এক্সপ্লোর

Upper Primary Interview List: আপার প্রাইমারি : সাতদিনের মধ্যে প্রাপ্ত নম্বর সহ ইন্টারভিউয়ের তালিকা প্রকাশের নির্দেশ হাইকোর্টের

সাতদিনের মধ্যে প্রাপ্ত নম্বর সহ তথ্য দিয়ে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করতে হবে। যাঁদের আবেদন খারিজ, তাঁদের নম্বর খারিজের কারণ দেখাতে হবে। আগামী শুক্রবার হাইকোর্টে উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে ফের শুনানি।

কলকাতা : উচ্চ প্রাথমিকে নিয়োগে বাড়ল অন্তর্বর্তী স্থগিতাদেশ। সাতদিনের মধ্যে প্রাপ্ত নম্বর সহ তথ্য দিয়ে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করতে হবে। যাঁদের আবেদন খারিজ হয়েছে, তাঁদের নম্বর খারিজের কারণ দেখাতে হবে। এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী শুক্রবার হাইকোর্টে উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে ফের শুনানি রয়েছে।

গত ২১ জুন উচ্চ প্রাথমিকে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করেছিল রাজ্য। কর্মশিক্ষা ও শারীরশিক্ষা ছাড়া ২০১৬-র উচ্চ প্রাথমিকের শূন্যপদে ১৪ হাজার ৩৩৯ শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউয়ের তালিকা প্রকাশিত হয়। নিয়ম মেনে তালিকা প্রকাশ করা হয়নি বলে অভিযোগ তুলে মামলা দায়ের করা হয়। তালিকায় দুর্নীতির অভিযোগ, এসএসসি-র নিয়মভঙ্গের অভিযোগ তোলেন চাকরিপ্রার্থীরা। তালিকা তৈরিতে স্বজনপোষণের অভিযোগও তোলা হয়। শুধু তাই নয়, কম নম্বর পেয়েও তালিকায় জায়গা দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁদের। গত ৩০ জুন সেই মামলার শুনানিতে উচ্চ প্রাথমিকে প্রায় সাড়ে ১৪ হাজার শূন্যপদে নিয়োগে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছিল হাইকোর্টের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ। 

এদিকে আজই শুনানির শুরুতে স্কুল সার্ভিস কমিশনকে অপদার্থ বলে মন্তব্য করে হাইকোর্ট। কী ধরনের আধিকারিকরা চালাচ্ছেন কমিশন ? প্রশ্ন তোলে কলকাতা হাইকোর্ট। চাকরিপ্রার্থীদের দায়ের করা মামলার শুনানিতে হাইকোর্ট বলে, "এই কমিশনকে অবিলম্বে খারিজ করা উচিত।" বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন তোলেন, ২০১৯-এর ১ অক্টোবরের নির্দেশের পরেও কেন আদালতের নির্দেশ মেনে ইন্টারভিউ তালিকা প্রকাশ করা হয়নি ?

এর পর আগামী শুক্রবার পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বাড়ায় কলকাতা হাইকোর্ট। এর পাশাপাশি বিচারপতি বলেছেন, তিনি অন্তর্বর্তী স্থগিতাদেশ প্রত্যাহার করতে প্রস্তুত আছেন । কিন্তু তার শর্ত হিসেবে বিচারপতি বলেন, সাতদিনের মধ্যে স্বচ্ছতার সঙ্গে আবার ইন্টারভিউ লিস্ট প্রকাশ করতে হবে। যাঁরা ইন্টারভিউতে ডাক পাচ্ছেন, প্রত্যেকের প্রাপ্ত নম্বর এবং ব্রেকআপ দিয়ে(বা টেটে কত পেয়েছেন, বিষয়ভিত্তিক নম্বর কত পেয়েছেন) এই ইন্টারভিউ লিস্ট আগামী এক সপ্তাহের মধ্যে প্রকাশ করতে হবে। এছাড়া যাঁরা ইন্টারভিউতে ডাক পাচ্ছেন না বা যাঁদের আবেদন খারিজ হয়ে গেছে তাঁদের প্রাপ্ত নম্বর এবং তাঁদের ব্রেকআপও একইভাবে প্রকাশ করতে হবে। সেক্ষেত্রেই একমাত্র আদালত এই অন্তর্বর্তী স্থগিতাদেশের সিদ্ধান্ত প্রত্যাহার করবে। তার পরেই উচ্চ প্রাথমিকে ১৪ হাজার ৩৩৯টি পদে শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া শুরু হয়েছিল, তার অনুমতি দেওয়া হবে। 

সেরা শিরোনাম

SIR in Uttar Pradesh: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দু ভোটার বাদ? SIR নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন খোদ যোগী আদিত্যনাথ, বিজেপি কর্মীদের বিশেষ নির্দেশ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দু ভোটার বাদ? SIR নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন খোদ যোগী আদিত্যনাথ, বিজেপি কর্মীদের বিশেষ নির্দেশ
West Bengal News Live Updates: বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
Poland Political Crisis: সাংবিধানিক সঙ্কট পোল্যান্ডে, বিচারব্যবস্থার স্বাধীনতায় প্রশ্ন, বাড়ছে উত্তাপ, মাঝ আকাশে বিমান ঘুরিয়ে ফিরে এলেন প্রেসিডেন্ট
সাংবিধানিক সঙ্কট পোল্যান্ডে, বিচারব্যবস্থার স্বাধীনতায় প্রশ্ন, বাড়ছে উত্তাপ, মাঝ আকাশে বিমান ঘুরিয়ে ফিরে এলেন প্রেসিডেন্ট
I.N.D.I.A Bloc Rally: দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিজিৎ দীপকে, ককরোচদের বাংলায় আমন্ত্রণ তৃণমূলনেত্রীর
দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিজিৎ দীপকে, ককরোচদের বাংলায় আমন্ত্রণ তৃণমূলনেত্রীর

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget