এক্সপ্লোর
বীরভূমের মহম্মদবাজারে জাতীয় সড়কের ধার থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার
সিউড়ি জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে খবর।

বীরভূম: বীরভূমের মহম্মদবাজারে ৬০ নম্বর জাতীয় সড়কের ধার থেকে এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার হল। গতকাল রাত ১১টা নাগাদ বেলঘড়িয়া গ্রামের কাছে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। মৃতের নাম বলরাম ঘোষ, বাড়ি মহম্মদবাজার থানা এলাকার খয়রাকুড়ি গ্রামে। মহম্মদবাজার থানার পুলিশ সূত্রে খবর, তাঁর মাথা ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পরিবার খুনের অভিযোগ করলেও পুলিশের প্রাথমিক অনুমান, দুর্ঘটনার কারণে মৃত্যু হয়েছে ওই ব্যবসায়ীর। সিউড়ি জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে খবর।
Before You Go
Kalipuja 2026 | ১৯ তম বর্ষে দমদম পাল্লালোক শ্য়ামাপুজোর এবারের ভাবনা-পদ্মে ভক্তি মায়ের মাঝেই শক্তি






















