এক্সপ্লোর

চাদর দিয়ে তৈরি দড়ি বেয়ে পাঁচিল টপকে পালাল আলিপুর জেলের তিন বন্দি

কলকাতা: দীর্ঘদিন ধরে পরিকল্পনামাফিক ছক কষে ফিল্মি কায়দায় রবিবার ভোররাতে আলিপুর সেন্ট্রাল জেলের এই বিশাল পাঁচিল টপকে পালাল ৩ বাংলাদেশি বন্দি। শনিবার রাতের এই ঘটনায় বড়সড় প্রশ্নের মুখে আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারের নিরাপত্তা! অন্যদিনের মতো রবিবার সকালেও বন্দিদের গণনা হচ্ছিল। সেই সময় দেখা যায়, ফারুখ হাওলাদার, ইমন চৌধুরী ও ফিরদৌস শেখের খোঁজ মিলছে না! শুরু হয় তল্লাশি! কিন্তু খোঁজ মেলেনি! গোটা বিষয়টা স্পষ্ট হয়ে যায় জেল কর্তাদের কাছে! কিন্তু যতক্ষণে ধরা পড়ে, ততক্ষণে পাখি ফুড়ুৎ! পলাতক তিন বন্দি-সহ আশি জন থাকত ৭ নম্বর ওয়ার্ডের এক তলায়। এই ওয়ার্ডটিই জেলের মধ্যে সবচেয়ে বড়, সবচেয়ে পুরনো! সেখান থেকেই শীতের রাতে চম্পট দিল এই তিন বন্দি! যে ঘটনায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! সূত্রের খবর, আলিপুর সেন্ট্রাল জেলের ৭ নম্বর ওয়ার্ডের একতলায় ৮০ জন বন্দির সঙ্গে থাকত এই তিনজনও। আগে থেকেই ধারাল হ্যাক্সো ব্লেড দিয়ে সেই ওয়ার্ডেরই একটি গরাদ কেটে রেখেছিল তিন জন। সেই গরাদ দিয়েই সামান্য ফাঁক গলে একে একে তিন জন বেরিয়ে যায়। জেলের নিয়মানুযায়ী, প্রতি মাসে বন্দিরা পরিবারের কাছ থেকে ৫০০ টাকা নিতে পারেন। সেই টাকা। জেল সুপারের কাছে জমা থাকে। বন্দিরা প্রয়োজনমত সেই টাকা নেন। সূত্রের খবর, সেই টাকা দিয়েই জেলের ক্যান্টিন থেকে মোয়া কেনে তিন বাংলাদেশি বন্দি। সহ-বন্দিদের ওই মোয়া খাওয়ায় তারা। তদন্তকারীরা মনে করছেন, মোয়ায় মাদক মেশানো ছিল! কারণ, জানা গিয়েছে রাতে মোয়া খেয়েই বেহুঁশ হয়ে পড়েছিল বাকি বন্দিরা! আর সেই সুযোগেই গরাদ কেটে জেল থেকে পালায় তিন বন্দি! পাঁচিল টপকাতে ব্যবহার করা হয় পাইপের টুকরো, পেয়ারা গাছের ডাল ও শাল! সূত্রের খবর, গরাদ কেটে বাইরে বেরিয়ে পাঁচিল পর্যন্ত পৌঁছনোর পরের পরিকল্পনাও ছিল প্রস্তুত। আগে থেকে জোগাড় করে রাখা জলের পাইপের সরু মাথা বেঁকিয়ে, আঁকশি করে জেলের পাঁচিলের মাথায় গেঁথে দেয়। তার সঙ্গে শক্ত পেয়ারা গাছের ডাল বেঁধে বেঁধে দৈর্ঘ্য বাড়িয়ে নিয়েছিল। তারপর শাল ছিঁড়ে সেগুলি পাকিয়ে পাকিয়ে গিঁট তৈরি করে। সেই গিঁট ধরেই জেল টপকায়। সূত্রের খবর, বড়দিনের একটি অনুষ্ঠানে বন্দিদের শাল উপহার দিয়েছিল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সেই শালকেই দড়ি হিসেবে ব্যবহার করেই শনিবার রাতে জেল থেকে উধাও হয়ে যায় তিন বাংলাদেশি বন্দি!

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget