এক্সপ্লোর

ব্রিটেন সফরে ল্যাজেগোবরে ইউনূস! 'দেখা হবে না' বলে দিলেন প্রধানমন্ত্রী, জুতো-ডিম ছুড়লেন প্রতিবাদীরা

ব্রিটেনের সংবাদপত্র ‘ফিনান্সিয়াল টাইমস’ সূত্রে দাবি, প্রধানমন্ত্রী স্টার্মারের এখন ইউনুসের সঙ্গে দেখা করার কোনও পরিকল্পনা নেই।

Muhammad Yunus UK Visit: ইউনূসের ব্রিটেন সফর চলাকালীন বড় কূটনৈতিক ধাক্কা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ইউনূসের সঙ্গে এখন দেখাই করতে চাইলেন না ব্রিটেনের প্রধানমন্ত্রী । কিয়ের স্টার্মারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বয়ং ইউনূসই।  ব্রিটেনের সংবাদপত্র ‘ফিনান্সিয়াল টাইমস’ সূত্রে দাবি, প্রধানমন্ত্রী স্টার্মারের এখন ইউনুসের সঙ্গে দেখা করার কোনও পরিকল্পনা নেই।

হাসিনা সরকারের আমলে ব্রিটেনে কোটি কোটি টাকা পাচারের অভিযোগের তদন্ত করছে বাংলাদেশ। তাই নিয়েই নাকি স্টার্মারের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন ইউনূস। সে-সব চেষ্টাই জলে। স্টার্মার এখন দেখা করতেই চান না তাঁর সঙ্গে। 'চুরি হওয়া টাকা  ' নিয়ে এখন কোনও আলোচনায় আগ্রহী নয় ব্রিটেন, পরিষ্কার জানানো হয়েছে।  যদিও, ইউনূস এই বিষয়ে বেশি ব্যাখ্যা দিতে চাননি। 

চার দিনের ব্রিটেন সফরে রয়েছেন মহম্মদ ইউনূস।  বুধবার ইউনূস ব্রিটেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েলের সঙ্গে সাক্ষাৎ করেন। বাংলাদেশের স্থানীয় মিডিয়াতে ইউনূসের এই ব্রিটেন সফর নিয়ে বেশ কিছু আলোচনা ও প্রচার দেখা যাচ্ছে। বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমেই দাবি করা হয়, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন ইউনূস। কিন্তু স্বয়ং ইউনুসই একটি ব্রিটিশ সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে বলেন,  স্টার্মার তাঁর সঙ্গে দেখা করতে রাজি হননি। ইউনূস  জানিয়েছেন, তাঁর সঙ্গে স্টার্মারের সরাসরি কথা হয়নি। কিন্তু আশা রাখছেন, পাচার হওয়া চুরির টাকা ফেরত পেতে সাহায্য করবে ব্রিটেন। 

বাংলাদেশে চরমপন্থা ও সন্ত্রাসবাদ
ইউনূস ব্রিটেনে পৌঁছানো মাত্রই লন্ডনের হিথরো বিমানবন্দর এবং তাঁর হোটেলের বাইরে শত শত বিক্ষোভকারী প্রতিবাদ দেখান। এর আগে ব্রিটেনের মাটিতে বিক্ষোভের মুখে পড়েন বাংলাদেশের উপদেষ্টা সরকারের প্রধান মহম্মদ ইউনূস। মঙ্গলবার সকালে লন্ডনে তাঁর হোটেলের বাইরে কালো পতাকা দেখিয়ে ‘গো ব্যাক’ স্লোগান দিতে দেখা যায় লন্ডনে বসবাসকারী আওয়ামি লিগের কর্মী-সমর্থকদের। বিক্ষোভের মুখে পড়েন ইউনূসের প্রেস সেক্রেটারি শফিকুল আলমও। ব্যানারে লেখা স্লোগানে দাবি করা হয়, তাঁর আমলেই বাংলাদেশে অরাজকতা, মৌলবাদ, হিংসা চরমে উঠেছে। হত্যা করা হয়েছে মুক্তিযোদ্ধাদের পরিবারের মানুষদের। সেই সঙ্গে দাবি করা হয়, হিন্দু পুরোহিত চিন্ময় কৃষ্ণ দাসকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক এবং ইউনূসকে জেলে পাঠানো হোক।

প্রত্যক্ষদর্শীদের মতে, বিক্ষোভকারীরা ইউনূসের কনভয়ের উপর জুতো ও ডিম ছোড়ে। এঁদের মধ্যে এমন কিছু বাংলাদেশি নাগরিক ছিলেন যাঁরা ইউনূসের ক্ষমতায় আসার পর ব্রিটেনে আশ্রয় নিতে বাধ্য হন। আওয়ামি লীগের ব্রিটেন শাখার তরফে ১০ ডাউনিং স্ট্রিটে একটি চিঠিও পাঠানো হয়। এই চিঠিতে ব্রিটিশ সরকারের কাছে আবেদন করা হয়েছে, তারা যেন ইউনুস প্রশাসনকে স্বীকৃতি না দেয়। চিঠিতে বলা হয়েছে, এখন বাংলাদেশ বাংলাদেশ অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, রাজনৈতিক দমন-পীড়ন চরমে উঠেছে।  মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে।  মধ্যে দিয়ে যাচ্ছে, মেয়েদের ওপর নির্যাতন চলছে। এখন ইউনূসকে কোনও ধরনের সহযোগিতা করা বাঞ্ছনীয় নয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Earthquake: তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget