এক্সপ্লোর

BSF On NRC : NRC চালু করতে সত্যিই আলাদা পরিচয়পত্র দিচ্ছে BSF? কী জানাল সীমান্তরক্ষী বাহিনী?

BSF On NRC : 'NRC-র সঙ্গে কোনও সম্পর্ক নেই BSF-এর। পেশাদার সংস্থা হিসেবে তাদের দায়িত্ব ভারত-বাংলাদেশ এবং ভারত-পাক সীমান্তে সুরক্ষার ব্যবস্থা করা।'

কলকাতা : লোকসভা ভোটের ( Loksabha Poll )  মুখে ফের তুঙ্গে উঠেছে এনআরসি তরজা। উত্তরবঙ্গ ( North Bengal )  সফরে গিয়ে বারবার করে জনগণকে সতর্ক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) । তিনি বলেন, ' মনে রাখবেন, BSF বর্ডার এরিয়ার ভিতরে ঢুকে, আলাদা করে আইডেন্টিটি কার্ড দিতে চাইছে। নেবেন না। যদিও মুখ্যমন্ত্রীর অভিযোগকে নস্যাৎ করে দিয়েছে সীমান্তরক্ষী বাহিনী।

NRC চালু করতে সীমান্ত এলাকায় আলাদা পরিচয়পত্র দিতে চাইছে BSF।  খোদ মুখ্যমন্ত্রীর এই অভিযোগের জবাব দিল BSF। সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, তাদের তরফে আলাদা করে কোনও পরিচয়পত্র দেওয়া হয় না। NRC-র সঙ্গে কোনও সম্পর্ক নেই BSF-এর। পেশাদার সংস্থা হিসেবে তাদের দায়িত্ব ভারত-বাংলাদেশ এবং ভারত-পাক সীমান্তে সুরক্ষার ব্যবস্থা করা। গতকাল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে প্রশাসনিক সভা থেকে NRC প্রসঙ্গে BSF আলাদা কার্ড দিতে চাইছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তার প্রেক্ষিতেই এবার নিজেদের অবস্থান স্পষ্ট করল সীমান্তরক্ষী বাহিনী।   

মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের সভা থেকে বলেছিলেন, 'BSF কেবলবেন, আমার আধার কার্ড আছে, আমার রেশন কার্ড নেব না! আমি তোমার দু-নম্বরি কার্ড নেব না! ওই কার্ড যদি নেন, NRC-তে পড়ে যাবেন।'  

সম্প্রতি ১ সপ্তাহের মধ্যে NRC চালু হবে বলে দাবি করেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। এরপরই যে NRC চালু নিয়ে প্রশাসনিক স্তরে বর্তমানে কোনও উচ্যবাচ্য নেই, তা নিয়েই ফের তরজা শুরু হয়ে গিয়েছে। শান্তনু বলেছিলেন, 'ভারতবর্ষে CAA লাগু হবে এই গ্যারান্টি আমরা আজকে এই মঞ্চ থেকে দিয়ে গেলাম। আগামী ১ সপ্তাহের মধ্য়ে পশ্চিমবঙ্গ-সহ ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য়ে CAA লাগু হবে। এবং সেটা আপনারা দেখবেন, আজকে সেই গ্য়ারান্টি এই মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি।' 

আর তার উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'শুধু ভোটার লিস্টে নামটা রাখতে বলুন। যাতে NRC-র নাম করে তাদের বাদ দিয়ে না দেয়। NRC নিয়ে লড়াই করেছে কে? রাজবংশী বন্ধুরা আপনারা তো ইতিমধ্য়েই নাগরিক। নতুন করে ক্য়া ক্যা করে চিৎকার করছে। এটা ফ্যা ফ্য়া ভোটের রাজনীতি করার জন্য। আপনারা সবাই নাগরিক। ' 

এইভাবে লাগাতার বিএসএফকে বিদ্ধ করায়, এবার এনআরসি প্রসঙ্গে মুখ খুলল বাহিনী। জানিয়ে দেওয়া হল, NRC-র সঙ্গে কোনও সম্পর্ক নেই BSF-এর। 

আরও পড়ুন :লোকসভা ভোটের আগেই বীরভূমে ফিরলেন 'অনুব্রত' 

 

সেরা শিরোনাম

Accident: শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
Accident: শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
ABP Ananda Top 10, 18 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 18 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget