এক্সপ্লোর

Cyclone Typhoon Yagi: গাড়িঘোড়া সমেত নদীতে তলিয়ে গেল সেতু, চোখের সামনে সলিল সমাধি, ভিয়েতনাম জুড়ে তাণ্ডব টাইফুনের

Vietnam News: সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি সামনে এসেছে, তা একটি গাড়ির ড্যাশ বোর্ডে বসানো ক্যামেরায় ধরা পড়েছে।

হানয়: বিধ্বংসী টাইফুন আছড়ে পড়েছে দেশে। একধাক্কায় বেড়ে গিয়েছে নদীর জলস্তর। সেই আবহেই ভয়ঙ্কর দৃশ্য উঠে এল ভিয়েতনাম থেকে। সেতু ধরে এগনোর সময় আচমকাই নদীতে খসে পড়ল পেল্লাই সেতু। সেই সময় সেতুর উপর দিয়ে এগোচ্ছিল বেশ কিছু গাড়ি। সেই সব গাড়ি এবং যাত্রীদের নিয়েই নদীতে তলিয়ে যায় সেতুটি। (Cyclone Typhoon Yagi)

টাইফুন ইয়াগি-র প্রকোপে এই মুহূর্তে ধুঁকছে ভিয়েতনাম। সেই আবহেই সোমবার সকালে ভিয়েতনামের উত্তরের ফু থো এলাকায় এই ঘটনা ঘটেছে। ৩৭৫ মিটার দীর্ঘ সেতুটির নাম ফোং চাও ব্রিজ। কমপক্ষে ১০টি গাড়ি, বেশ কিছু মোটর সাইকেল নিয়ে নদীতে তলিয়ে গিয়েছে সেটি, যা ধরা পড়েছে ক্যামেরায়। (Vietnam News)

সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি সামনে এসেছে, তা একটি গাড়ির ড্যাশ বোর্ডে বসানো ক্যামেরায় ধরা পড়েছে। ভিডিওটি-তে দেখা গিয়েছে, চওড়া রাস্তা দিয়ে পর পর গাড়ি ছুটে চলেছে। একটি ট্রাক রয়েছে সম্মুখ ভাগে, তার পর একটি গাড়ি এবং পিছনে ক্যামেরা বসানো গাড়িটি। কিছু দূর এগোতেই একটি সেতু আসে। কিন্তু সেই সেতুতে ওঠামাত্রই গাছ থেকে ফল পড়ার মতো, সেতু সমেত ট্রাকটি জলে পড়ে যায়। 

চোখের সামনে এই দৃশ্য দেখে ভ্যাবাচাকা খেয়ে যান সকলে। মোটর সাইকেল আরোহী ওই ব্যক্তি থমকে দাঁড়িয়ে যান। একটি গাড়ি রাস্তা পাল্টে ফিরতে শুরু করে উল্টো দিতে। আর যে গাড়িতে বসানো ক্যামেরায় গোটা দৃশ্য ধরা পড়ে, সেটিও পিছু হটতে শুরু করে।  এই দুর্ঘটনার পর ১৩ জন নিখোঁজ বলে জানা গিয়েছে। যদিও হতাহতের সংখ্যা নির্দিষ্ট ভাবে জানা যায়নি বলে দাবি দেশের ডেপুটি প্রধানমন্ত্রী হো ডুক ফোক। 

ঘটনার পর পরই উদ্ধারকার্য শুরু হয়। সেতুটির একটি অংশ কোনও রকমে টিকে রয়েছে এই মুহূর্তে। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সেতুটি ভেঙে পড়ায় যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছে। যত দ্রুত সম্ভব অস্থায়ী একটি সেতু গড়ে তোলার চেষ্টা চলছে। তবে একটি মাত্র ঘটনা নয়, সেতু ভেঙে পড়ার আরও ঘটনা সামনে এসেছে। কাও বাং এলাকায় একটি সেতু ভেঙে পড়লে, ২০ জন যাত্রী সমেত একটি বাসও জলে তলিয়ে যায়। লাগাতার ভারী বৃষ্টিতে উদ্ধারকার্যেও সমস্যা হচ্ছে।

টাইফুন ইয়াগী কার্যত তাণ্ডব চালিয়ে গিয়েছে ভিয়েতনামে। গত কয়েক দশকে এত ক্ষয়ক্ষতি আগে হয়নি বলে দাবি সেদেশের সরকারের। শনিবার টাইফুন ইয়াগির ল্যান্ডফল হয় ভিয়েতনামে। এখনও পর্যন্ত ৬৪ জনের মৃত্যুর খবর মিলেথে। বানভাসি হয়ে পড়েছে একাধিক এলাকা। ধস নেমেছে দেশের উত্তরের বিভিন্ন জায়গায়। প্রধানমন্ত্রী ফাম মিন চিন জরুরি সহায়তা ঘোষণা করেছেন। দেশের সেনাকে উদ্ধারকার্য চালাতে নির্দেশ দিয়েছেন তিনি। টাইফুনের প্রকোপে ভিয়েতনামের উত্তরের শিল্প সংস্থা এবং কারখানাগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ক্ষয়ক্ষতিও হয়েছে ব্যাপক। প্রায় ৬০ লক্ষ মানুষ বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত। গত ৪৮ ঘণ্টায় সেখানে ২০৮ থেকে ৪৩৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nihang Sikh Attack: গুরুদ্বারে সুখবীর সিংহ বাদলের উপর হামলা, কৃপাণ নিয়ে ঝাঁপিয়ে পড়ল নিহঙ্গ, হাসপাতালে পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী
গুরুদ্বারে সুখবীর সিংহ বাদলের উপর হামলা, কৃপাণ নিয়ে ঝাঁপিয়ে পড়ল নিহঙ্গ, হাসপাতালে পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget