়ায় এসএফআইয়ের বুকস্টলে দুষ্কৃতী তাণ্ডব, লাইভ আপডেট
Beleghata Fire: কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
CPM-BJP Clash: ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
Advertisement

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget