এক্সপ্লোর

বাজেট: শিক্ষাক্ষেত্রে রবাদ্দ প্রায় ৯৪ হাজার কোটি, স্বাস্থ্যে ৬১ হাজার কোটি

নয়াদিল্লি: মোদি সরকারের শেষ বাজেটে প্রায় ৯৪ হাজার কোটি টাকা বরাদ্দ করা হল। শুক্রবার, লোকসভায় অন্তর্বর্তী বাজেট পেশ করেন পীযূষ গোয়েল। সেখানে তিনি ঘোষণা করেন, ২০১৯-২০ শিক্ষাবর্ষের জন্য শিক্ষাক্ষেত্রে রবাদ্দ করা হয়েছে ৯৩,৮৪৭.৬৪ কোটি টাকা। এরমধ্যে স্কুলশিক্ষার জন্য বরাদ্দ ৫৬,৩৮৬.৬৩ কোটি টাকা। উচ্চশিক্ষার জন্য বরাদ্দ ৩৭,৪৬১.০১ কোটি টাকা।

গত অর্থবর্ষে এই খাতে ৮৫,০১০ কোটি টাকা বরাদ্দ করেছিলেন অরুণ জেটলি। এদিন অন্তর্বর্তী বাজেট পেশ করতে গিয়ে আগামী চার বছরে ১ লক্ষ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দেন পীযূষ গোয়েল।

এর জন্য তিনি ২০২২ সাল নাগাদ একটি প্রকল্প রূপায়ণ করার প্রস্তাব দেন তিনি, যার মাধ্যমে দেশের প্রথম সারির শিক্ষা ও স্বাস্থ্য প্রতিশ্ঠানগুলিতে বিভিন্ন গবেষণা-সংক্রান্ত পরিকাঠামোর উন্নয়ন ঘটানো যায়। এর পাশাপাশি, গবেষণা ও উদ্ভাবনা খাতে বরাদ্দ প্রায় ৮০ শতাংশ বাড়িয়ে ৩৫০ কোটি টাকা থেকে ৬০৮ কোটি টাকা করা হয়েছে।

অন্যদিকে, এদিনের বাজেটে স্বাস্থ্যক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে ৬১ হাজার কোটি টাকা। যারমধ্যে কেন্দ্রের সাধের আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বিমা প্রকল্পের জন্য বরাদ্দ ৬,৪০০ কোটি টাকা। গোয়েল জানান, গত অর্থবর্ষে স্বাস্থ্যক্ষেত্রে বরাদ্দ ছিল ৫২,৮০০ কোটি টাকা। সেই বরাদ্দ বেড়ে হয়েছে ৬১,৩৯৮ কোটি টাকা।

গত ২৩ সেপ্টেম্বর আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার ঘোষণা করেছিলেন নরেন্দ্র মোদি। সেই খাতে বরাদ্দ করা হল ৬,৪০০ কোটি টাকা। এই প্রকল্পের লক্ষ্য হল, দেশের প্রায় ১০ কোটি গরিব পরিবারকে বার্ষিক ৫ লক্ষ টাকা করে স্বাস্থ্যবিমার সুবিধা করে দেওয়া।

আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলার জন্য ২৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের আওতায় বরাদ্দ করা হয়েছে ১,৩৫০ কোটি টাকা। আবার জাতীয় স্বাস্থ্য মিশনের বরাদ্দ বাড়িয়ে ৩১,৭৪৫ কোটি টাকা করা হয়েছে।

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
Kakoli Ghosh Dastidar: NCPI-এর নামবদল? মতের মিল হচ্ছে না তৃণমূলত্যাগী সাংসদদের? জল্পনা তুঙ্গে, সুকান্ত বললেন, ‘ওয়েট অ্যান্ড সি’
NCPI-এর নামবদল? মতের মিল হচ্ছে না তৃণমূলত্যাগী সাংসদদের? জল্পনা তুঙ্গে, সুকান্ত বললেন, ‘ওয়েট অ্যান্ড সি’
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget