এক্সপ্লোর

এসএসকেএমে দালালচক্র: ধৃত আরও ২

কলকাতা: এসএসকেএমে দালালচক্র ভাঙতে তৎপর প্রশাসন। পুলিশের পাতা ফাঁদে গ্রেফতার আরও দুই। ধৃতদের তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ। সরকারি হাসপাতালগুলিতে দালাল-রাজের অভিযোগ ভুরিভুরি। ব্যতিক্রম নয় রাজ্যের একমাত্র সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালও। সেই দালালচক্রেরই কোমর ভাঙতে উদ্যোগী প্রশাসন। চলছে লাগাতার অভিযান। সূত্রের খবর, এসএসকেএম কর্তৃপক্ষ ও রোগী কল্যাণ সমিতি কয়েকজন দালালকে চিহ্নিত করেছে। তাদের হাতেনাতে ধরতে হাসপাতালে মোতায়েন করা হয়েছে সাদা পোশাকের পুলিশকর্মী। রয়েছে মহিলা পুলিশও। সূত্রের খবর, কোনও দালাল এসে জিজ্ঞাসা করলে, রোগীর আত্মীয় সেজে থাকা পুলিশকর্মীরা বলছেন, তাঁদের বেডের দরকার, কিন্তু বেড পাচ্ছেন না। তখনই মোটা টাকা দাবি করছে দালালরা। সেইমতো টাকাও বের করছন পুলিশকর্মীরা। আর টাকা নেওয়া মাত্রই গ্রেফতার করা হচ্ছে দালালদের! পুলিশ সূত্রে খবর, প্রথম দিনের অভিযানে এভাবেই ধরা পড়ে এক দালাল। গত ১০ তারিখ গ্রেফতার করা হয় তিন জনকে। সোমবার রাতে জালে আসে আরও দুই দালাল। ধৃত সুমন পাত্র ডোমজুড়ের বাসিন্দা এবং শেখ সুমনের বাড়ি মুর্শিদাবাদ। ধৃতদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগের ধারায় মামলা রুজু হয়েছে। কিন্তু কীভাবে বাড়বাড়ন্ত হচ্ছে দালালদের? কীভাবে জাল বিস্তার করছে তারা? পুলিশ সূত্রে দাবি, দালাল-চক্রের শিকড় অনেক গভীরে! তদন্তে উঠে এসেছে, এসএসকেএমের চিকিৎসক এবং গ্রুপ-ডি কর্মীদের একাংশের মদতেই দালালচক্রের রমরমা। ইতিমধ্যেই মদতদাতাদের চিহ্নিত করা হয়েছে। উপযুক্ত তথ্যপ্রমাণ পেলেই গ্রেফতার করা হবে। ক’দিন আগে এসএসকেএমের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে এসেছেন, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি জানিয়েছেন, মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী বদ্ধপরিকর। তা যাতে যথার্থভাবে রূপায়িত হয়, তার জন্য সর্বোতভাবে চেষ্টা চালানো হচ্ছে। সেক্ষেত্রে দালালরাজ বন্ধ করাটা অত্যন্ত প্রয়োজন। দালালরাজ বন্ধে অভিযানের পাশাপাশি, অবৈধ গাড়ি পার্কিং নিয়েও এসএসকেএমে কড়াকড়ি করা হয়েছে। স্বাস্থ্যের শরীর থেকে, এই সব ‘ব্যাধি’ দূর করতে ‘প্রশাসনের প্রেসক্রিপশনকে’ সাধুবাদ জানাচ্ছেন রোগী ও তাঁদের পরিজনরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget